প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
জিল্লুর রহমান জয় : রাজশাহীর পদ্মার পাড়ে বাড়ছে জনসমাগম, শারীরিক দূরত্ব মানছে না কেউ। এছাড়াও শহরের কোথাও মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। দূরুত্ব তো দূরের কথা, এখন মাস্ক পর্যন্ত পড়তে অনীহা তাদের। শহরের বিভিন্ন স্থানে ঘুরে দেখা গেলো একই চিত্র।
সেনাবাহিনীর টহল টিম দেখে অনেকেই আবার পকেটে থাকা মাস্ক পরছে। দিনভর ইচ্ছামতো চলাচল করলেও শুধুমাত্র সেনাবাহিনীর টহল টিম দেখলেই তারা সচেতন হচ্ছেন।
আজ সোমবার (২৭ জুলাই) বিকেলে রাজশাহীর পুলিশ লাইনের ট্রি বাঁধে এমনই চিত্র চোখে পড়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ দেশে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তবুও মানুষ না মেনে ঘুরে বাড়াতে বেরিয়ে পরেছে পদ্মার পাড়ে। এছাড়া ও নানান কাজে বাইরে বের হওয়া মানুষজন যথাযথ শারীরিক দূরত্ব মানছেন না। উল্টো সাবধানতা উপেক্ষা করে প্রতিদিনই বাইরে মানুষের সমাগম বাড়ছে।

দেশের মধ্যে রাজশাহী সিটিতে করোনার ভয়াবহ অনেক বেশি। আর দিন দিন তা বৃদ্ধি পেয়ে চলেছে।
রাজশাহীর প্রশাসনকে এই দিকটা নিয়ে কড়া ভাবে ব্যবস্থা গ্রহণ করতে হবে। না হলে করোনার প্রভাব আরো বৃদ্ধি পাবে।
আজ সোমবার (২৭ জুলাই) দুপুর পর্যন্ত রাজশাহী বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৮২১ জনে। এ বিভাগে এখন পর্যন্ত মারা গেছেন ১৬২ জন এবং সুস্থ্য হয়েছেন ৫ হাজার ৯৪১ জন। দুপুরে এক প্রতিবেদনে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তারের পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, রাজশাহী বিভাগে আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ বগুড়ায় ৪ হাজার ৫৫৫ জন। এছাড়াও মহানগরীতে ২ হাজার ১০৮ জনসহ রাজশাহী জেলায় ২ হাজার ৭৫১ জন, চাঁপাইনবাবগঞ্জে ৪১৬ জন, নওগাঁয় ৯২১ জন, নাটোরে ৩৯৭ জন, জয়পুরহাটে ৬৬৫ জন, সিরাজগঞ্জে ১ হাজার ২৯৪ জন ও পাবনায় ৮২২ জনের করোনা শনাক্ত হয়েছে।
তিনি বলেন, সরকারি হিসেবে এ পর্যন্ত বিভাগের আট জেলার মৃতের সংখ্যা ১৬২ জন। এর মধ্যে রাজশাহীতে ২২ জন, চাঁপাইনবাবগঞ্জে ৪ জন, নওগাঁয় ১৩ জন, নাটোরে একজন, জয়পুরহাটে দুইজন, বগুড়ায় ১০০ জন, সিরাজগঞ্জে ১১ জন ও পাবনায় নয়জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।
এ পর্যন্ত রাজশাহী বিভাগে সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৫ হাজার ৯৪১ জন করোনা আক্রান্ত রোগি। এর মধ্যে রাজশাহীর ১০১২, চাঁপাইনবাবগঞ্জে ১৭৫ জন, নওগাঁয় ৬৮৫ জন, নাটোরে ১৬৭ জন, জয়পুরহাট ২০০ জন, বগুড়ায় ২ হাজার ৯৫৮ জন, সিরাজগঞ্জ ৩৮৪ জন ও পাবনায় ৩৬০ জন।
ডা. গোপেন্দ্র নাথ বলেন, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে মানুষের সচেতনতার কোনো বিকল্প নেই। অতি জরুরী প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হওয়া যাবে না। প্রয়োজনে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে। এছাড়াও সামাজিক দুরত্ব বজায় রাখাসহ মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি। তবেই করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলে মনে করেন এই স্বাস্থ্য কর্মকর্তা।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au