ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ খুরশিদ আলম মতিকে বহিস্কারের প্রতিবাদে উপজেলা বিএনপির বর্ধিত ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল ৪টায় রাজারামপুর ইফতি ফ্লাওয়ার মীল চত্তরে উপজেলা বিএনপির উদ্যোগে এই বর্ধিত ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বর্ধিত ও প্রতিবাদ সভায় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইউপি চেয়ারম্যন অধ্যক্ষ মাওলানা নবীউল ইসলাম এর সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক জুলফিকার অালী’র সঞ্চালনায়,বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ভিপি মোস্তাক অাহম্মেদ চৌধুরী খোকোন,
সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যন মোজাফ্ফর হোসেন চৌধুরী,সহ-সভাপতি আবু ফরহাদ বাচ্চু,যুগ্ন-সাধারণ সম্পাদক মোশারফ হোসেন,সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা তোফায়েল হোসেন চৌধুরী,সহ সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান,সহ-সাংগঠনিক সম্পাদক এনামুল হক,সেচ্ছা সেবক বিষয়ক সম্পাদক মকলেছুর রহমান সরকার নবাব,
যুব বিষয়ক সম্পাদক অাবু সাইদ,প্রচার সম্পাদক অাশরাফুল ইসলাম মুরাদ সাবেক ছাত্র নেতা জাকিউর রহমান চঞ্চল প্রমুখ। এসময় ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ ও অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যন জনপ্রিয় নেতা অধ্যক্ষ খুরশিদ আলম মতিকে দলের ববাহিরে রেখে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়লাভ করা কঠিন। তাই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের পূর্বে ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যন অধ্যক্ষ খুরশিদ আলম মতির বহিস্কার আদেশ প্রত্যাহারের দাবী জানান।