মাহমুদুল হাসান(সবুজ) : বৃহস্পতিবার রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন রায়েরবাগ ফুটওভার ব্রীজ এলাকায় অভিযান পরিচালনা করে ৪৫৭ বোতল ফেনসিডিলসহ ১ জন মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়।এরপূর্বে গতকাল ২৩ ডিসেম্বর (বুধবার) ঢাকার যাত্রাবাড়ী থানাধীন মা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ এলাকায় অভিযান চালিয়ে ২৩০ (দুইশত ত্রিশ) বোতল ফেনসিডিলসহ বাকি ২ জন মাদক ব্যাবসায়ীকে আটক করে র্যাব।
গ্রেপ্তারকৃতরা হলো, শহিদুল ইসলাম সবুজ (৩০), আমির হামজা (৩৬),আগর আলী (২০)।

পৃথক ২টি অভিযানে মাদক ব্যবসায়ী দের কাছ থেকে মাদক পরিবহন কাজে ব্যবহৃত ১টি মাইক্রো বাস ও ১টি কন্টেইনারবাহী লরী ট্রাক এবং নগদ ২,৭৫০ জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে ঢাকাসহ এর আশপাশের এলাকায় মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মাদক মামলা করা হয়েছে।