সেতাউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ শ্যামপুর থেকে ১৫ই ফেব্রুয়ারী রাত আনুমানিক ৮:৫০ ঘটিকার সময় র্যাবের আভিযানিক দল ১টি বিদেশি পিস্তল, ১টি রিভলবার,১ টি ম্যাগজিন ও ৭ রাউন্ড গুলিসহ ১ অস্ত্র ব্যবসায়ী লোকমান(৩৫)কে হাতেনাতে গ্রেফতার করেছে।

তার বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞ্প্তিতে নিশ্চিত করে জানানো হয়, ১৫ই ফেব্রুয়ারী রাত আনুমানিক ৮:৫০টার সময় শিবগঞ্জ উপজেলার শ্যামপুর শরৎনগর গ্রামের আ’লীগ অফিসের সন্নিকটে অভিযান চালিয়ে র্যাবের আভিযানিক দল অস্ত্রসহ কানসাট বাগানবাড়ি গ্রামের মৃত হুমায়ন’র ছেলে লোকমানকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়েছে।
সে দীর্ঘদিন থেকে অস্ত্র চোরাকারবারীর সাথে জড়িত বলে প্রাথমিক জিঙ্গাসাবাদে স্বীকার করে।