আইন আদালত

হজ্জ নিয়ে কটূক্তি, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা, যুবক গ্রেফতার

  • 10:14 am - November 26, 2020

সুলতান মাহমুদ,জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হজ্জ নিয়ে কটূক্তি করে কমেন্ট করার দায়ে সাজেদুর রহমান সুমন (২৭) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় শহরের কেন্দ্রীয় মসজিদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাজেদুর রহমান শহরের গুলশান মোড় এলাকার ইমরান হোসেনের ছেলে।

এজাহার সূত্রে জানা যায়, গত ২২ নভেম্বর রাত ১০ টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঔড়ুঢ়ঁৎযধঃ ঐবষঢ়ষরহব গ্রুপ এর সদস্য ঝঁসধরুধ অশঃযবৎ নামক ফেসবুক আইডি হতে “আসসালামু আলাইকুম, আমার ছেলে বয়স ৭ বছর। আমি মাদ্রাসা পড়াতে চাই।

জয়পুরহাট ভালো ক্যাডেট জানতে চাই।” এমন পোস্ট করলে সাজেদুর রহমান সুমন নামের এক ব্যক্তি নিজ ফেসবুক আইডি (ঝধলবফঁৎ জধযসধহ ঝঁসধহ) থেকে “এখনকার যুগে কেউ মাদ্রাসাতে পড়াই… এই ২০২০ সালে এইসব ননসেন্স থিয়োরী মাথায় আসে কিভাবে? এগুলো মাথায় ঢুকায় দেয় কে? আরো কমেন্ট করে যে, হজ্জ অশিক্ষিত লোকজনই করে।

সৌদি আরবের লোকজন হজ্জ এতো গুনে না। হজ্জ এতো গুরুত্বপূর্ণ না যে, এটা করতেই হবে। কেউ যদি করতে চায় সে করবে, না করলে কোন ব্যাপার”।“স্কুল কলেজের ছেলে মেয়েরা অবাধে মেলামেশা করছে এই ঘটনা কই পাইছেন? এমন কি এই সব ঘটনা কোন কম্বাইন স্কুলেও ঘটে নাই। ঘোড়ার আন্ডার খবর কই পান।

মাদ্রাসা গুলো ভিডিও আপনি ফেসবুকেই দেখেছেন” সহ আরো অনেক লিখে কমেন্ট করে ফেসবুক আইডির মাধ্যমে মুসলমানের পবিত্র হজ্জ, মাদ্রাসা শিক্ষা ও কুরআন সংক্রান্ত অনুভূতিতে আঘাত করেছে।

এসব কমেন্ট স্ক্রিনশট দিয়ে জয়পুরহাট থানায় মামলা দায়ের করেছেন জয়পুরহাট সিদ্দিকিয়া কামিল মডেল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আব্দুল মতিন। এ ঘটনায় পুলিশ তদন্ত করে বুধবার সন্ধ্যায় সাজেদুর রহমানকে গ্রেফতার করে।

ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার বিষয়টি নিশ্চিত করে জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ এ.কে.এম আলমগীর জাহান জানান, সাজেদুর রহমান সুমনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এই শাখার আরও খবর

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

বিআরটিএতে এএসআই সোহেলের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও পুলিশের পাশাপাশি দালালির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক  বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সার্কেল-১, মিরপুর কার্যালয়ে দালাল ও বহিরাগত দ্বারা গ্রাহক হয়রানি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালিয়ে বিভিন্ন সময়ে দালাল…

মিরপুরের পল্লবীতে চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীর এলোপাতাড়ি গুলি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুঁড়ে। এ সময় মোদি ব্যবসায়ী মোহাম্মদ ভুলু (৫০) গুলিবিদ্ধ…

আরও চার জেলায় মামলা মন্ত্রী-এমপিসহ আসামি ১৩০০

নিজস্ব প্রতিবেদক শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে নেতা-কর্মীদের নামে মামলা অব্যাহত রয়েছে। গতকাল সোমবারও (২৬ আগস্ট) রাজশাহী, সিলেট, গাইবান্ধা ও নাটোরে সাতটি মামলা হয়েছে।…

বিপিএল হাউজিং সাবেক প্রকল্প পরিচালক ধীরা কারাগারে

ঢাকা: কোম্পানির গুরুত্বপূর্ণ দলিল, চুক্তিপত্র ও মানি রিসিট চুরির অভিযোগে দায়েরকৃত মামলায় বিপিএল হাউজিং অব্যহতিপ্রাপ্ত প্রকল্প পরিচালক শাহাবুদ্দিন লস্কর ধীরাকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার…

ওয়াক্‌ফের বিরুদ্ধে অভিযোগ: খুরশীদ আলম দোভাষের স্থলে ওয়াহেদুল আলম দোভাষ!

ঢাকা: বাংলাদেশ ওয়াক্‌ফ প্রশাসক চট্রগ্রামের ফিরিঙ্গীবাজার কোতোয়ারী এলাকার এডভোকেট খুরশীদ আলম দোভাষ এর জায়গায় বদিউল আলমের পুত্র ওয়াহেদুল আলম দোভাষ কে মতোয়াল্লি নিযুক্ত করেছে বলে…

টিপু-প্রীতি হত্যায় অস্ত্র সরবরাহকারী জিতুর জামিন স্থগিতই থাকবে

নিজস্ব প্রতিবেদক: টিপু-প্রীতি হত্যায় অস্ত্র সরবরাহকারী জিতুকে জামিন দেননি আপিল বিভাগ। সোমবার (২১ আগস্ট) আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ জামিন না দিয়ে…

খালেদা জিয়ার ১১ মামলায় অভিযোগ গঠন শুনানি ১৩ সেপ্টেম্বর

ঢাকা; বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা ১১ মামলায় অভিযোগ গঠন শুনানি আগামী ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। রোববার এসব…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au