বিনোদন

আবারও মা হলেন সঙ্গীতশিল্পী বিউটি

  • 7:51 am - November 07, 2020
আবারও মা হলেন সঙ্গীতশিল্পী বিউটি

ঢাকা: দ্বিতীয়বারের মতো মা হয়েছেন সঙ্গীতশিল্পী বিউটি। গত ২ নভেম্বর তার ঘরে আসে ফুটফুটে এক পুত্র সন্তান। যদিও বিষয়টি তিনি জানিয়েছেন গতকাল। ফেসবুকে পুত্রসহ একটি ছবি দিয়ে সুখবরটি দেন তিনি।

বিউটি তার দ্বিতীয় পুত্রের নাম রেখেছেন নাসিক আহমেদ। ফেসবুকে তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ্! মহান আল্লাহ্‌ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। গত ২ নভেম্বর ঘর আলো করে আমাদের দ্বিতীয় পুত্র সন্তান নাসিক আহমেদ এই পৃথিবীতে আগমন করেছে। মহান আল্লাহ্‌ পাকের অশেষ রহমতে আমি ও আমার সোনা বাবা ভালো আছি। যখন সোনা বাবার আগমনের খবর জানতে পারি তখন পুরো পৃথিবী জুড়ে করোনা মহামারি হিসেবে ছড়িয়ে পড়েছে।

বিউটি আরও লেখেন, সবাই খুব আতংকে ছিলো। এ সময় আমার ভয় ও চিন্তাটাও একটু বেশি ছিলো। মাঝে মাঝে খুবই দুশ্চিন্তা হতো, কখন না জানি কী হয়। তাই, এই কঠিন সময়ে সবসময়ই অনেক বেশি সাবধানতা অবলম্বন করে চলার চেষ্টা করেছি। যদিও এর মধ্যে বেশকিছু কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে, এক প্রকার ঘরবন্দী সময় কেটেছে। তারপরও পরিবারের সবার আন্তরিক ভালোবাসা- সহযোগিতায় এবং মহান আল্লাহ্‌ পাকের অশেষ রহমতে সবকিছু ঠিকঠাকভাবেই সম্পন্ন হয়েছে। আপনারা আমার সোনা বাবাটার জন্য দোয়া করবেন, মহান আল্লাহ্‌ পাক যেন সবসময় আমার বাবাটাকে সুস্থ রাখেন এবং আপনাদের সকলের দোয়ায় ও যেন সুন্দরভাবে বেড়ে উঠতে পারে।

উল্লেখ্য, সঙ্গীত বিষয়ক রিয়্যালিটি শো ক্লোজআপ ওয়ান দিয়ে জনপ্রিয়তা লাভ করেন বিউটি। এরপর নিজের একক ক্যারিয়ারেও তিনি সমানভাবে আলো ছড়িয়েছেন। প্রায়শই তিনি নতুন নতুন গান দিয়ে শ্রোতাদের মুগ্ধ করেন।

এই শাখার আরও খবর

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

কৃষকরা যাতে বৈষম্যের শিকার না হয় সেজন্য তারেক রহমান দেশের কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন: ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব 

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যশোর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব বলেছেন, কৃষকরা…

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত, বন্যাঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা

ঢাকা: ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে…

চারবার স্ট্রোক ও শরীরের বাঁ পাশ অবশ গান ছেড়ে গ্রামে ফিরে গেছেন রিংকু

বিনোদন প্রতিবেদক: ‘ক্লোজআপ ওয়ান’খ্যাত তারকা মশিউর রহমান রিংকু। সংগীত ভুবনে জনপ্রিয় একটি নাম। ফোক, বাউল, মরমি ও সুফি ঘরানার গানের শিল্পী হিসেবে ব্যাপক পরিচিতি পান…

পাবনা- আর,এম,একাডেমী S.S.C ১৯৯০ ব্যাচের ছাত্রদের ইফতার মাহফিল ও বার্ষিকী বন্ধু মিলন অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক পাবনা জেলার রাধানগর মজুমদার একাডেমী ১৮৯৯ সালে স্হাপিত হয়। ঐতিহাসিক শতবর্ষের এই স্কুলের প্রাক্তন ব্যাচ ১৯৯০ প্রতি বছরের ন্যায় এ বছরেও বন্ধু মিলন…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au