শিক্ষা

বড়পুকুরিয়ার কয়লা থেকে উন্নত মানের সুপার ক্যাপাসিটর উদ্ভাবন সম্ভব !

  • 9:54 am - December 20, 2020

জিয়াউল হক জুমন

 

বড় পুকুরিয়ার কয়লা খনি থেকে উত্তোলিত কয়লা ব্যবহার করে অত্যাধুনিক এনার্জি স্টোরেজ ডিভাইস সুপার ক্যাপাসিটর তৈরির গবেষণা করেছেন বাংলাদেশ ও সৌদি আরবের একদল বাংলাদেশি গবেষক। তাদের প্রাপ্ত গবেষণা ফলাফল আন্তর্জাতিক স্বনামধন্য বৈজ্ঞানিক গবেষণা জার্নাল “জার্নাল অব এনার্জি স্টোরেজ” এ ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ. জে. সালেহ আহাম্মদ এর নেতৃত্বে পরিচালিত গবেষণা টিমে যুক্ত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গবেষক তামান্না ইসলাম, মেহেদি হাসান এবং সৌদি আরবের কিং ফাহাদ ইউনিভার্সিটি অব পেট্রোলিয়াম এন্ড মিনারেলস এর বাংলাদেশি গবেষক ড. আব্দুল আজিজ সহ আরও অনেকে।

 

বাংলাদেশ ন্যানো সোসাইটির উদ্যোগে শনিবার রাতে (১৯ ডিসেম্বর) আয়োজিত ‘ন্যানোস্ট্রাকচার্ড কার্বন ফ্রম বড়পুকুরিয়া কোল মাইনঃ এনার্জি স্টোরেজ এপ্লিকেশন” শীর্ষক ওয়েবিনারে দেশীয় কাঁচামাল ব্যবহার করে উন্নত প্রযুক্তির ডিভাইস উদ্ভাবনের সম্ভাবনা তুলে ধরা হয়। উক্ত ওয়েবিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গবেষণা দলের প্রধান ড. এ. জে. সালেহ আহাম্মদ। বড়পুকুরিয়ার কয়লার গুণগত মান ও কয়লা থেকে আহরিত কার্বন ন্যানোমেটেরিয়াল দিয়ে সুপার ক্যাপাসিটর তৈরির পদ্ধতি, ডিভাইসের কার্যক্ষমতা ও উন্নত প্রযুক্তির ডিভাইস তৈরির ভবিষ্যৎ সম্ভাবনার ওপর তিনি বিস্তারিত আলোচনা করেন। এনার্জি স্টোর করে রাখতে ভবিষ্যতে সুপার ক্যাপাসিটর সবচেয়ে নির্ভরশীল ও কার্যকর ডিভাইস হবে বলে তিনি উল্লেখ করেন।

 

বুয়েটের রসায়ন বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মোঃ শাখাওয়াৎ হোসেন ফিরোজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়েবিনারে উপস্থাপিত প্রবন্ধের ওপর আলোচনা করেন আমেরিকার নর্থ ডাকোটা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি গবেষক ড. মো: আশরাফ হোসেন রাসেল। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বড়পুকুরিয়ার কয়লার সর্বোত্তম ও বহুমুখী ব্যবহার এর সম্ভাবনা সম্পর্কে তিনি আলোচনা করেন।

 

দেশ ও বিদেশ থেকে ওয়েবিনারে অংশ নেওয়া গবেষকগণ উপস্থাপিত গবেষণা ফলাফলের খুটিনাটি বিষয়ের ওপর আলোচনা করেন। বড়পুকুরিয়ার কয়লা নিয়ে গবেষণা এবং গবেষণায় সরকারি সহযোগিতা আরও বাড়ানোর ওপর সবাই গুরুত্বারোপ করেন। মুল আলোচনা শেষে বুয়েটের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু বিন ইমরান প্রশ্নোত্তর পর্ব সঞ্চালনা করেন।

 

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) এর রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুব রব্বানী এর পরিচালনায় অনুষ্ঠিত ওয়েবিনারটি বুয়েটের রসায়ন বিভাগের অধ্যাপক ড. আল-নকীব চৌধুরীর সমাপনী বক্তব্যের মাধ্যমে শেষ হয়। উল্লেখ্য, বাংলাদেশ ন্যানো সোসাইটি নিয়মিতভাবে এ ধরণের ওয়েবিনারের আয়োজন করে থাকে।

 

নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au