খেলাধুলা

শেষ আটে সিটি

  • 4:50 am - August 08, 2020
শেষ আটে সিটি

স্পোর্টস ডেস্ক: রিয়াল মাদ্রিদকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে জায়গা করে নিয়েছে ম্যানচেস্টার সিটি। ইতিহাদ স্টেডিয়ামে শেষ ষোলোর ফিরতি লেগে ২-১ গোলে জিতেছে পেপ গুয়ার্দিওলার দল। রিয়ালের মাঠে প্রথম লেগে একই ব্যবধানে জিতেছিল দলটি।

ম্যাচের নবম মিনিটে এগিয়ে যায় সিটি। থিবো কোর্তোয়া লম্বা শট না নিয়ে বাইলাইনের কাছে রাফায়েল ভারানেকে খুঁজে নেন। ফরাসি ডিফেন্ডারও শট নেননি। তার কালক্ষেপনের সুযোগে দ্রুত ছুটে গিয়ে বল কেড়ে নেন গাব্রিয়েল জেসুস। ব্রাজিলিয়ান স্ট্রাইকারের কাছ থেকে বল পেয়ে বাকিটা অনায়াসে সারেন ছন্দে থাকা রহিম স্টার্লিং।

২৮তম মিনিটে সমতা ফেরান করিম বেনজেমা। রদ্রিগোর চমৎকার ক্রসে সবার উঁচুতে লাফিয়ে দারুণ হেডে জাল খুঁজে নেন এই ফরাসি স্ট্রাইকার।

বিরতির পর ৬৮তম মিনিটে ডিফেন্ডার ভারানের ভুলে আবার এগিয়ে যায় সিটি। মাঝ মাঠ থেকে উড়ে আসা বল প্রথমে হেড করতে পারেননি, বল ক্লিয়ার করার অনেক সুযোগ ছিল। দ্বিতীয়বারে দুর্বল হেড দিয়ে বল দিতে চেয়েছিলেন কিপারকে। ছুটে গিয়ে মাঝপথে বল ধরে জালে পাঠান জেুসস।

শেষ দিকে মরিয়া চেষ্টা চালায় রিয়াল, কিন্তু জালের দেখা আর পায়নি স্প্যানিশ চ্যাম্পিয়নরা। প্রথমবারের মতো কোচ হিসেবে ইউরোপ সেরার মঞ্চের নক আউট পর্ব থেকে বিদায় নিলেন জিদান।

আগামী শনিবার লিসবনে সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে সিটি ও লিওঁ।

এই শাখার আরও খবর

মালয়েশিয়ায় দক্ষ শ্রমিক পাঠানোর জন্য উন্মুখ হয়ে আছে বাংলাদেশ, কর্মীদের রেমিট্যান্সের জোয়ার! রিজার্ভের পালে হাওয়া–

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ায় দক্ষ শ্রমিক পাঠানোর জন্য উন্মুখ হয়ে আছে বাংলাদেশ। এই শ্রমিকরা স্বল্প খরচে মালয়েশিয়া যেতে পারলে সেখানকার শ্রমিক সংকট নিরসন ও তাদের অর্থনীতিতে…

১০৩ বিলিয়ন ডলার বিদেশি ঋণ রেখে গেছে আওয়ামী সরকার

ঢাকা: আওয়ামী সরকারের শাসন আমলে বাংলাদেশ বিদেশি ঋণে রেকর্ড ভেঙেছে। গত জুন মাস শেষে বিদেশি ঋণ ছাড়িয়েছে ১০৩ বিলিয়ন ডলার। বুধবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের…

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত, বন্যাঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা

ঢাকা: ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

গরমে মরছে মুরগি, ক্ষতির মুখে খামারিরা

অর্থনীতি : চলমান তীব্র দাবদাহে বিপাকে পড়েছেন দেশের পোলট্রি খামারিরা। ঈদের পর থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহে হিট স্ট্রোকের কারণে প্রতিদিন তাদের মুরগি মারা যাচ্ছে।…

সহকারী কোচকে পাশে পাচ্ছেন লিটন

ক্রীড়া প্রতিবেদক: সময়টা মোটেও ভালো যাচ্ছেন লিটন দাসের। চলতি বছর তিন সংস্করণ মিলিয়ে ৯ ম্যাচ মাঠে নেমে রান করেছেন মাত্র ১৩৪। পাননি কোনো অর্ধশতকের গড়…

শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান

স্পোর্টস: আগামী ৭ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরুর আগে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান। গৌহাটিতে বৃষ্টি বিঘ্নিত অনুশীলন ম্যাচে ২৩ বল হাতে রেখে শ্রীলঙ্কাকে ৬…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au