অর্থনীতি

করোনায় জাপানে ৩০ লাখ চাকরি হারানোর ঝুঁকিতে

  • 2:00 pm - May 22, 2020
করোনায় জাপানে ৩০ লাখ চাকরি হারানোর ঝুঁকিতে

আন্তর্জাতিক ডেস্ক: করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে আগামী বছরের মার্চ নাগাদ জাপানে ৩০ লাখ ১০ হাজার কর্মী চাকরি হারাতে পারেন। বুধবার (২০ মে) একটি গবেষণা প্রতিষ্ঠান এ কথা উল্লেখ করে বলছে, চলমান মহামারিটি ২০০৮-০৯ অর্থবছরের চেয়েও ভয়াবহ প্রভাব রাখতে পারে। খবর জাপানি সংবাদমাধ্যম কিয়োদো।

জাপানের নাগয়াভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান চুবু রেজিয়ন ইনস্টিটিউট ফর সোস্যাল অ্যান্ড ইকোনমিক রিসার্চ বলছে, সবচেয়ে খারাপ পরিস্থিতিতে বৈশ্বিক মহামারিটি নিয়ন্ত্রণে আসতে যদি বছরের শেষ নাগাদও লেগে যায়, তাহলে পূর্ববর্তী বছরের চেয়ে জাপানের ৪.৫ শতাংশ কর্মী চাকরি হারাবেন।

এর আগে, লেহম্যান ব্রাদার্সের বিপর্যয়ের মাধ্যমে শুরু হওয়া ২০০৯ অর্থবছরের আর্থিক সংকটে জাপানে ৯ লাখ ৫০ হাজার কর্মী চাকরি হারিয়েছিলেন, যা দেশটির মোট শ্রমশক্তির ১ দশমিক ৫ শতাংশ।

গবেষণা প্রতিষ্ঠানটির পূর্বাভাস, জাপানের অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি পর্যটন খাত চলতি অর্থবছরের শেষ নাগাদ চাঙ্গা হওয়ার সম্ভাবনা নেই। খাতওয়ারি খুচরা ও পাইকারি খাতে সর্বোচ্চ ৮ লাখ ৪৫ হাজার কর্মী চাকরি হারাবেন। এছাড়া ম্যানুফ্যাকচারিং, হোটেল ও রেস্টুরেন্ট খাতে চাকরি হারাবেন যথাক্রমে ৬ লাখ ১৪ হাজার এবং ৫ লাখ ৮৯ হাজার জন।

ইনস্টিটিউটটির অর্থনীতিবিদ রিওচি নাম্বা বলেন, লেহম্যান ব্রাদার্সের বিপর্যয়ের সময় প্রধানত ম্যানুফ্যাকচারিং খাত বড় ধাক্কা খেয়েছিল। কিন্তু এবার সবগুলো খাতেই প্রভাব পড়েছে। এমন কোনো খাত নেই, যেখানে নতুন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে।

বৈশ্বিক মহামারির নেতিবাচক প্রভাবে গত মার্চে জাপানের বেকারত্ব হার এক বছরের সর্বোচ্চ ২ দশমিক ৫ শতাংশে দাঁড়িয়েছে। আগামী মাসগুলোয় কর্মসংস্থান পরিস্থিতি আরো খারাপ হতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের।

এই শাখার আরও খবর

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

কৃষকরা যাতে বৈষম্যের শিকার না হয় সেজন্য তারেক রহমান দেশের কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন: ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব 

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যশোর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব বলেছেন, কৃষকরা…

১০৩ বিলিয়ন ডলার বিদেশি ঋণ রেখে গেছে আওয়ামী সরকার

ঢাকা: আওয়ামী সরকারের শাসন আমলে বাংলাদেশ বিদেশি ঋণে রেকর্ড ভেঙেছে। গত জুন মাস শেষে বিদেশি ঋণ ছাড়িয়েছে ১০৩ বিলিয়ন ডলার। বুধবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের…

গরমে মরছে মুরগি, ক্ষতির মুখে খামারিরা

অর্থনীতি : চলমান তীব্র দাবদাহে বিপাকে পড়েছেন দেশের পোলট্রি খামারিরা। ঈদের পর থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহে হিট স্ট্রোকের কারণে প্রতিদিন তাদের মুরগি মারা যাচ্ছে।…

অপহৃত ব্যাংক কর্মকর্তার মুক্তিতে ২০ লাখ টাকা চেয়েছে কুকি চিন: র‌্যাব

ঢাকা: বান্দরবানে অপহৃত সোনালী ব্যাংক কর্মকর্তা নিজাম উদ্দিনের ৩৬ ঘণ্টা পরেও উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে তার মুক্তিতে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি…

শতকোটি টাকার দুর্নীতি: সপরিবারে ফাঁসছেন সাবেক ব্যাংক কর্মকর্তা বাচ্চু

নিজস্ব প্রতিবেদক:  জমি কেনার নামে অবৈধ শতকোটি টাকা বৈধ করার চেষ্টা করেছেন আলোচিত বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চু। এ কাজে তাকে সহযোগিতা করেছেন…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au