আইন আদালত

ঝিকরগাছায় তেল চোর চক্রের ২ সদস্য গ্রেফতার

  • 10:33 am - November 26, 2020

সোহেল রানা,যশোর প্রতিনিধিঃ যশোরের ঝিকরগাছায় স্থানীয় জনতার সহায়তায় তেল চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে দিকে উপজেলার

কৃর্ত্তিপুর সাকিনস্থ নাজমুলের ট্রাক টার্মিনালের মধ্যে কাভার্ড ভ্যানের তেলের ট্যাংক’র তালা ভেঙ্গে কৌশলে পাইপ দ্বারা তেল চুরি করাকালে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাকচিরা গ্রামের জাহাঙ্গীর হাওলাদারের ছেলে লিটন হাওলাদার (২৪)।এ/পি-দক্ষিণ কাশিপুর (দূর্গ ক্লাব রোড), থানা-খালিশপুর, জেলা-খুলনা ও পাবনা জেলার ইশ্বরদী উপজেলার আলহাজ্ব মোড় রিফিউজি ক্যাম্প এলাকার আজিজুল হক বাচ্চুর ছেলে জহিরুল হক লিটন (৩২)। এ/পি-উত্তর কাশিপুর, থানা-খালিশপুর, জেলা-খুলনা।

পুলিশ সূত্রে জানা যায়, থানা পুলিশের উপ- পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় রাত্রীকালীন জরুরী ডিউটি করার সময়ে আব্দুর রাজ্জাক, অফিসার ইনচার্জ, ঝিকরগাছা থানা, যশোর এর সার্বিক দিক নির্দেশনায়।ভোরে ঝিকরগাছা থানাধীন কৃর্ত্তিপুর সাকিনস্থ নাজমুলের ট্রাক টার্মিনালের মধ্যে হইতে কাভার্ড ভ্যানের তেলের ট্যাংক’র তালা ভেঙ্গে কৌশলে পাইপ দ্বারা তেল চুরি করাকালে স্থানীয় জনগণের সহযোগীতায় আন্তঃজেলা তেল চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করে। ওই সময় আসামীদ্বয়ের হেফাজত হইতে ৫০লিটার ডিজেল ও তেল রাখার ০৯টি ড্রাম,০২ টি পাইপ এবং চোরাই তেল বহনের কাজে ব্যবহৃত একটি পিকাপ গাড়ী জব্দ করা হয়।

এ ব্যাপারে ঝিকরগাছা থানা পুলিশের অফিসার ইনচার্জ ওসি আব্দুর রাজ্জাক আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ঝিকরগাছা থানার মামলার নং-১৮। ধারা-৩৭৯/৪১১ পেনাল কোড রুজু করিয়া বিজ্ঞ আদালতে বিচারের নিমিত্তে প্রেরণ করা হয়েছে।

এই শাখার আরও খবর

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

বিআরটিএতে এএসআই সোহেলের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও পুলিশের পাশাপাশি দালালির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক  বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সার্কেল-১, মিরপুর কার্যালয়ে দালাল ও বহিরাগত দ্বারা গ্রাহক হয়রানি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালিয়ে বিভিন্ন সময়ে দালাল…

মিরপুরের পল্লবীতে চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীর এলোপাতাড়ি গুলি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুঁড়ে। এ সময় মোদি ব্যবসায়ী মোহাম্মদ ভুলু (৫০) গুলিবিদ্ধ…

আরও চার জেলায় মামলা মন্ত্রী-এমপিসহ আসামি ১৩০০

নিজস্ব প্রতিবেদক শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে নেতা-কর্মীদের নামে মামলা অব্যাহত রয়েছে। গতকাল সোমবারও (২৬ আগস্ট) রাজশাহী, সিলেট, গাইবান্ধা ও নাটোরে সাতটি মামলা হয়েছে।…

বিপিএল হাউজিং সাবেক প্রকল্প পরিচালক ধীরা কারাগারে

ঢাকা: কোম্পানির গুরুত্বপূর্ণ দলিল, চুক্তিপত্র ও মানি রিসিট চুরির অভিযোগে দায়েরকৃত মামলায় বিপিএল হাউজিং অব্যহতিপ্রাপ্ত প্রকল্প পরিচালক শাহাবুদ্দিন লস্কর ধীরাকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার…

ওয়াক্‌ফের বিরুদ্ধে অভিযোগ: খুরশীদ আলম দোভাষের স্থলে ওয়াহেদুল আলম দোভাষ!

ঢাকা: বাংলাদেশ ওয়াক্‌ফ প্রশাসক চট্রগ্রামের ফিরিঙ্গীবাজার কোতোয়ারী এলাকার এডভোকেট খুরশীদ আলম দোভাষ এর জায়গায় বদিউল আলমের পুত্র ওয়াহেদুল আলম দোভাষ কে মতোয়াল্লি নিযুক্ত করেছে বলে…

টিপু-প্রীতি হত্যায় অস্ত্র সরবরাহকারী জিতুর জামিন স্থগিতই থাকবে

নিজস্ব প্রতিবেদক: টিপু-প্রীতি হত্যায় অস্ত্র সরবরাহকারী জিতুকে জামিন দেননি আপিল বিভাগ। সোমবার (২১ আগস্ট) আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ জামিন না দিয়ে…

খালেদা জিয়ার ১১ মামলায় অভিযোগ গঠন শুনানি ১৩ সেপ্টেম্বর

ঢাকা; বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা ১১ মামলায় অভিযোগ গঠন শুনানি আগামী ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। রোববার এসব…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au