খেলাধুলা

চাইলে মোস্তাফিজকেও ছুটি দেবে বিসিবি

  • 8:14 am - February 20, 2021
চাইলে মোস্তাফিজকেও ছুটি দেবে বিসিবি

ক্রীড়া ডেস্ক: আগামী এপ্রিলে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কায় যাবে বাংলাদেশ। ঠিক সে সময়ই মাঠে গড়াবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসর। এ দুই টুর্নামেন্টের মধ্যে সাকিব আল হাসান বেছে নিয়েছেন আইপিএলকে। ব্যাপারটি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানিয়ে এ তারকা ছুটির আবেদন করেছিলেন। শেষ পর্যন্ত তার ছুটি মঞ্জুর করেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। তাই প্রশ্ন উঠেছে যদি মোস্তাফিজও আইপিএল খেলতে ছুটি চাই কি করবে বিসিবি। এ ব্যাপারে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, মুস্তাফিজ চাইলে তাঁকেও ছুটি দেয়া হবে।

বৃহস্পতিবার আইপিএলের নিলামে দল পান বাংলাদেশের দুই তারকা সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমান। একজন খেলবেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। অন্যজন রাজস্থান রয়্যালসে। এরইমধ্যে বোর্ডের কাছে সাকিব ছুটি চাইলেও মোস্তাফিজ কিছু বলেননি। তবে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, মোস্তাফিজ চাইলে তাকেও ছুটি দেয়া হবে। এখন থেকে কোনো ক্রিকেটারকেই জোর করে খেলানো হবে না, ‘মোস্তাফিজ ছুটি চাইলে অবশ্যই তাঁকে দেয়া হবে। সে যেহেতু বাংলাদেশ দলের খেলোয়াড়, যেহেতু সাকিব পেয়েছে সেও পাবে। সে (সাকিব) আপাতত আমাদের চিঠি দিয়েছে টেস্টের ব্যাপারে। সেটা নিয়েই বোর্ড সিদ্ধান্ত নিয়েছে।’

আকরাম আরও বলেন, ‘দেখুন, আমরা কাউকে জোর করবো না। এটা নিয়ে বোর্ড সভাপতির সঙ্গে আলোচনা হয়েছে আমাদের। একই নির্দেশনা দিয়েছেন তিনিও। টেস্ট খেলতে আগ্রহী নয়, এমন কাউকেই আমরা ভবিষতেও ভাববো না।’

এদিকে সাকিবের ছুটি মঞ্জুর প্রসঙ্গে আকরাম বলেন, ‘দুইদিন আগে সাকিব আমাদের একটি চিঠি দিয়েছে উল্লেখ্য করেছে যে সে আইপিএল খেলতে আগ্রহী। তাঁকে যেন আইপিএলে খেলতে দেয়া হয়। ওইসময় টেস্ট থাকবে। চিঠিটা দিয়েছে, আমরা বোর্ডে সিদ্ধান্ত নিলাম আমরা ছুটি দেব। কাউকে তো জোর করে খেলানো যায় না।’

এই শাখার আরও খবর

মালয়েশিয়ায় দক্ষ শ্রমিক পাঠানোর জন্য উন্মুখ হয়ে আছে বাংলাদেশ, কর্মীদের রেমিট্যান্সের জোয়ার! রিজার্ভের পালে হাওয়া–

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ায় দক্ষ শ্রমিক পাঠানোর জন্য উন্মুখ হয়ে আছে বাংলাদেশ। এই শ্রমিকরা স্বল্প খরচে মালয়েশিয়া যেতে পারলে সেখানকার শ্রমিক সংকট নিরসন ও তাদের অর্থনীতিতে…

১০৩ বিলিয়ন ডলার বিদেশি ঋণ রেখে গেছে আওয়ামী সরকার

ঢাকা: আওয়ামী সরকারের শাসন আমলে বাংলাদেশ বিদেশি ঋণে রেকর্ড ভেঙেছে। গত জুন মাস শেষে বিদেশি ঋণ ছাড়িয়েছে ১০৩ বিলিয়ন ডলার। বুধবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের…

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত, বন্যাঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা

ঢাকা: ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

গরমে মরছে মুরগি, ক্ষতির মুখে খামারিরা

অর্থনীতি : চলমান তীব্র দাবদাহে বিপাকে পড়েছেন দেশের পোলট্রি খামারিরা। ঈদের পর থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহে হিট স্ট্রোকের কারণে প্রতিদিন তাদের মুরগি মারা যাচ্ছে।…

সহকারী কোচকে পাশে পাচ্ছেন লিটন

ক্রীড়া প্রতিবেদক: সময়টা মোটেও ভালো যাচ্ছেন লিটন দাসের। চলতি বছর তিন সংস্করণ মিলিয়ে ৯ ম্যাচ মাঠে নেমে রান করেছেন মাত্র ১৩৪। পাননি কোনো অর্ধশতকের গড়…

শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান

স্পোর্টস: আগামী ৭ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরুর আগে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান। গৌহাটিতে বৃষ্টি বিঘ্নিত অনুশীলন ম্যাচে ২৩ বল হাতে রেখে শ্রীলঙ্কাকে ৬…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au