খেলাধুলা

অস্ট্রেলিয়া-ভারত সিরিজ: পাঁচ ম্যাচের টিকিট একদিনেই শেষ

  • 7:10 am - November 21, 2020
অস্ট্রেলিয়া-ভারত সিরিজ: পাঁচ ম্যাচের টিকিট একদিনেই শেষ

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়া-ভারত সিরিজ: পাঁচ ম্যাচের টিকিট একদিনেই শেষ
২৭ নভেম্বর থেকে শুরু হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার মাঠের লড়াই। প্রায় আড়াই মাসের পূর্ণাঙ্গ সিরিজে এবার অস্ট্রেলিয়া গেছে ভারতীয় ক্রিকেট দল।

এ তিন সিরিজে মাঠে দর্শক ফেরাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সে লক্ষ্যে শুক্রবার ছাড়া হয়েছিল ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের টিকিট। যেগুলো বিক্রি করতে একদিনও লাগেনি আয়োজকদের। দুই সিরিজের ছয় ম্যাচের মধ্যে পাঁচটির টিকিটই শেষ হয়ে গেছে। বাকি রয়েছে শুধু প্রথম ওয়ানডের কিছু টিকিট।

এক বিজ্ঞপ্তিতে ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, ‘সিডনি ক্রিকেট গ্রাউন্ড (এসসিজি) ও মানুকা ওভালে হতে যাওয়া দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে সব টিকিট শেষ। একইসঙ্গে মানুকার একমাত্র টি-টোয়েন্টি এবং এসসিজির দুই টি-টোয়েন্টির সব টিকিটও বিক্রি হয়ে গেছে।’

এতে আরও লেখা ছিল, ‘২৭ নভেম্বর এসসিজিতে হতে যাওয়া প্রথম ওয়ানডের কিছু টিকিট বাকি রয়েছে, খুব সম্ভবত ১৯০০ টিকিট বাকি। এ দুই সিরিজে মানুকা ওভাল ও এসসিজির ৫০ শতাংশ সিটের টিকিট বিক্রি করা হচ্ছে। সবশেষবার যখন ভারত খেলতে এসেছিল, তার চেয়ে টিকিটের দাম কমিয়ে রাখা হয়েছে।’

ক্রিকেট অস্ট্রেলিয়ার দর্শক বিষয়ক কমিটির নির্বাহী কর্মকর্তা অ্যান্থনি এভেরার্ড বলেছেন, ‘আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে ভারত ও অস্ট্রেলিয়া ক্রিকেট দলের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতা অন্যতম সেরা। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে দর্শকদের এমন তুমুল আগ্রহ দেখা সত্যিই ভালো লাগার। অনেক চাহিদা দেখা যাচ্ছে টিকিটের। শুধুমাত্র প্রথম ওয়ানডের কিছু টিকিট বাকি রয়েছে।’

ভারতের অস্ট্রেলিয়া সফরের পূর্ণাঙ্গ সূচি
প্রথম ওয়ানডে – ২৭ নভেম্বর, সিডনি
দ্বিতীয় ওয়ানডে – ২৯ নভেম্বর, সিডনি
তৃতীয় ওয়ানডে – ৩ ডিসেম্বর, ক্যানবেরা

প্রথম টি-টোয়েন্টি – ৪ ডিসেম্বর, ক্যানবেরা
দ্বিতীয় টি-টোয়েন্টি – ৬ ডিসেম্বর, সিডনি
তৃতীয় টি-টোয়েন্টি – ৮ ডিসেম্বর, সিডনি

প্রস্তুতি ম্যাচ – ৬ ডিসেম্বর, দ্রুময় ওভাল
প্রস্তুতি ম্যাচ – ১১ ডিসেম্বর, সিডনি (দিবারাত্রি)

প্রথম টেস্ট – ১৭ ডিসেম্বর, অ্যাডিলেইড (দিবারাত্রি)
দ্বিতীয় টেস্ট – ২৬ ডিসেম্বর, মেলবোর্ন
তৃতীয় টেস্ট – ৭ জানুয়ারি, সিডনি
চতুর্থ টেস্ট – ১৫ জানুয়ারি, ব্রিসবেন

এই শাখার আরও খবর

মালয়েশিয়ায় দক্ষ শ্রমিক পাঠানোর জন্য উন্মুখ হয়ে আছে বাংলাদেশ, কর্মীদের রেমিট্যান্সের জোয়ার! রিজার্ভের পালে হাওয়া–

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ায় দক্ষ শ্রমিক পাঠানোর জন্য উন্মুখ হয়ে আছে বাংলাদেশ। এই শ্রমিকরা স্বল্প খরচে মালয়েশিয়া যেতে পারলে সেখানকার শ্রমিক সংকট নিরসন ও তাদের অর্থনীতিতে…

১০৩ বিলিয়ন ডলার বিদেশি ঋণ রেখে গেছে আওয়ামী সরকার

ঢাকা: আওয়ামী সরকারের শাসন আমলে বাংলাদেশ বিদেশি ঋণে রেকর্ড ভেঙেছে। গত জুন মাস শেষে বিদেশি ঋণ ছাড়িয়েছে ১০৩ বিলিয়ন ডলার। বুধবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের…

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত, বন্যাঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা

ঢাকা: ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

গরমে মরছে মুরগি, ক্ষতির মুখে খামারিরা

অর্থনীতি : চলমান তীব্র দাবদাহে বিপাকে পড়েছেন দেশের পোলট্রি খামারিরা। ঈদের পর থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহে হিট স্ট্রোকের কারণে প্রতিদিন তাদের মুরগি মারা যাচ্ছে।…

সহকারী কোচকে পাশে পাচ্ছেন লিটন

ক্রীড়া প্রতিবেদক: সময়টা মোটেও ভালো যাচ্ছেন লিটন দাসের। চলতি বছর তিন সংস্করণ মিলিয়ে ৯ ম্যাচ মাঠে নেমে রান করেছেন মাত্র ১৩৪। পাননি কোনো অর্ধশতকের গড়…

শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান

স্পোর্টস: আগামী ৭ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরুর আগে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান। গৌহাটিতে বৃষ্টি বিঘ্নিত অনুশীলন ম্যাচে ২৩ বল হাতে রেখে শ্রীলঙ্কাকে ৬…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au