আইন আদালত

বাঘারপাড়ায় সীমানা পিলার উদ্ধার গ্রেফতার ১

  • 4:51 pm - November 24, 2020

অনুপম দে, বাঘারপাড়া (যশোর) : যশোরের বাঘারপাড়া উপজেলার জামদিয়া গ্রাম থেকে সীমানা পিলার উদ্ধার করা হয়েছে।

ম্যাগনেট সমৃদ্ধ এই সীমানা পিলারের আনুমানিক মূল্যে কয়েক কোটি টাকা বলে জানা গেছে। এ ঘটনায় জড়িত তৌহিদুর নামের এক চোরাকারবারীকে গ্রেফতার করেছে যশোর- ৬ র‍্যাবের বিশেষ টিম।

সোমবার গভীর রাতে বাঘারপাড়ার জামদিয়া গ্রামে অভিযান চালিয়ে ম্যাগনেটসহ তৌহিদুর রহমান (৪০) গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তৌহিদুর রহমান যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের শাহাজান মোল্যার ছেলে।র‍্যাব-৬ এর ডিএডি আবুল বাসার সাংবাদিকদের জানিয়েছে, গোপন সংবাদের মাধ্যমে খবর আসে জামদিয়া এলাকার সাইফুল ইসলামের বাড়ির পাশে এক ব্যক্তি পিলার পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। এমন সংবাদের প্রেক্ষিতে র‍্যাব-৬ এর একটি দল অভিযান চালিয়ে কোটি টাকা মূল্যের এ পিলারসহ তৌহিদুর রহমান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। পরে বাঘারপাড়া থানায় তাকে হস্তান্তর করা হয়েছে। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

বাঘারপাড়া থানার ওসি সৈয়দ আল মামুন সাংবাদিকদের জানিয়েছেন, গ্রেফতারকৃত ব্যক্তিকে জেল হাজতে পাঠানো হয়েছে। তার সাথে আর কেউ জড়িত আছে কিনা এবিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরো বলেন, উদ্ধারকৃত পিলারটির ওজন প্রায় ৩৪ কেজি, ক্রস পতাকা আকৃতি পিলারটির গায়ে লেখা আছে ইষ্ট ইন্ডিয়া কোম্পানি ১৮১৮ , যা দেখে মনে হচ্ছে এটি ১৮১৮ সালের পিলার।

এই শাখার আরও খবর

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

বিআরটিএতে এএসআই সোহেলের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও পুলিশের পাশাপাশি দালালির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক  বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সার্কেল-১, মিরপুর কার্যালয়ে দালাল ও বহিরাগত দ্বারা গ্রাহক হয়রানি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালিয়ে বিভিন্ন সময়ে দালাল…

মিরপুরের পল্লবীতে চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীর এলোপাতাড়ি গুলি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুঁড়ে। এ সময় মোদি ব্যবসায়ী মোহাম্মদ ভুলু (৫০) গুলিবিদ্ধ…

আরও চার জেলায় মামলা মন্ত্রী-এমপিসহ আসামি ১৩০০

নিজস্ব প্রতিবেদক শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে নেতা-কর্মীদের নামে মামলা অব্যাহত রয়েছে। গতকাল সোমবারও (২৬ আগস্ট) রাজশাহী, সিলেট, গাইবান্ধা ও নাটোরে সাতটি মামলা হয়েছে।…

বিপিএল হাউজিং সাবেক প্রকল্প পরিচালক ধীরা কারাগারে

ঢাকা: কোম্পানির গুরুত্বপূর্ণ দলিল, চুক্তিপত্র ও মানি রিসিট চুরির অভিযোগে দায়েরকৃত মামলায় বিপিএল হাউজিং অব্যহতিপ্রাপ্ত প্রকল্প পরিচালক শাহাবুদ্দিন লস্কর ধীরাকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার…

ওয়াক্‌ফের বিরুদ্ধে অভিযোগ: খুরশীদ আলম দোভাষের স্থলে ওয়াহেদুল আলম দোভাষ!

ঢাকা: বাংলাদেশ ওয়াক্‌ফ প্রশাসক চট্রগ্রামের ফিরিঙ্গীবাজার কোতোয়ারী এলাকার এডভোকেট খুরশীদ আলম দোভাষ এর জায়গায় বদিউল আলমের পুত্র ওয়াহেদুল আলম দোভাষ কে মতোয়াল্লি নিযুক্ত করেছে বলে…

টিপু-প্রীতি হত্যায় অস্ত্র সরবরাহকারী জিতুর জামিন স্থগিতই থাকবে

নিজস্ব প্রতিবেদক: টিপু-প্রীতি হত্যায় অস্ত্র সরবরাহকারী জিতুকে জামিন দেননি আপিল বিভাগ। সোমবার (২১ আগস্ট) আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ জামিন না দিয়ে…

খালেদা জিয়ার ১১ মামলায় অভিযোগ গঠন শুনানি ১৩ সেপ্টেম্বর

ঢাকা; বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা ১১ মামলায় অভিযোগ গঠন শুনানি আগামী ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। রোববার এসব…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au