ভারতের বিতর্কিত নাগরিকত্ব আইন (সিএএ) বাতিলকে কেন্দ্র করে বিক্ষোভ মিছিলের ছবি ফেসবুকে পোস্ট করায় এক বাংলাদেশি শিক্ষার্থীকে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার।
কিন্তু সরকারের এই হঠকারি সিদ্ধান্তের প্রতিবাদে ওই শিক্ষার্থীকে সব ধরণের আইনি সহায়তার ঘোষণা দিয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ, খবর টেলিগ্রাফ ইন্ডিয়া।
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সিনিয়র এক অধ্যাপক বলেন, “ওই শিক্ষার্থী ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করেছিলেন। এর ভিত্তিতে তাকে দেশছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে। ইতোমধ্যেই আমরা কলকাতার একজন সিনিয়র আইনজীবীর সাথে আলাপ করেছি। আমরা ওই শিক্ষার্থীকে সব ধরণের সহায়তা দেবো।”
কলকাতা হাইকোর্টের সিনিয়র আইনজীবী শামিম আহমেদ বলেন, “ওই শিক্ষার্থীকে দেশছাড়ার যে নির্দেশনা দেওয়া হয়েছে, তা আইনত বিতর্কিত। কারণ সরকার সুনির্দিষ্টভাবে সরকারবিরোধী কোন কর্মকাণ্ডে সে জড়িত তা উল্লেখ করেনি। তার নিজের
আইনজীবী বলেন, “কেন দেশছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে তা খুবই অস্পষ্ট। আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ না দিয়েই দেশছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে। আমি তাকে সব ধরণের আইনি সহায়ত দিবো।”
এছাড়া বাংলাদেশি শিক্ষার্থীকে দেশছাড়ার নির্দেশনার সমালোচনা করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। সোমনাথ সো নামের এক শিক্ষার্থী জানায়, সরকারের ওই সিদ্ধান্তের প্রতিবাদে আগামী সোমবার তারা ক্যাম্পাসে বিক্ষোভ করবে।
কৌতূহলের বশে সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরোধী এক বিক্ষোভের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করার দায়ে পশ্চিমবঙ্গের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি এক শিক্ষার্থীকে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় সরকার।
বার্তা সংস্থা টেলিগ্রাফ ইন্ডিয়া জানায়, ২০১৮ সালে ওই শিক্ষার্থী বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে উচ্চতর শিক্ষার জন্য ভর্তি হয়েছিলেন।
গত বছরের ডিসেম্বরে ভারতের পার্লামেন্টে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) পাস হয়। এই আইনের প্রতিবাদে বিশ্ববিদ্যালয় চত্বরে শিক্ষক-শিক্ষার্থীরা মিছিল করেন। মিছিলের কয়েকটি ছবি পোস্ট করেছিলেন বাংলাদেশি ওই শিক্ষার্থী।
গত ১৪ ফেব্রুয়ারি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইস্যু করা এক চিঠিতে তাকে ১৫ দিনের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়। চিঠিতে বলা হয়, বর্তমানে ওই শিক্ষার্থী ভারতে স্টুডেন্ট ভিসা নিয়ে অবস্থান করছেন। তিনি পশ্চিমবঙ্গের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন।