আইন আদালত

জাল স্ট্যাম্প তৈরি কারখানায় অভিযান চালিয়ে গ্রেফতার ৪

  • 8:35 am - November 21, 2020

ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা রমনা বিভাগ জাল স্ট্যাম্প, ডাক টিকিট, কোর্ট ফি প্রস্তুতের কারখানায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে ।

গ্রেপ্তারকৃতরা হলো-মোঃ আশরাফুজ্জামান ওরফে আকাশ (৪৫), মোঃ মোরসালিন সরদার সোহেল (৩০), মোঃ রনি শেখ (২৫) ও মোঃ আব্দুল আজিজ (২৩)। ১৯ নভেম্বর ২০২০ তারিখ পল্টন ও আশুলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা রমনা বিভাগের রমনা জোনাল টিম।

এ সময় জাল স্ট্যাম্প প্রস্তুতের জন্য ব্যবহৃত ০১টি কম্পিউটার, ০১টি প্রিন্টার, ০২ বড় ইলেকট্রিক সেলাই মেশিন, ০১ টি লোহার সেলাই মেশিন উদ্ধার করা হয়। এছাড়াও ১৮ কোটি টাকা মূল্যের জাল স্ট্যাম্প, ডাক টিকিট ও কোর্ট ফি জব্দ করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার।

ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার বলেন, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন যাবৎ জাল স্ট্যাম্প তৈরি করে ঢাকা শহরসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতো। পলাতক অভিযুক্ত মনির মোল্লা ও সাকিবসহ অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি সহায়তা নিয়ে তারা এই কাজ করে আসছে।

তিনি বলেন, প্রতি পাতা জাল স্ট্যাম্প তৈরিতে ১৫-১৬ টাকা খরচ হয় এবং ২৫-৩০ টাকায় তারা ঢাকা শহরসহ দেশের বিভিন্ন এলাকায় দিয়ে থাকে বলে গ্রেপ্তারকৃতরা জানায়।

জাল স্ট্যাম্পগুলো উদ্ধার না হলে সারা দেশে ছড়িয়ে পড়তে পারতো উল্লেখ করে হাফিজ আক্তার বলেন, সাধারণ স্ট্যাম্পগুলোর মধ্যে তারা উদ্ধারকৃত জাল স্ট্যাম্পগুলো বিভিন্ন ক্ষেত্রে ঢুকিয়ে ব্যবহার করতো। এতে করে সরকার বড় অংকের রাজস্ব হারাতো।

এ সংক্রান্তে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পল্টন মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে।

এই শাখার আরও খবর

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

বিআরটিএতে এএসআই সোহেলের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও পুলিশের পাশাপাশি দালালির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক  বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সার্কেল-১, মিরপুর কার্যালয়ে দালাল ও বহিরাগত দ্বারা গ্রাহক হয়রানি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালিয়ে বিভিন্ন সময়ে দালাল…

মিরপুরের পল্লবীতে চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীর এলোপাতাড়ি গুলি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুঁড়ে। এ সময় মোদি ব্যবসায়ী মোহাম্মদ ভুলু (৫০) গুলিবিদ্ধ…

আরও চার জেলায় মামলা মন্ত্রী-এমপিসহ আসামি ১৩০০

নিজস্ব প্রতিবেদক শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে নেতা-কর্মীদের নামে মামলা অব্যাহত রয়েছে। গতকাল সোমবারও (২৬ আগস্ট) রাজশাহী, সিলেট, গাইবান্ধা ও নাটোরে সাতটি মামলা হয়েছে।…

বিপিএল হাউজিং সাবেক প্রকল্প পরিচালক ধীরা কারাগারে

ঢাকা: কোম্পানির গুরুত্বপূর্ণ দলিল, চুক্তিপত্র ও মানি রিসিট চুরির অভিযোগে দায়েরকৃত মামলায় বিপিএল হাউজিং অব্যহতিপ্রাপ্ত প্রকল্প পরিচালক শাহাবুদ্দিন লস্কর ধীরাকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার…

ওয়াক্‌ফের বিরুদ্ধে অভিযোগ: খুরশীদ আলম দোভাষের স্থলে ওয়াহেদুল আলম দোভাষ!

ঢাকা: বাংলাদেশ ওয়াক্‌ফ প্রশাসক চট্রগ্রামের ফিরিঙ্গীবাজার কোতোয়ারী এলাকার এডভোকেট খুরশীদ আলম দোভাষ এর জায়গায় বদিউল আলমের পুত্র ওয়াহেদুল আলম দোভাষ কে মতোয়াল্লি নিযুক্ত করেছে বলে…

টিপু-প্রীতি হত্যায় অস্ত্র সরবরাহকারী জিতুর জামিন স্থগিতই থাকবে

নিজস্ব প্রতিবেদক: টিপু-প্রীতি হত্যায় অস্ত্র সরবরাহকারী জিতুকে জামিন দেননি আপিল বিভাগ। সোমবার (২১ আগস্ট) আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ জামিন না দিয়ে…

খালেদা জিয়ার ১১ মামলায় অভিযোগ গঠন শুনানি ১৩ সেপ্টেম্বর

ঢাকা; বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা ১১ মামলায় অভিযোগ গঠন শুনানি আগামী ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। রোববার এসব…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au