সারাদেশ

নিয়ামতপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার

  • 4:19 pm - November 16, 2020
নিয়ামতপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার

জনি আহমেদ, নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে গৃহবধূকে মর্টার ঘরে (এসটিডাব্লিউ) তুলে নিয়ে আটকে রেখে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলার চারঘন্টার মধ্যে অভিযুক্ত আসামীকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত আসামী উপজেলার ভাবিচা ইউনিয়নের ভালাতৈড় (ফাটকিপাড়া) গ্রামের মৃত মোস্তফার ছেলে কামরুজ্জামান (৫০)।
গ্রেফতারের পরে অভিযোগকারী গৃহবধু বলেন, তারা দিনমজুর। কাজের জন্য আমার স্বামী সারাদিন বাড়ীর বাইরে থাকে। সেদিন আমি হাঁস খুঁজার জন্য কামরুজ্জামানের মর্টার ঘরের পাশ দিয়ে যাওয়া পথে সে জোরপূর্বক আমাকে মর্টার ঘরের ভেতর নিয়ে মুখে গামছা চেপে ধর্ষণের চেষ্টা করে। আমি ভয়ে জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফিরে দেখি মর্টার ঘর তালা বদ্ধ। আমার চিৎকারে আমার জা ও প্রতিবেশীরা আমাকে উদ্ধার করে।

আমি জ্ঞান হারিয়ে ফেললে কামরুজ্জামান ভয়ে আমাকে ঐ অবস্থায় রেখে ঘরে তালা মেরে পালিয়ে যায়। আমরা গরীব অসহায় স্থানীয়ভাবে মিমাংসার জন্য নেতাদের পিছে ঘুরতে ঘুরতে দীর্ঘ ৪৮ দিন পার হয়ে যায়। আমি ও আমার স্বামী ভয়ে থানায় যেতে পারছিলাম না। কামরুজ্জামান বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছিল। কোথাও কোন বিচার না পেয়ে অবশেষে ৪৮দিন পর থানায় মামলা দায়ের করি। মামলা দায়েরের মাত্র চারঘন্টার মধ্যেই পুলিশ আসামী কামরুজ্জমানকে গ্রেফতার করে।

নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ হুমায়ন কবির জানান, মামলা ১৫ নভেম্বর রাত ১২টায় রেকর্ড হওয়ার চার ঘন্টার মধ্যে ভোর ৪টায় নিজ বাড়ী থেকে অভিযুক্ত আসামী কামরুজ্জামানকে গ্রেফতার করা হয়। আটকের পর ঐদিন রবিবার সকালেইতাকে জেল হাজতে প্রেরণ করা হয়।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au