সোহেল রানা,যশোর প্রতিনিধিঃ যশোরের বেনাপোল থেকে ৮শ’ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আজ মঙ্গলবার ভোরের দিকে বেনাপোল স্থলবন্দর রেষ্ট হাউজের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন-শার্শার অগ্রভুলাট গ্রামের আবুল কালামের ছেলে আবু সাঈদ(২২) ও ভবেরবেড় গ্রামের ছানাউল্লাহ হাওলাদারের ছেলে মাসুদুর রহমান(২৫)।
ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সোমেন দাশ এর নেতৃত্বে (এসআই) নুর ইসলাম, (এসআই) আরিফুল ইসলামসহ একটি অভিযানিক দল বেনাপোল স্থলবন্দর রেষ্ট হাউজের সামনে অভিযান পরিচালনা করে।এসময় ৮শ’ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করে।
এ ব্যাপারে ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সোমেন দাশ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে বেনাপোল পোর্ট থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।