প্রতিবাদ

৩ দফা দাবিতে রাজধানীতে নার্সিং সংগঠনের মানববন্ধন

  • 9:48 am - February 06, 2021

ঢাকা: কারিগরি শিক্ষা বার্ডের অধীনহ পেশেন্ট কেয়ার টেকনোলজি কোর্সের স্টুডেন্টদের বাংলাদেশ নার্সিং কাউন্সিলের অধীনে ডিপ্লোমা ইন নার্সিংয়ের রেজিস্ট্রেশন দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করছে নার্সেস সংগঠনগুলো।

আজ শনিবার (৬ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সোসাইটি ফর নার্সেস সেফটি এন্ড রাইটসের (এসএনএসআর) ব্যানারে এ কর্মসূচি পালন করছে তারা।

মানববন্ধনে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশনের সভাপতি ইসমত আরা পারভিন বলেন, দেশের স্বাস্থ্যখাতে নার্সরা শুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। করোনা মহামারীতেও জীবনের বুঁকি নিয়ে রোগীদের সেবায় নিয়োজিত আছেন তারা। এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে দেশে প্রথম করোনা ভ্যাকসিন গ্রহণ করেন একজন নার্স, যা ইতিহাসের স্বাক্ষী হয়ে থাকবে।

কিন্তু দুঃখের সাথে জানাচ্ছি, কারিগরি শিক্ষা বোর্ড থেকে পাস করা পেশেন্ট কেয়ার টেকনোলজি কোর্সের স্টুডেন্টসদের বাংলাদেশ নার্সিং কাউন্সিল থেকে নার্সিং লাইসেন্স প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ ও এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানাই।

সোসাইটি ফর নার্সেস সেফটি এন্ড রাইটস এর সাধারণ সম্পাদক সাব্বির মাহমুদ তিহান বলেন, বাংলাদেশ জাতীয় সংসদ হতে প্রণীত বাংলাদেশ নার্সি ও মিডওয়াইফারি কাউন্সিল আইন ২০১৬ অনুযায়ী বাংলাদেশ ও বাংলাদেশে অবস্থানরত বিদেশি নাসিং শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন বা নিবন্ধন দেওয়ার একমাত্র ক্ষমতা বাংলাদেশ নার্সিং ও মিডয়াইফারি কাউন্সিলের (বিএনএমসি)।

বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের অধীনে এইচএসসি পাস করার পরে কাউন্সিল প্রণীত নির্দিষ্ট সিলেবাস ও কোর্স কারিকুলামে সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে পাবলিক বিশ্ববিল্যলয় অধিভুক্ত চার বছর মেয়াদি বিএসসি ইন নার্সিং (স্নাতক), ৩ বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং কোর্স ও ৩ বছর মেয়াদি ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স চলমান। যা বাংলাদেশ ও বহির্বিশ্বে স্বীকৃত। তিনি স্থগিতকৃত লাইসেন্স পরীক্ষা দ্রুত বাস্তবায়নের দাবি জানান।

স্বাধীনতা নার্সেস পরিষদের মহাসচিব ইকবাল হোসেন সবুজ বলেন , বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল আইন ২০১৬ এর ২৪ নম্বর ধারা অনুযায়ী নার্সিং কাউন্সিলের আনুমোদন ব্যতিত কোনো প্রতিষ্ঠানের নার্সিং কোর্স পরিচালনা করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ আইনের ২৭ নম্বর ধারা অনুযায়ী নার্সি কাউন্সিলের নিবন্ধন ব্যতিত কোনো ব্যক্তি নিজেকে নার্স পরিচয় দিতে পারবে না এবং উক্ত বিধান লঙ্ঘনে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও এক বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।

বাংলাদেশ সম্মিলিত নার্সেস ও মিডওয়াইফস পরিষদের আহবায়ক ইমরানুল হক হিমেল বলেন, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনস্থ পেশেন্ট কেয়ার টেকনোলজি কোর্সে এসএসসি পাস করার পরে বাংলা মাধ্যমে ও ভিন্ন সিলেবাসে চার বছরের ডিপ্লোমা ইন পেমেন্ট কেয়ার টেকনোলজি কোর্সে পড়ালেখা সম্পন্ন করে। যার সাথে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক স্বীকৃত নার্সি শিক্ষার কোনো সম্পর্ক নেই। কিন্তু ডিপ্লোমা ইন পেশেন্ট কেয়ার টেকনোলজি কোর্স থেকে পাস করা শিক্ষার্থীরা ডিপ্লোমা ইন নার্সিং কোর্সের নিবন্ধন চাচ্ছে, যা সম্পূর্ণ আইনের লঙ্ঘন। এটি বাস্তবায়ন হলে দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়বে।

বাংলাদেশ বেসিক গ্রাজুয়েট নার্সেস সোসাইটির সভাপতি নাছিমুল হক ইমরান বলেন,নার্সদের আন্দোলনের মুখে গত বছরের ১০ ফেব্রুয়ারি কারিগরি শিক্ষা বোর্ড থেকে নার্সিং ও টেকনোলাজি কোর্স বাতিল করে দেয়া হয়। কিন্তু গত ১৭ জানুয়ারি স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি সভায় ডিপ্লোমা ইন পেমেন্ট কেয়ার টেকনোলজি কোর্সে পড়ালেখা সম্পন্নকারীদের নার্সিংয়ের নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়। আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়কে এমন সিদ্ধান্ত বাতিলের অনুরোধ জানাই এবং ডিপ্লোমা ইন পেশেন্ট কেয়ার টেকনোলজি কোর্সে পড়ালেখা সম্পন্নকারীদের নার্সিংয়ের নিবন্ধন না দিয়ে পেশেন্ট কেয়ার টেকনোলজি নামে তাদেরকে নিবন্ধন দেয়ার অনুরোধ জানাই।

কারণ ডিপ্লোমা ইন পেশেন্ট কেয়ার টেকনোলজি কোর্সে পড়ালেখা সম্পন্নকারীদের নার্সিংয়ের নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত দেশের নার্স সমাজ প্রত্যাখ্যান করেছে। তাই অবিলথে নার্সদের যৌক্তিক দাবি মেনে নিতে হবে। অন্যথায় দেশের নার্সরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

এই শাখার আরও খবর

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

কৃষকরা যাতে বৈষম্যের শিকার না হয় সেজন্য তারেক রহমান দেশের কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন: ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব 

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যশোর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব বলেছেন, কৃষকরা…

ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত, বন্যাঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা

ঢাকা: ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে…

সিংড়ায় ভুয়া কাগজ দেখিয়ে পুকুর কোশিয়ার করার প্রতিবাদে মৎস্যজীবীদের মানববন্ধন

রাজু আহমেদ, নাটোরঃ নাটোরের সিংড়ায় ডাহিয়া ইউনিয়নের বড় দীঘি ভুয়া কাগজ দেখিয়ে কোশিয়ার করার প্রতিবাদে মানববন্ধন করেছে শত শত মৎসজীবি পরিবার। মঙ্গলবার দুপুরে ডাহিয়া মৎস্যজীবি…

মহানবী (সাঃ)কে নিয়ে কটূক্তির প্রতিবাদে নড়াগাতিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ 

হাচিবুর রহমান,কালিয়া ( নড়াইল) প্রতিনিধিঃ নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতিতে মহানবী হযরত মুহাম্মদ (স:) এবং হযরত আয়েশা সিদ্দীকা (রা:) কে নিয়ে অশালীন ও অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে…

মহানবী (সঃ)কে কুটুক্তির প্রতিবাদে ফুলবাড়ীতে ধর্মপ্রান মুসল্লিদের মানববন্ধন

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: সর্বকালের সর্বশ্রেষ্ট মহামানব মহানবী হযরত মোহাম্মদ (সাঃ)কে কুটুক্তি ও অবমাননার প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে মানববন্ধন করেছেন ধর্মপ্রান মুসল্লিগণ। সোমবার সকাল ১১টায় বাংলাদেশ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au