মতামত

অভ্যুত্থান অপরিহার্য ছিল: মিয়ানমারের সেনাপ্রধান

  • 8:39 am - February 03, 2021
অভ্যুত্থান অপরিহার্য ছিল: মিয়ানমারের সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক: নির্বাচিত প্রতিনিধিদের আটক ও ক্ষমতা দখলের পর মিয়ানমারের সেনাবাহিনীর প্রধান জেনারেল মিন অং লাইং বলেছেন, অং সান সু চির সরকারকে উচ্ছেদ করা ‘অপরিহার্য’ ছিল। তার এ মন্তব্যের পর মঙ্গলবার মিয়ানমারে সামরিক বাহিনীর ক্ষমতার নিয়ন্ত্রণকে ‘অভ্যুত্থান’ হিসেবে আখ্যায়িত করেছে যুক্তরাষ্ট্র।

সোমবার (১ ফেব্রুয়ারি) ভোরে সু চি, প্রেসিডেন্ট উইন মিন্ট ও তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির নেতাকর্মীদের আটক করে মিয়ানমারের প্রভাবশালী সামরিক বাহিনী। নতুন সরকারের পার্লামেন্টের প্রথম অধিবেশন শুরুর দিনই এই অভ্যুত্থান পুরো জাতিকে হতবিহ্বল করে দিয়েছে।

জনগণের ভোটে নির্বাচিত সরকারকে হটানোর পর জেনারেল মিন অং লাইংকে ‘আইনপ্রণয়ন, বিচারিক ও নির্বাহী ক্ষমতা’ দেওয়া হয়েছে। এর মাধ্যমে কার্যত ১০ বছরের গণতান্ত্রিক শাসনের পর দেশটিতে আবারও সামরিক শাসন ফিরে এসেছে।

সেনা অভ্যুত্থানের পর এই প্রথম তিনি মুখ খুলেছেন। বললেন, ভোট জালিয়াতির অভিযোগের পর সরকার সাড়া দিতে ব্যর্থ হওয়ায় আইন অনুসারে সামরিক বাহিনী ক্ষমতার নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। নিজের ফেসবুক পেজে এই জেনারেল বলেন, অনেক অনুরোধের পর ক্ষমতার নিয়ন্ত্রণগ্রহণ ‘অপরিহার্য’ ছিল। আর সে কারণেই আমাদের এই পথ বেছে নিতে হয়েছে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, আমরা মূল্যায়ন করে দেখেছি যে, মিয়ানমারের ক্ষমতাসীন সরকারের প্রধান অং সান সুচি এবং উইন মিন্ট বৈধভাবে নির্বাচিত সরকারপ্রধান। তাদের সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয়েছে।

এই অভিধায় আখ্যায়িত হওয়ার পর মিয়ানমার সরকারকে সহায়তা করতে পারবে না যুক্তরাষ্ট্র। যদিও এর ফলে মিয়ানমার সরকারের ওপর তেমন কোনো প্রভাব পড়বে বলে মনে হচ্ছে না। কারণ সব ধরনের সহায়তা বেসরকারি সংস্থাগুলোর হাতেই চলে যাচ্ছে। আর রোহিঙ্গা গণহত্যার পর দেশটির সেনাবাহিনীর ওপর মার্কিন নিষেধাজ্ঞা আগে থেকেই ছিল।

এই শাখার আরও খবর

মালয়েশিয়ায় দক্ষ শ্রমিক পাঠানোর জন্য উন্মুখ হয়ে আছে বাংলাদেশ, কর্মীদের রেমিট্যান্সের জোয়ার! রিজার্ভের পালে হাওয়া–

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ায় দক্ষ শ্রমিক পাঠানোর জন্য উন্মুখ হয়ে আছে বাংলাদেশ। এই শ্রমিকরা স্বল্প খরচে মালয়েশিয়া যেতে পারলে সেখানকার শ্রমিক সংকট নিরসন ও তাদের অর্থনীতিতে…

১০৩ বিলিয়ন ডলার বিদেশি ঋণ রেখে গেছে আওয়ামী সরকার

ঢাকা: আওয়ামী সরকারের শাসন আমলে বাংলাদেশ বিদেশি ঋণে রেকর্ড ভেঙেছে। গত জুন মাস শেষে বিদেশি ঋণ ছাড়িয়েছে ১০৩ বিলিয়ন ডলার। বুধবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের…

ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত, বন্যাঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা

ঢাকা: ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

গরমে মরছে মুরগি, ক্ষতির মুখে খামারিরা

অর্থনীতি : চলমান তীব্র দাবদাহে বিপাকে পড়েছেন দেশের পোলট্রি খামারিরা। ঈদের পর থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহে হিট স্ট্রোকের কারণে প্রতিদিন তাদের মুরগি মারা যাচ্ছে।…

পেঁয়াজ উৎপাদনে আরও ১৫ কোটি টাকার প্রণোদনা

ঢাকা: গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ ও উৎপাদন বাড়াতে ২০২৩-২৪ অর্থবছরে তৃতীয় ধাপে আরও ১৫ কোটি টাকার প্রণোদনা দেবে সরকার। সোমবার (২ অক্টোবর) কৃষি মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ…

ভিসা ছাড়াই ওমরাহ করতে পারবেন বাংলাদেশিরা : সৌদি রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান জানিয়েছেন, সাউদিয়া এয়ারলাইন্সে ট্রানজিটের যাত্রী হয়ে বাংলাদেশের নাগরিকরা ভিসা ছাড়াই সৌদি আরবে পবিত্র…

যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা নিয়ে বাংলাদেশ চিন্তিত নয়: আল জাজিরাকে পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচন যেন অবাদ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয় তার জন্য বাংলাদেশকে চাপে রেখেছে ওয়াশিংটন। শুধু তাই নয়…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au