স্বাস্থ্য কথা

রোগ নির্ণয় ও চিকিতসায় দ্বিমাত্রিক ন্যানো মেটেরিয়েলস ব্যবহারে ওয়েবিনার অনুষ্ঠিত

  • 3:39 pm - November 22, 2020

জিয়াউল হক জুমন : যে কোন রোগ প্রাথমিক পর্যায়ে সনাক্ত করা গেলে তা নিরাময় করা সহজ হয়। তাই রোগ নির্ণয়ের জন্য অত্যাধুনিক প্রযুক্তি উদ্ভাবন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক চিকিৎসাবিদ্যায় রোগ নির্ণয়, রোগের চিকিৎসা, রোগীর শরীরে যথাযথভাবে ঔষধ সরবরাহ, এমনকি ঔষধ তৈরিতেও ন্যানোটেকনোলজি বহুলভাবে ব্যবহৃত হচ্ছে।

অন্যান্য ক্ষেত্রের মতো চিকিৎসা ক্ষেত্রেও ন্যানোটেকনোলজিকে কীভাবে আরও কার্যকরভাবে ব্যবহার করা যায় তা নিয়ে বিশ্বব্যাপী ব্যাপক গবেষণা হচ্ছে। শনিবার সন্ধ্যায় বাংলাদেশ ন্যানো সোসাইটির উদ্যোগে আয়োজিত ওয়েবিনারে ন্যানোবিজ্ঞানীগন এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

উক্ত ওয়েবিনারে আমেরিকার টেক্সাস ইউনিভার্সিটি, এল পাসো এর ফারমাসিউটিকস বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ নুরুন্নবী “পটেনশিয়াল অব টু-ডি ন্যানোমেটেরিয়েলস ফর ডায়াগনস্টিক এন্ড থেরাপেটিক এপ্লিকেশনস” বিষয়ের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

দ্বিমাত্রিক ন্যানোমেটেরিয়েলস গ্রাফিনকে কিভাবে রোগ নির্ণয় ও চিকিতসায় ব্যবহার করা যায় তার ওপর তিনি বিস্তারিত আলোচনা করেন। কানাডার টরন্টো ইউনিভার্সিটির ফার্মাসিউটিক্যালস সায়েন্স বিভাগের সিনিয়র রিসার্চ এসোসিয়েট ড. জগতময় দাস উপস্থাপিত প্রবন্ধের ওপর আলোচনা করেন। তিনি ক্যান্সার বায়োমার্কার, ন্যানোবায়োসেন্সর ইত্যাদি অত্যাধুনিক রোগ নির্ণায়ক যন্ত্রে দ্বিমাত্রিক ন্যানোমেটেরিয়েলস এর ব্যবহার, তাদের কার্যকারিতা ও দক্ষতা বিষয়েও আলোচনা করেন।

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) এর রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুব রব্বানী এর সঞ্চালনায় পরিচালিত ওয়েবিনারে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় এর অধ্যাপক ও ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক ড. মোঃ তোফাজ্জল ইসলাম।

বাংলাদেশে ন্যানোটেকনোলজি বিষয়ে গবেষণার সার্বিক অবস্থা, গবেষণার গুরুত্ব, কৃষিতে ন্যানোটেকনোলজি ব্যবহারের বিভিন্ন সুযোগ ও ক্ষেত্র, কৃষি উতপাদন, কৃষিজ পণ্য ও খাদ্যদ্রব্যের সংরক্ষণ, বাজারজাতকরণ, ও উদ্ভিদের রোগ নির্ণয়ে ন্যানোটেকনোলজি ব্যবহারের সম্ভাবনা ইত্যাদি বিষয়ে তিনি আলোকপাত করেন।

প্রবন্ধ উপস্থাপন ও আলোচনা শেষে প্রশ্নোত্তর পর্ব সঞ্চালনা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ জে সালেহ আহাম্মদ। দেশ বিদেশে অবস্থানরত অসংখ্য শিক্ষার্থী, শিক্ষক ও গবেষক উক্ত ওয়েবিনারে অংশগ্রহণ করেন।

চতুর্থ শিল্প বিপ্লব অর্জনে ন্যানোটেকনোলজির গুরুত্ব তুলে ধরে এবং অংশগ্রহণকারীদের ধন্যবাদ জ্ঞাপন করে বুয়েট এর রসায়ন বিভাগের অধ্যাপক ড. আল-নকীব চৌধুরীর সমাপনী বক্তব্যের মাধ্যমে ভার্চুয়াল সেমিনারটি সমাপ্ত হয়। উল্লেখ্য, বাংলাদেশ ন্যানো সোসাইটি নিয়মিত এ ধরণের ওয়েবিনার আয়োজন করে থাকে।

এই শাখার আরও খবর

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজে ডিজিও-ডিসিএইচ প্রথম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধীনে গত ১ জুলাই অনুষ্ঠিত হয়ে গেল ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের ডিপ্লোমা ইন গাইনি এন্ড অবস্টেট্রিওলজি ও…

কলেরা নিয়ে কারসাজি!

ঢাকা: দেশে কি কলেরা আছে? এমন প্রশ্নের কোনো সহজ উত্তর দিতে পারেন না স্বাস্থ্য মন্ত্রণালয় বা অধিদপ্তরের দায়িত্বশীল কেউ। কলেরায় আক্রান্ত বা মৃত্যুর কোনো তথ্য…

ব্যাপক উৎসাহ উদ্দীপনা-আনন্দ আয়োজনের মধ্যে দিয়ে মেডিকেল ইকুইপমেন্ট ইম্পোটার্স এন্ড সাপ্লাইয়ার্স এসোসিয়েশনের মিলনমেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দ আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশ মেডিকেল ইকুইপমেন্ট ইম্পোটার্স এন্ড সাপ্লাইয়ার্স এসোসিয়েশনের মিলনমেলা অনুষ্ঠিত হয়। ঢাকায় ফরটিস ডাউনটাউন রির্সোটে (১০…

মেডিকেল ইকুইপমেন্ট ইমপোর্টার্স-সাপ্লায়ার্স এসোসিয়েশন কমিটির দায়িত্ব গ্রহণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ মেডিকেল ইকুইপমেন্ট ইমপোর্টার্স এন্ড সাপ্লায়ার্স এসোসিয়েশন এর ২০২৩-২০২৫ মেয়াদের জন্য নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। মঙ্গলবার (১৬ জানুয়ারি, ২০২৪) হোটেল…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au