আইন আদালত

রাজশাহীতে ডিবি ইন্সপেক্টর খাইরুল ইসলামের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

  • 10:06 am - November 28, 2020

লিয়াকত রাজশাহী ব্যুরো: রাজশাহী মহানগর গোয়েন্দা শাখার ইন্সপেক্ট খায়রুল ইসলামের বিরুদ্ধে হয়রানীর প্রতিবাদে এক ভূক্তভোগি পরিবার আজ শনিবার দুপুরে সংবাদ সম্মেলন করেন। নগরীর ধরমপুর পূর্বপাড়া সোরাফানের মোড় এলাকার আকবর আলীর ছোট ছেলে ও রানীবাজারে টাইলস ব্যবসায়ী হাসিবের ছোট ভাই মেহেদী হাসান ওলি এই সংবাদ সম্মেলন করেন। তিনি লিখিত বক্তব্যে উল্লেখ করেন মাদক মামলায় জড়িয়ে এক লক্ষ টাকা ঘুষ দাবি ও রাস্তায় মাঝে মধ্যে হয়রানি করেন ইন্সপেক্ট খায়রুল ইসলাম। কিন্তু খাইরুল ইসলাম মহানগর ডিবির সদ্য বদলিকৃত ইন্সপেক্টর বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।

নগরীর হাদির মোড়ে আর.যে.এফ এর অফিসে সংবাদ সম্বেমলে তিনি আরো উল্লেখ করেন গত ১০ অক্টোবর শনিবার রাজশাহী মহানগর ডিবির সদ্য বদলিকৃত ইন্সপেক্টর খাইরুল ইসলাম মাদক মামলায় তাকে ফঁাসাতে চেয়েছিলেন। সেইসাথে তার নিকট এক লক্ষ টাকা দাবি করেন। কিন্তু ভুক্তভোগী সে টাকা দিতে রাজি না হওয়ায় শুক্রবার আনুমানিক সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডঁাশমারী সাতবাড়িয়া বউ বাজারের সামনে পথিমধ্যে রিক্সা থেকে নামিয়ে ইন্সপেক্টর খায়রুল তার মোটর সাইকেলে উঠতে বলেন।
কিন্তু তিনি রাজি না হওয়ায় জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করলে তিনি চিৎকার শুরু করলে আশেপাশে থাকা লোকজন তার কাছে জড়ো হন। লোকজন দেখে ইন্সপেক্টর খাইরুল তোপের মুখে সেখান থেকে দ্রুত পালিয়ে যান। এ সময়ে তঁার মোটর সাইকেলের পেছনে মিজানের মোড় এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামি আকতার আলী বসে ছিলেন। একজন পুলিশ অফিসার চিহ্নিত মাদক ব্যবসায়ীকে নিয়ে কি ভাবে ঘুরে বেড়ান তারা এখন এলাবাসীর মুখে মুখে ঘুরে বেড়াচ্ছে বলে জানান তিনি। এ অবস্থায় ভুক্তভোগী ও তার পরিবার চরম আতঙ্কিত ও জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন ওলি।

ভুক্তভোগী ও তার পরিবার সাংবাদিকদের মাধ্যমে এই সংবাদ সম্মেলন থেকে বিষয়টি সঠিক ও সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে যাতে তারা পরিবার-পরিজন নিয়ে পুনরায় সুন্দর জীবন যাপন করতে পারে সেজন্য সবার বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। সংবাদ সম্মেলন কক্ষ থেকে ইন্সপেক্টর খাইরুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, ঘটনা সঠিক নয়। আমাকে গত ১৯ অক্টোবর বরখাস্ত করা হয়েছে। আপনারা জানেন আমার বাসা কাটাখালী। ঐ এলাকাতে তাই সেদিন ওলির সাথে দেখা হয়ে কথা বলেছি মাত্র। তার অভিযোগের কথা গুলো মিথ্যা।
এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মিডিয়া মুখ্যপাত্র ও উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস এর নিকট জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমার জানা নাই। এধরনের ঘটনা হয়ে থাকলে তা দু:খজনক। তবে আমাদের বর্তমান পুলিশ কমিশনার খুব শক্ত মানুষ তার কাছে অপরাধির ছাড় নেই। আপনাদের মাধ্যম দিয়ে জানতে পারলাম। তদন্ত সাপেক্ষে অবশ্যই এর ব্যবস্থা নেওয়া হবে।

এই শাখার আরও খবর

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

বিআরটিএতে এএসআই সোহেলের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও পুলিশের পাশাপাশি দালালির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক  বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সার্কেল-১, মিরপুর কার্যালয়ে দালাল ও বহিরাগত দ্বারা গ্রাহক হয়রানি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালিয়ে বিভিন্ন সময়ে দালাল…

মিরপুরের পল্লবীতে চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীর এলোপাতাড়ি গুলি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুঁড়ে। এ সময় মোদি ব্যবসায়ী মোহাম্মদ ভুলু (৫০) গুলিবিদ্ধ…

আরও চার জেলায় মামলা মন্ত্রী-এমপিসহ আসামি ১৩০০

নিজস্ব প্রতিবেদক শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে নেতা-কর্মীদের নামে মামলা অব্যাহত রয়েছে। গতকাল সোমবারও (২৬ আগস্ট) রাজশাহী, সিলেট, গাইবান্ধা ও নাটোরে সাতটি মামলা হয়েছে।…

বিপিএল হাউজিং সাবেক প্রকল্প পরিচালক ধীরা কারাগারে

ঢাকা: কোম্পানির গুরুত্বপূর্ণ দলিল, চুক্তিপত্র ও মানি রিসিট চুরির অভিযোগে দায়েরকৃত মামলায় বিপিএল হাউজিং অব্যহতিপ্রাপ্ত প্রকল্প পরিচালক শাহাবুদ্দিন লস্কর ধীরাকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার…

ওয়াক্‌ফের বিরুদ্ধে অভিযোগ: খুরশীদ আলম দোভাষের স্থলে ওয়াহেদুল আলম দোভাষ!

ঢাকা: বাংলাদেশ ওয়াক্‌ফ প্রশাসক চট্রগ্রামের ফিরিঙ্গীবাজার কোতোয়ারী এলাকার এডভোকেট খুরশীদ আলম দোভাষ এর জায়গায় বদিউল আলমের পুত্র ওয়াহেদুল আলম দোভাষ কে মতোয়াল্লি নিযুক্ত করেছে বলে…

টিপু-প্রীতি হত্যায় অস্ত্র সরবরাহকারী জিতুর জামিন স্থগিতই থাকবে

নিজস্ব প্রতিবেদক: টিপু-প্রীতি হত্যায় অস্ত্র সরবরাহকারী জিতুকে জামিন দেননি আপিল বিভাগ। সোমবার (২১ আগস্ট) আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ জামিন না দিয়ে…

খালেদা জিয়ার ১১ মামলায় অভিযোগ গঠন শুনানি ১৩ সেপ্টেম্বর

ঢাকা; বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা ১১ মামলায় অভিযোগ গঠন শুনানি আগামী ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। রোববার এসব…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au