আইন আদালত

আ’লীগ নেতা টিটু শরীফ হত্যা মামলায় ১৬ জনের যাবজ্জীবন

  • 10:02 am - January 31, 2021

হাচিবুর রহমান,কালিয়া ( নড়াইল) প্রতিনিধিঃ গোপালগঞ্জ পৌরসভা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি টিটু শরীফ হত্যা মামলায় ১৬ জনের যাবজ্জীবন ও ১৫ জনকে খালাস প্রদান করেছেন আদালত।

রোববার (৩১ জানুয়ারি) দুপুরে খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. নজরুল ইসলাম হাওলাদার এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির হচ্ছেন সেন্টু চৌধুরী, পলাশ চৌধুরী, আব্দুল্লাহ চৌধুরী, বক্কার চৌধুরী, সোহেল চৌধুরী, শহিদুল শেখ, পলাশ খা ওরফে মফিজুর খান, তুহিন মোল্লা ওরফে মাহমুদ হাসান, সবুজ মোল্লা, মাসুদ মোল্লা, রফিকুল মোল্লা, নতুন চৌধুরী ওরফে রমজান, চৌধুরী মশিউর রহমান, অলি উল্লাহ ওরফে বাবু চৌধুরী, তরিকুল সরদার এবং জিহাদ চৌধুরী

।আইনজীবীরা জানান, টিটু শরীফকে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ২০১৮ সালের ১ জুলাই দুপুরে নড়াইল জেলার নড়াগাতী থানার চর সিংগাতী গ্রামে আসামিরা ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় নিহতের ভাই মোহাম্মদ আশিকুজ্জামান শরীফ বাদী হয়ে ২০১৮ সালের ২ জুলাই নড়াইল জেলার নড়াগাতী থানায় মামলা দায়ের করেন।

মামলায় ১৮ জনের নামোল্লেখ এবং অজ্ঞাতপরিচয় আরও ১০/১২ জনকে আসামি করা হয়।মামলার তদন্ত কর্মকর্তা নড়াগাতী থানার উপ-পরিদর্শক (এসআই) নিমাই চন্দ্র মণ্ডল ২০১৯ সালের ২৪ জুলাই ৩১জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন।মামলার বিচার চলাকালে ৩৬ জন সাক্ষীর মধ্যে ৩১ জন সাক্ষ্য দেন।নিহত আওয়ামীলীগ নেতা শরীফ ব্রিকস ও শরীফ ফিসারিজের পরিচালক ছিলেন।

এই শাখার আরও খবর

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

বিআরটিএতে এএসআই সোহেলের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও পুলিশের পাশাপাশি দালালির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক  বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সার্কেল-১, মিরপুর কার্যালয়ে দালাল ও বহিরাগত দ্বারা গ্রাহক হয়রানি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালিয়ে বিভিন্ন সময়ে দালাল…

মিরপুরের পল্লবীতে চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীর এলোপাতাড়ি গুলি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুঁড়ে। এ সময় মোদি ব্যবসায়ী মোহাম্মদ ভুলু (৫০) গুলিবিদ্ধ…

আরও চার জেলায় মামলা মন্ত্রী-এমপিসহ আসামি ১৩০০

নিজস্ব প্রতিবেদক শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে নেতা-কর্মীদের নামে মামলা অব্যাহত রয়েছে। গতকাল সোমবারও (২৬ আগস্ট) রাজশাহী, সিলেট, গাইবান্ধা ও নাটোরে সাতটি মামলা হয়েছে।…

বিপিএল হাউজিং সাবেক প্রকল্প পরিচালক ধীরা কারাগারে

ঢাকা: কোম্পানির গুরুত্বপূর্ণ দলিল, চুক্তিপত্র ও মানি রিসিট চুরির অভিযোগে দায়েরকৃত মামলায় বিপিএল হাউজিং অব্যহতিপ্রাপ্ত প্রকল্প পরিচালক শাহাবুদ্দিন লস্কর ধীরাকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার…

ওয়াক্‌ফের বিরুদ্ধে অভিযোগ: খুরশীদ আলম দোভাষের স্থলে ওয়াহেদুল আলম দোভাষ!

ঢাকা: বাংলাদেশ ওয়াক্‌ফ প্রশাসক চট্রগ্রামের ফিরিঙ্গীবাজার কোতোয়ারী এলাকার এডভোকেট খুরশীদ আলম দোভাষ এর জায়গায় বদিউল আলমের পুত্র ওয়াহেদুল আলম দোভাষ কে মতোয়াল্লি নিযুক্ত করেছে বলে…

টিপু-প্রীতি হত্যায় অস্ত্র সরবরাহকারী জিতুর জামিন স্থগিতই থাকবে

নিজস্ব প্রতিবেদক: টিপু-প্রীতি হত্যায় অস্ত্র সরবরাহকারী জিতুকে জামিন দেননি আপিল বিভাগ। সোমবার (২১ আগস্ট) আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ জামিন না দিয়ে…

খালেদা জিয়ার ১১ মামলায় অভিযোগ গঠন শুনানি ১৩ সেপ্টেম্বর

ঢাকা; বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা ১১ মামলায় অভিযোগ গঠন শুনানি আগামী ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। রোববার এসব…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au