আইন আদালত

ভারতে বিভিন্ন মেয়াদে সাজা খেটে দেশে ফিরেছে ৩০ বাংলাদেশী

  • 3:04 pm - November 13, 2020

সাগার হোসেন,বেনাপোল প্রতিনিধি: ভারতে পাঁচার হয়ে যাওয়া ৩০ কিশোর-কিশোরী ও যুবক-যুবতী বেনাপোল চেকপোস্ট দিয়ে স্বদেশে ফিরে এসেছে। শুক্রবার বিকেলে তাদেরকে নিজ নিজ পরিবারের কাছে পৌছে দেওয়ার জন্য ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন।

এরা, বিভিন্ন সময়ে পাচারকারিদের অপকৌশলে ভারতে পাচার হয়ে যায়। পরে সেখানে পুলিশের হাতে আটক হয়ে বিভিন্ন মেয়াদে সাজা খেটে দু’দেশ সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে স্বদেশে ফেরে।

স্বদেশে বাবা-মায়ের কাছে ফেরত আসারা হলো- নওগা জেলার কাথাপুকুর গ্রামের জহির আলীর ছেলে শহিদ(১৪), চাপাইনবাবগঞ্জ জেলার গাইপাড়া গ্রামের নাইমুল হক’র ছেলে মিলন(১৪), পিরোজপুর জেলার লক্ষনা নতুনপাড়ার শাহিন তালুকদার এর ছেলে সাব্বির তালুকদার(১২), চট্রগ্রাম জেলার খানদোলার বাজার এলাকার মুজিব শেখ’র ছেলে ইব্রাহীম শেখ(১৪),

ঠাকুরগাঁও জেলার বস্তপুর গ্রামের শুনিল রায়’র ছেলে বিপ্লব রায়(১৪), পাবনা জেলার বনগা বাড়ী গ্রামের তাহের আলীর মেয়ে মাহফুজা খাতুন(১৫), সাতক্ষীরা জেলার চম্পাপুর গ্রামের বাবুল সরদার’র মেয়ে চুমকি খাতুন (১৪), রাজশাহী জেলার গোপীনাথপুর গ্রামের আবুল কালম এর মেয়ে লাবনী আক্তার(১৬), গোপালগঞ্জ জেলার খোলাথিয়া গ্রামের মুজিবর সিকদার’র মেয়ে শাপলা সিকদার(১৬), খুলনা জেলার উত্তর মোকামপুর গ্রামের অহিদুল’র মেয়ে নীলা খাতুন(১২), চট্রগ্রাম জেলার হালিশহর এলাকার রশিদ হাওলাদার’র মেয়ে উম্মে কুলসুম(১৩), খুনার জেলার তেরখাদা গ্রামের আব্দুর রশিদের মেয়ে জুমিনি আক্তার (১৬), খুলনা জেলার পারহাজি গ্রামের মুক্তার শেখ’র মেয়ে সায়রা খাতুন(১৯),

জয়পুরহাট জেলার ভিমপুর গ্রামের কালু শেখ এর মেয়ে কাকলী(১৬), মাগুরা জেলার খাসিয়ারা গ্রামের ইলিয়াছ’র মেয়ে আরুফা খাতুন(৩৫) ও একই এলাকার কালামিয়া মুন্সীর মেয়ে দিলারা(২২), আব্দুস সালমের মেয়ে জান্নাত আরা(৭), রিয়া আক্তার (১৪), সেলিম মিয়ার মেয়ে সাদিয়া আক্তার(১৬), মিনারা আক্তার(১৮), সালামের মেয়ে রুখসানা আক্তার(৫),

ছেলে মোঃ সামি(৩), ঢাকা জেলার নাখালপাড়া এলাকার মমিন হোসেনের মেয়ে মুক্তা আক্তার(১৭), বাগেরহাট জেলার পাথামারা গ্রামের আসলাম খানের মেয়ে তামান্না আক্তার খুসবু(১৭), বাগেরহাট জেলার মাদারপাড়া গ্রামের হুমায়ুন কবিরের মেয়ে হুমাইরা খাতুন(১২),

দিনাজপুর জেলার মধ্য বাসুদেবপুর গ্রামের শফি আহমেদের ছেলে আমেদ আলী(১৪), নারানগঞ্জ জেলার খাগানদা গ্রামের আলম মিয়ার ছেলে নুরইসলাম(১৩), খুলনা জেলার তিপনা গ্রামের রবিন অধিকারীর ছেলে আকাশ অধিকারী(১৩) ও চাপাই নবাবগঞ্জ জেলার মল্লিকপুর গ্রামের প্রতাপ ঘোষের ছেলে প্রকাশ ঘোষ(১৬)।

বেনাপোল ইমিগ্রেশনে কথা হয় যশোর রাইটস’র পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিকের সাথে। তিনি বলেন, ফেরত আসাদের আমরা ও মহিলা আইনজীবি সমিতিসহ কয়েকটি এনজিও গ্রহন করছি। এরা খুব ছোট বেলায় পাচারকারি চক্রের মাধ্যমে পাঁচার হয়ে যায়। এখন এরা অনেক বড় হয়েগেছে।

তাই, এদেরকে এদের বাবা-মা, বা এরাও তাদের বাবা-মা-ভাই-বোনদের চিনতে পারবে বলে আশঙ্কা রয়েছে। এজন্য আবার যাতে কোন পাচারকারি আমাদের কাছ থেকে এদেরকে নিয়ে যেতে না পারে সেজন্য প্রাথমিকভাবে যশোরে নিয়ে যাবো। পরে তাদের পরিবারের সঠিক সদস্য জেনে এদেরকে স্ব-স্ব পরিবারের কাছে হস্তান্তর করব।

কথা হয় বাংলাদেশ মহিলা আইনজীবি সমিতির এরিয়া কো-অর্ডিনেটর রেখা রানীর সাথে। তিনি বলেন, এরা বিভিন্ন সময়ে পাচারকারিদের অপকৌশলের শিকার হয়ে ঠাই হয় ভারতে। পরে সেখানে পুলিশের কাছে আটক হয়ে বিভিন্ন মেয়াদে জেল খাটে। সেখান থেকে সেদেশের বেসরকারী এনজিও সংস্থা তাদেরকে ছাড়িয়ে নিয়ে শেল্টার হোমে রাখে। অবশেষে দু’দেশের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে চিঠি চালাচালির এক পর্যায়ে এরা বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে স্বদেশে ফেরত আসে।

বেনাপোল ইমিগ্রেশন(ওসি) আহসান কবির বলেন, ফেরত আসাদের বেনাপোল পোর্ট থানার কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। সেখানে তাদের আরো কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন খান বলেন, ফেরত আসারা দীর্ঘদিন যাবত ভারতের জেল খানায় সাজা খাটে। পরে দু’দেশের এনজিও সংস্থা মন্ত্রণালয়ে যোগাযোগ করে ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদেরকে স্বদেশে ফেরার অনুমতি নেয়। অবশেষে শুক্রবার বিকেলে তারা বেনাপোল ইমিগ্রেশনে আসলে ইমিগ্রেশন পুলিশ থানায় জানায়। পরে বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষে সেখান থেকে তাদেরকে কয়েকটি এনজিও সংস্থা গ্রহণ করে স্ব-স্ব পরিবারের কাছে হস্তান্তর করার
জন্য।

এই শাখার আরও খবর

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

বিআরটিএতে এএসআই সোহেলের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও পুলিশের পাশাপাশি দালালির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক  বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সার্কেল-১, মিরপুর কার্যালয়ে দালাল ও বহিরাগত দ্বারা গ্রাহক হয়রানি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালিয়ে বিভিন্ন সময়ে দালাল…

মিরপুরের পল্লবীতে চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীর এলোপাতাড়ি গুলি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুঁড়ে। এ সময় মোদি ব্যবসায়ী মোহাম্মদ ভুলু (৫০) গুলিবিদ্ধ…

আরও চার জেলায় মামলা মন্ত্রী-এমপিসহ আসামি ১৩০০

নিজস্ব প্রতিবেদক শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে নেতা-কর্মীদের নামে মামলা অব্যাহত রয়েছে। গতকাল সোমবারও (২৬ আগস্ট) রাজশাহী, সিলেট, গাইবান্ধা ও নাটোরে সাতটি মামলা হয়েছে।…

বিপিএল হাউজিং সাবেক প্রকল্প পরিচালক ধীরা কারাগারে

ঢাকা: কোম্পানির গুরুত্বপূর্ণ দলিল, চুক্তিপত্র ও মানি রিসিট চুরির অভিযোগে দায়েরকৃত মামলায় বিপিএল হাউজিং অব্যহতিপ্রাপ্ত প্রকল্প পরিচালক শাহাবুদ্দিন লস্কর ধীরাকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার…

ওয়াক্‌ফের বিরুদ্ধে অভিযোগ: খুরশীদ আলম দোভাষের স্থলে ওয়াহেদুল আলম দোভাষ!

ঢাকা: বাংলাদেশ ওয়াক্‌ফ প্রশাসক চট্রগ্রামের ফিরিঙ্গীবাজার কোতোয়ারী এলাকার এডভোকেট খুরশীদ আলম দোভাষ এর জায়গায় বদিউল আলমের পুত্র ওয়াহেদুল আলম দোভাষ কে মতোয়াল্লি নিযুক্ত করেছে বলে…

টিপু-প্রীতি হত্যায় অস্ত্র সরবরাহকারী জিতুর জামিন স্থগিতই থাকবে

নিজস্ব প্রতিবেদক: টিপু-প্রীতি হত্যায় অস্ত্র সরবরাহকারী জিতুকে জামিন দেননি আপিল বিভাগ। সোমবার (২১ আগস্ট) আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ জামিন না দিয়ে…

খালেদা জিয়ার ১১ মামলায় অভিযোগ গঠন শুনানি ১৩ সেপ্টেম্বর

ঢাকা; বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা ১১ মামলায় অভিযোগ গঠন শুনানি আগামী ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। রোববার এসব…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au