সেই মাইকেলের শুধু আফতাব নগরেই আছে ২৯ ফ্ল্যাট!
সাব রেজিস্ট্রার বদলি করে শত কোটি টাকার দুর্নীতির অভিযোগে যখন মাইকেল চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তোরজোর চলছে দুদকে,তখন সেই চক্রের মূলহোতা অভিযুক্ত খিলগাওয়ের সাব রেজিস্ট্রার…
ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবিতে ওয়েবসাইট চালু করেছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত কিছু বাংলাদেশি। সম্প্রতি খালেদাকে বাঁচাও নামে ওয়েবসাইট খোলা হয়েছে। সেখানে যে কেউ অনলাইনে আবেদন জানাতে পারবেন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবিতে।
সোমবার সকালে চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে বসবাসরত সচেতন বাংলাদেশি নাগরিকদের উদ্যোগে ‘খালেদাকেবাঁচাও.কম’ নামে একটি ওয়েবসাইট খোলা হয়েছে। সাইটটি নির্মাণে যুক্তরাষ্ট্র প্রবাসী জাকির এইচ চৌধুরী, মোকশেদ আর ভূঁইয়া, এ টি এম হেলালুর রহমান, জাহাঙ্গীর আলম জয়, ডা. মোহাম্মদ জিয়াউল হক প্রমুখ রয়েছেন।
শায়রুল বলেন, সুষ্ঠু চিকিৎসার অভাবে দিনদিন খালেদা জিয়ার জীবন সংকটাপন্ন হচ্ছে। দেশবাসীর মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা আছে। মামলা-নির্যাতনের মধ্যেই দলের নেতারা আন্দোলন সংগ্রাম করছেন। এমন পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিরা নাগরিকরা এ উদ্যোগ নিয়েছেন।
ওয়েবেসাইটের পরিচিতি পর্বে বলা হয়েছে, এই উদ্যোগ কোনো রাজনৈতিক দলের নয়, কোনো দলের সহযোগী হিসেবেও কাজ করছে না। ইউএস কংগ্রেস (হাউজ ও সিনেট) ও ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস কাউন্সিলকেও এ বিষয়ে জানানো হবে। তারা যেন খালেদা জিয়ার উন্নত চিকিৎসা নিশ্চিত করতে এবং তার কারামুক্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উৎসাহিত করতে পারেন।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au