মাহমুদুল হাসান(সবুজ) : রাজধানীর রামপুরা এলাকা থেকে ৫৫ কোটি টাকা মূল্যের ইউরেনিয়ামসহ তিন জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আটকরা হলো- এ বি এম সিদ্দিকী প্রঃ বাপ্পী (৫৯), মো. আক্তারুজ্জামান (৩৩), ও মো. মিজানুর রহমান (৫০)।
মঙ্গলবার র্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান সত্যতা নিশ্চিত করেছেন।
সোমবার রাজধানীর রামপুরা থানার পূর্ব রামপুরার জাকের গলি এলাকায় অভিযান চালায়।
এ সময় তাদের কাছ থেকে একটি চামড়ার বাক্স, একটি ছোট চামড়া ও স্টিলের বক্স, একটি রিমোট, একটি ম্যানুয়েল বই, একটি গ্যাস মাস্ক, একটি ইলেটকট্রিক মিটার, একটি রাবারের ড্রপার, একটি স্টিলের ঢাকনাযুক্ত কাঁচের পট, পাঁচটি কাঁচের তৈরি ছোট চিকন পাইপ, একটি কাঁচি, একটি মিটার, একটি কালো কম্পাস, দুটি পাইপ, একটি মেটাল ছাঁকনি, একটি ক্যাটালগ, একটি জোড়া হ্যান্ড গ্লাভস, একটি চামড়ার জ্যাকেট (গ্রাউন) জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আটকরা জানান, আটক ব্যক্তিরা বিভিন্ন উৎস থেকে অবৈধভাবে ইউরেনিয়াম ক্রয় করেন। তারা দীর্ঘদিন ধরে ইউরেনিয়াম বিক্রয় করে আসছিলেন।
আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান মেজর শাহরিয়ার।