বিশেষ

নতুন বিপদের নাম ‘বুমেরাং ভূমিকম্প’!

  • 11:22 am - August 13, 2020

নতুন সময় ডেস্ক : বিপদ যেন আর পিছু ছাড়ছে না মানুষের। করোনা মহামারীতে মৃত্যু মিছিল অব্যাহত। তার মধ্যেই পৃথিবীর বিভিন্ন প্রান্তে দাবানল লেগেই রয়েছে। প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও ভূমিকম্প হচ্ছে।

এবার মহা প্রলয়ের আশঙ্কা। এতদিন পর্যন্ত সাধারণ মানুষ ভূমিকম্পের কথা শুনেছে। কমবেশি অভিজ্ঞতা রয়েছে সকলের। তবে এবারে বিজ্ঞানীরা হদিশ পেয়েছেন বুমেরাং ভূমিকম্প’র।
খবর নিউজ এইটটিনের।
আটলান্টিক মহাসাগরে প্রথমবারের জন্য অনুভূত হয়েছে এই ‘বুমেরাং ভূমিকম্প’। বিজ্ঞানীদের দাবি, এই বুমেরাং ভূমিকম্পের ফলে তারা ভূমিকম্পের আগাম সতর্কতা জারি করতে পারবেন। সাদাম্পটন ইউনিভার্সিটি এবং ইম্পেরিয়াল কলেজ অব লন্ডনের বিজ্ঞানীরা বহু গবেষণার করে অ্যাটলান্টিক মহাসাগরের গভীরে ভূমিকম্পের এই পথ খুঁজে পেয়েছেন।

ঠিক কি অনুভূতি হয়? বিজ্ঞানীরা বলছেন, এক্ষেত্রে যে গতিতে তরঙ্গ আসে, তার থেকে অনেক বেশি দ্রুত গতিতে ভূমিকম্পের তরঙ্গ উৎসমুখে ফিরে যায়।

ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ বিপুল হতে পারে। এমনকি অনেকক্ষেত্রে তা সাধারণ বেশীমাত্রার ভূমিকম্পের দ্বিগুণ বা তারও বেশি হওয়ার সম্ভাবনা। নেচার জিও সায়েন্স জার্নালে প্রকাশিত গবেষণাপত্র থেকে জানা গেছে, ২০১৬ সালে আটলান্টিক মহাসাগরের নীচে এই কম্পন অনুভূত হয়। তারপর থেকে গবেষণা চলছিল। কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.১ ম্যাগনিটিউড।

এই শাখার আরও খবর

চৌদ্দ গোষ্ঠী হত্যা মামলার আসামি, এ সুযোগে বাড়িঘর ভাংচুর লুটপাট ডাকাতি, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন?

সুমাইয়া বেগম: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ভাটিঘাগড়া ইউনিয়নের একটি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যা মামলার আসামি হয়েছে একটি পুরো গোষ্ঠী। যে কারণে বাড়িঘরে তালা লাগিয়ে পুলিশের…

সেবা দিয়ে সেরা হতে চায় ইম্পেরিয়াল অটোমোবাইলস

নিজস্ব প্রতিবেদক: গাড়ি সার্ভিসিংয়ে নেতিবাচক অভিজ্ঞতা বদলে দেয়ার প্রত্যয়ে যাত্রা শুরু করেছে ইম্পেরিয়াল অটোমোবাইলস। অত্যাধুনিক অটোমেটিক সার্ভিসের মাধ্যমে সেরা হতে প্রতিষ্ঠাটিতে থাকছে ওয়ান-স্টপ সলিউশন। বৃহস্পতিবার…

ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায়: উপকূলীয় এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে

ঢাকা: হাজার কিলোমিটার দূরে অবস্থান করলেও ঘূর্ণিঝড় মোখা আতঙ্কে এখন দেশের উপকূলীয় এলাকা। এটি মোকাবেলায় উপকূলীয় এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সারাদেশে মানুষের নিরাপত্তার নিশ্চিত…

মাইনাস মার্কিং: উচ্চশিক্ষায় অবনতি

মীর হালিম একটি জাতির উন্নতির চাবিকাঠি হলো শিক্ষা । দারিদ্র্য বিমোচনের লক্ষ্য পূরণে শিক্ষাই হচ্ছে প্রধান অবলম্বন । মেধা ও মননে আধুনিক এবং চিন্তা চেতনায়…

বিএনপির কর্মসূচি: রাজপথে শক্তি বাড়ছে কি?

নিজস্ব প্রতিবেদক: বিএনপির কোনো কর্মসূচি মানেই গোটা কয়েক অপরিচিত মুখ আর দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। হুটহাট পথে নেমে ঝটিকা মিছিল করেই শেষ…

আগস্টে সড়কে ঝরেছে ৬০৩ প্রাণ, আহত ৩ হাজার

ঢাকা: আগস্টে সড়ক দুর্ঘটনায় ৬০৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২ হাজার ৯৯০ জন। এরমধ্যে বেশি প্রাণ গেছে বাস দুর্ঘটনায়। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) ‘সেভ দ্য…

আত্মহত্যা কোন সমাধান নয়!

নাটোরের গুরুদাসপুরের মামুন হোসেন(২২) এবং খাইরুন নাহার(৪৪)এর বিবাহ নিয়ে মিডিয়াতে বহু ভিডিও ভাইরাল…কিন্তু আজ খাইরুন নাহারের আত্মহত্যা নিয়ে লাফালাফি নেই কেন?? মিডিয়া কত সস্তা হয়ে…

শিক্ষিকার মরদেহ উদ্ধার নিয়ে যা বললেন পুলিশ সুপার

নাটোরের গুরুদাসপুরে কলেজছাত্রকে বিয়ে করা শিক্ষিকা খায়রুন নাহারের (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার ভোরে নাটোর শহরের বলারিপাড়া এলাকায় ভাড়া বাসা থেকে তার মরদেহ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au