আইন আদালত

চাঁপাইনবাবগঞ্জে ৮ মাদক সেবনকারী র‌্যাবের হাতে গ্রেফতার

  • 3:31 pm - November 05, 2020

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে ৫ নভেম্বর বেলা ১২ঘটিকার সময় মাদক সেবনের অপরাধে ৮ মাদক সেবীকে মাদক সেবন অবস্থায় হাতেনাতে গ্রেফতার করেছে র‌্যাব-৫ সদস্যরা।

মাদকের কালো থাবার শিকার হয়ে সমাজ আজ অনেকটায় বিপন্ন। উঠতি বয়সের ছেলে মেয়েরা মাদকের প্রতি আসক্ত হয়ে বাবা-মা, আত্মীয় স্বজন,সমাজ পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। সুস্থ পরিবেশকে তারা অশান্ত করে তুলেছে।

যে সমাজ, দেশ, জাতির মেরুদন্ড হলো যুব সম্প্রদায়। আর সেই যুব সম্প্রদায়কে অকেজো করে সমাজের বোঝা হিসেবে চিহ্নিত করার লক্ষে এক শ্রেণির অসাধু চক্র দেশজুড়ে মাদকের বিস্তার করার অপচেষ্টায় লিপ্ত আছে।

এই ধরনের মাদক পাচারকারী চক্রকে গ্রেফতার এবং মাদকের বিস্তার রোধে সিপিসি-১ রাজশাহী, র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। ধারাবাহিকতায় গোয়েন্দার তথ্যমতে ৫ নভেম্বর বৃহস্পতিবার দুই ঘন্টা অভিযান পরিচালনা করে বেলা ১২ ঘটিকায় ৮ মাদকসেবীকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়েছে র‌্যাব সদস্যরা।

অভিযান চলাকালে প্রকাশ্যে মাদক সেবনের অপরাধে তাদের গ্রেফতার করা হয়।
র‌্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করে জানানো হয়, সিপিসি-১ (চাঁপাইনবাবগঞ্জ), র‌্যাব-৫ রাজশাহীর একটি আভিযানিক দল চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন পৌরসভাস্থ রেহাইচর আদর্শগ্রাম ডাঃ আ. আ. ম মেসবাহুল হক (বাচ্ছু ডাক্তার) স্টেডিয়ামের উত্তর পশ্চিম পাশে দর্শক গ্যালারির নিচে অভিযান পরিচালনা করে প্রকাশ্যে মাদক সেবনের অপরাধে মাদকসেবী

১। মোঃ শফিকুল ইসলাম (৫০), পিতা-মৃত নওশাদ আলী, সাং-মৃধাপাড়া শান্তিমোড়, ২। মোঃ আবুল খায়ের (৪২), পিতা-মোঃ আলিম উদ্দিন, সাং-আরামবাগ, ৩। মোঃ জিয়া (২৪), পিতা-মোঃ কলিম উদ্দিন@কালু , মাতা- মোছাঃ সাগরিকা বেগম, সাং-চামাগ্রাম,

৪। মোঃ তারেক (২২), পিতা- মৃত লতিফ মাষ্টার, মাতা- মোছাঃ কারেমা বেগম, সাং- মহারাজপুর মিয়াপাড়া, ৫। মোঃ বাবু মিয়া (৩৮), পিতা-মৃত চান্দু সরদার, সাং- হুজরাপুর ২নং কলোনী, ৬। মোঃ সাইফুল ইসলাম (৪৮), পিতা-মৃত নজরুল ইসলাম, সাং- শিয়ালা গাবতলা,৭। মোঃ সাইফুল ইসলাম (৩২), পিতা-মৃত রমজান আলী, সাং-হুজরাপুর, সর্ব থানাঃ চাঁপাইনবাবগঞ্জ সদর ও জেলা- চাঁপাইনবাবগঞ্জ।

এছাড়া ৮। মোঃ কালু মিয়া (২২), পিতা- মৃত আঃ খালেক, সাং- কাজীহাটা, থানা-রাজপাড়া, ও জেলা- রাজশাহীদেরকে গাঁজা ২ গ্রাম, হেরোইনা০.০৫ (শূন্য দশমিক শূন্য পাঁচ) গ্রাম, কলকী ১টি, কেচি-০১টি, এবং গ্যাসলাইট ১টি সহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

এই শাখার আরও খবর

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

বিআরটিএতে এএসআই সোহেলের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও পুলিশের পাশাপাশি দালালির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক  বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সার্কেল-১, মিরপুর কার্যালয়ে দালাল ও বহিরাগত দ্বারা গ্রাহক হয়রানি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালিয়ে বিভিন্ন সময়ে দালাল…

মিরপুরের পল্লবীতে চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীর এলোপাতাড়ি গুলি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুঁড়ে। এ সময় মোদি ব্যবসায়ী মোহাম্মদ ভুলু (৫০) গুলিবিদ্ধ…

আরও চার জেলায় মামলা মন্ত্রী-এমপিসহ আসামি ১৩০০

নিজস্ব প্রতিবেদক শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে নেতা-কর্মীদের নামে মামলা অব্যাহত রয়েছে। গতকাল সোমবারও (২৬ আগস্ট) রাজশাহী, সিলেট, গাইবান্ধা ও নাটোরে সাতটি মামলা হয়েছে।…

বিপিএল হাউজিং সাবেক প্রকল্প পরিচালক ধীরা কারাগারে

ঢাকা: কোম্পানির গুরুত্বপূর্ণ দলিল, চুক্তিপত্র ও মানি রিসিট চুরির অভিযোগে দায়েরকৃত মামলায় বিপিএল হাউজিং অব্যহতিপ্রাপ্ত প্রকল্প পরিচালক শাহাবুদ্দিন লস্কর ধীরাকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার…

ওয়াক্‌ফের বিরুদ্ধে অভিযোগ: খুরশীদ আলম দোভাষের স্থলে ওয়াহেদুল আলম দোভাষ!

ঢাকা: বাংলাদেশ ওয়াক্‌ফ প্রশাসক চট্রগ্রামের ফিরিঙ্গীবাজার কোতোয়ারী এলাকার এডভোকেট খুরশীদ আলম দোভাষ এর জায়গায় বদিউল আলমের পুত্র ওয়াহেদুল আলম দোভাষ কে মতোয়াল্লি নিযুক্ত করেছে বলে…

টিপু-প্রীতি হত্যায় অস্ত্র সরবরাহকারী জিতুর জামিন স্থগিতই থাকবে

নিজস্ব প্রতিবেদক: টিপু-প্রীতি হত্যায় অস্ত্র সরবরাহকারী জিতুকে জামিন দেননি আপিল বিভাগ। সোমবার (২১ আগস্ট) আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ জামিন না দিয়ে…

খালেদা জিয়ার ১১ মামলায় অভিযোগ গঠন শুনানি ১৩ সেপ্টেম্বর

ঢাকা; বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা ১১ মামলায় অভিযোগ গঠন শুনানি আগামী ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। রোববার এসব…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au