স্বাস্থ্য কথা

জেনে নিন আঁচিল দূর করার প্রাকৃতিক উপায়

  • 2:01 pm - September 13, 2020

নতুন সময় ডেস্ক : আঁচিল নেই, এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। আসলে একধরনের ভাইরাসের আক্রমণে ত্বকে দেখা দেয় আঁচিল। এটি মানুষের শরীরের বিভিন্ন অংশে উঠতে দেখা যায়। তবে সবচেয়ে বেশি দেখা যায় ঘাড়ে। আঁচিল কিছুটা ফোস্কার মত। মুখের ত্বকে উঠলে এটি খুবই বিব্রতকর ও সৌন্দর্য নষ্ট করে।

আঁচিল সাধারণত দীর্ঘস্থায়ী হয়। উঠলে যেন আর যেতেই চায় না। যে সব মানুষের ওজন তুলনামূলকভাবে বেশি এবং যারা স্থুলকায় তাদের আঁচিল হওয়ার হারও অনেক বেশি। এর সাথে জিনগত একটা সম্পর্ক আছে, অর্থাৎ একই পরিবারের অন্যান্য সদস্যেরও হতে পারে।

আঁচিল যেহেতু এমনিতে কোনো ক্ষতি করে না, তাই বেশিরভাগ ক্ষেত্রে সৌন্দর্যগত কারণে এটা অপসারণ করা হয়। যেসব আঁচিল আকারে বড় সেগুলো অলংকার ও কাপড় পড়ার সময় ঘর্ষণের সৃষ্টি করে, এটা থেকে রক্ষা পেতে অনেকে বিভিন্ন প্রকার ওষুধ খেয়ে থাকেন। এই ওষুধের পরিবর্তে আপনি প্রাকৃতিক উপায়ে ঘরে বসেই আঁচিল দূর করতে পারেন।

এবার জেনে নিন আঁচিল দূর করার প্রাকৃতিক উপায় সম্পর্কে..

কলার খোসা
কলার খোসার মাধ্যমে আঁচিল দূর করা সম্ভব। ভেতরের অংশটি বের করে শুধু খোসা দিয়ে পেস্ট তৈরি করে নিতে হবে। এরপর সেই পেস্ট আঁচিলের উপর লাগিয়ে রাতে ঘুমিয়ে পড়ুন। পরদিন সকালে ঘুম থেকে উঠে পানি দিয়ে ধুয়ে ফেলুন। কলার খোসায় অ্যান্টি অক্সিডেন্ট আছে যা আঁচিল দূর করতে সাহায্য করে।

রসুন
রসুনের মাধ্যমেও আঁচিল সহজে দূর করা যায়। কয়েকটি রসুনের কোয়া কুচি করে পেস্ট তৈরি করে নিন। এই পেস্টটি ত্বকের আঁচিলের উপর লাগিয়ে নিন। কিছুক্ষণ রেখে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। তবে বেশিক্ষণ রাখবেন না, ক্ষতি হতে পারে।

পেঁয়াজ
আঁচিল দূর করতে পেঁয়াজ বেশ কার্যকরী। পেঁয়াজ কুচি করে কেটে নিন। আধা চামচ লবণ মিশিয়ে সেই পেঁয়াজ কুচি সারাদিন ঢাকনা দিয়ে রেখে দিন। রাতে ঘুমাতে যাওয়ার আগে এটি আঁচিলের উপর ব্যবহার করুন। পরদিন সকালে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। প্রতিরাতে এটি ব্যবহার করুন দেখবেন আঁচিল দ্রুত সেরে গেছে।

টি ট্রি অয়েল
টি ট্রি অয়েলে অ্যান্টিসেপটিক উপাদান রয়েছে, যা ত্বকের যে কোন ইনফেকশন দ্রুত দূর করতে সাহায্য করে। প্রথমে কিছু তুলো পানিতে ভিজিয়ে রাখুন। এবার তুলো টি ট্রি অয়েলে ভিজিয়ে নিয়ে আঁচিলের উপর লাগান। কয়েক ঘন্টা এভাবে রেখে দিন। তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি দিনে তিনবার ব্যবহার করলে বেশি উপকার পাওয়া যাবে।

অ্যালোভেরা জেল
অ্যালোভেরা ত্বকের জন্য বেশ উপকারী। আঁচিলের উপর কিছু পরিমাণ অ্যালোভেরা জেল লাগিয়ে ম্যাসেজ করুন। ত্বকে জেল শুকিয়ে না যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এরপর ধুয়ে ফেলুন। এটি দিনে তিনবার ব্যবহার করলেই হবে।

বেকিং সোডা ও ক্যাস্টর অয়েল
আঁচিল অদৃশ্য হওয়ার জন্য বেকিং সোডা অনেক দ্রুত কাজ করে। এক চামচ বেকিং সোডাতে কয়েক ফোটা ক্যাস্টর অয়েল মিশিয়ে আঁচিলের উপর দিয়ে সারারাত রাখুন। নিয়মিত ১৫ দিন এভাবে করলে আঁচিল দূর হবে।

ডালিমের খোসা ও লেবুর রস

আঁচিল দূর করতে লেবুর রস চমৎকার কাজ করে। ডালিমের খোসা ৩-৪ দিন রোদে শুকিয়ে নিয়ে গুড়া করে নিন। ডালিমের খোসার গুঁড়োর সাথে কয়েকফোটা লেবুর রস মিশিয়ে নিয়ে মিশ্রণটি আঁচিলে লাগান। এভাবে কয়েকদিন লাগালে উপকার পাবেন।

যদি এগুলো দিয়ে চেষ্টা করার পরও আঁচিল না যায় তাহলে চর্মরোগ বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করুন।

এই শাখার আরও খবর

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজে ডিজিও-ডিসিএইচ প্রথম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধীনে গত ১ জুলাই অনুষ্ঠিত হয়ে গেল ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের ডিপ্লোমা ইন গাইনি এন্ড অবস্টেট্রিওলজি ও…

কলেরা নিয়ে কারসাজি!

ঢাকা: দেশে কি কলেরা আছে? এমন প্রশ্নের কোনো সহজ উত্তর দিতে পারেন না স্বাস্থ্য মন্ত্রণালয় বা অধিদপ্তরের দায়িত্বশীল কেউ। কলেরায় আক্রান্ত বা মৃত্যুর কোনো তথ্য…

পেশাদারিত্বের অনন্য নজির: ঝড়ের মধ্যে একাই সরালেন ভেঙে পড়া গাছ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন জায়গায় ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। ঝড় বৃষ্টির মধ্যে কাকরাইল মসজিদ থেকে মৎস্য ভবন যাওয়ার পথে তীব্র বাতাসে একটি গাছ ভেঙে সড়কের…

ব্যাপক উৎসাহ উদ্দীপনা-আনন্দ আয়োজনের মধ্যে দিয়ে মেডিকেল ইকুইপমেন্ট ইম্পোটার্স এন্ড সাপ্লাইয়ার্স এসোসিয়েশনের মিলনমেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দ আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশ মেডিকেল ইকুইপমেন্ট ইম্পোটার্স এন্ড সাপ্লাইয়ার্স এসোসিয়েশনের মিলনমেলা অনুষ্ঠিত হয়। ঢাকায় ফরটিস ডাউনটাউন রির্সোটে (১০…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au