প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
জিল্লুর রহমান জয় (রাজশাহী) : দুইদিনের সরকারি সফরে আগামীকাল শনিবার (১৪ নভেম্বর) রাজশাহীতে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। গতকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় সরকারি এক তথ্য বিবরণীতে তার সফরের বিষয়টি জানানো হয়। সফরসূচি মতে, আগামীকাল শনিবার তিনি রাজশাহীতে যাবেন।
এর আগে পররাষ্ট্রমন্ত্রী আজ শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন প্রকল্প পরিদর্শন করবেন। তথ্য বিবরণীতে জানানো হয়, আগামীকাল শনিবার সকাল ১০টায় মন্ত্রী নাটোরে উত্তরা গণভবনসহ অন্যান্য ঐতিহাসিক স্থাপনাগুলো পরিদর্শন করবেন। পরে তিনি রাজশাহীতে শহীদ ড. শামসুজ্জোহার সমাধিতে পুস্পস্তবক অর্পণ করবেন।
এরপর তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করবেন। বিকেল সাড়ে তিনটায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি আয়োজিত মতবিনিময় সভায় যোগদান দেবেন পররাষ্ট্রমন্ত্রী। এরপর তিনি কাজলা হেরিটেজ আর্কাইভস পরিদর্শন করবেন। পর দিন রোববার (১৫ নভেম্বর) সকাল ৯টায় মন্ত্রী রাজশাহী মহানগরীর কাদিরগঞ্জে জাতীয় নেতা শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধিতে পুস্পস্তবক অর্পণ করবেন।
এরপর তিনি বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করবেন। বেলা ১১টায় মন্ত্রী রাজশাহী কলেজ পরিদর্শন করবেন এবং শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এ দিনই বিকেলে পররাষ্ট্র মন্ত্রী ঢাকার উদ্দেশ্যে রাজশাহী ছাড়বেন।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au