সারাদেশ

ভাস্কর্য ইস্যুতে রাজশাহীতে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

  • 7:06 am - December 06, 2020

জিল্লুর রহমান জয় (রাজশাহী) : চলমান ভাস্কর্য ইস্যু নিয়ে রাজশাহীতে সতর্ক অবস্থানে রয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, এই ইস্যুকে কেন্দ্র করে যেন কোন ধরনের অরাজক পরিস্থিতি সৃষ্টি না হয় সেজন্য তারা তৎপর রয়েছেন। রাজশাহীতে যেসব স্থানে বঙ্গবন্ধুর মুর‌্যাল রয়েছে সেই এলাকাগুলোতেও নিরাপত্তা বাড়ানো হয়েছে। বিশেষ গোয়েন্দা সংস্থাও এ বিষয়ে কাজ করছে বলে জানা যায়।

সম্প্রতি রাজধানীর শনির আখড়া এলাকায় সড়কে জাতির জনক বঙ্গবন্ধুর একটি প্রতিকৃতি স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। এর জের ধরে বঙ্গবন্ধুর ভাস্কর্যসহ যেকোনও ধরনের প্রতিকৃতি স্থাপনের বিরোধিতা করে তা প্রতিহতের ডাক দেন মাওলানা মামুনুল হক। এরপর থেকেই আলেমদের একাংশ একযোগে ভাস্কর্য ইস্যু নিয়ে মাঠে নামে।

এর মধ্যেই দুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের মধুসূদন দত্তের ভাস্কর্যের একটি কান ভেঙে দেয় দুষ্কৃতকারীরা। শুক্রবার রাতে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর একটি নির্মাণাধীন ভাস্কর্যের হাত ও মুখম-ল ভেঙে ফেলে অজ্ঞাত দুর্বৃত্তরা। সংশ্লিষ্ট সূত্র জানায়, ভাস্কর্য ইস্যু নিয়ে সরকারের পক্ষ থেকেও কৌশলে বিষয়টি মোকাবিলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কঠোর আইন প্রয়োগের চাইতে রাজনৈতিকভাবে তা সমাধানের চেষ্টা চলছে। সারাদেশে আওয়ামী লীগের অঙ্গ-সংগঠন ও

প্রগতিশীল ব্যক্তি এবং সংগঠনগুলোকে কাজে লাগানোর নির্দেশনা রয়েছে। এছাড়া ভাস্কর্য ইস্যুতে পেছন থেকে যারা কলকাঠি নাড়ছেন তাদের শনাক্ত করে কৌশলে দমন করার জন্য বিশেষ গোয়েন্দা সংস্থাগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ইখতেখায়ের আলম জানান, ভাস্কর্য ইস্যু নিয়ে রাজশাহীতে আরএমপি ও গোয়েন্দা সংস্থার সদস্যরা তৎপর রয়েছেন। যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিহত করা হবে।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au