আইন আদালত

রাজশাহীর মোহনপুরে প্রভাষক মিজানের বাড়ীতে প্রেমিকা সেলিনার অনশন

  • 12:59 am - July 24, 2020
রাজশাহীর মোহনপুরে প্রভাষক মিজানের বাড়ীতে প্রেমিকা সেলিনার অনশন

রাজশাহী: রাজশাহী জেলার মোহনপুর উপজেলার সইপাড়া গ্রামে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশনের খবর পাওয়া যায়। এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে,উপজেলার সইপাড়া গ্রামে।

এলাকাবাসী সূত্রে জানা যায়,মোহনপুর উপজেলার সইপাড়া গ্রামের আকবর আলীর ছেলে মোহনপুর কলেজের প্রভাষক মিজানুর রহমান মিজানের বাড়িতে বিয়ের দাবীতে অনশন করেন তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের যোগীশো গ্রামের নূর মোহাম্মদ আলীর মেয়ে সেলিনা খাতুন।
লম্পট প্রভাষক মিজানের এমন কান্ডে উপজেলা জুড়ে চাঞ্চল্যকর পরিস্থিতি বিরাজ করছে। আবার প্রাপ্ত বয়স্করা স্টলে স্টলে বসে চায়ের কাপে ঝড় তুলে তুঙ্গে রাখছেন আলোচিত এই ঘটনাটিকে। সেলিনার মাতা-পিতা বলেন,আমার মেয়ের সাথে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক গড়ে এখন বিয়ে করতে অস্বীকার করছেন মিজানুর রহমান মিজান। তারা আরো বলেন, আমার মেয়ে সেলিনা গতকাল বুধবার দুপুরে বিয়ের দাবীতে মিজানের বাড়িতে অবস্থান করলে তারা প্রভাব খাটিয়ে মোহনপুর থানায় ফোন দিয়ে সেলিনাকে থানায় হস্তান্তর করার কৌশল অবলম্বন করে।এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেলিনাকে থানায় নিয়ে যায়। সেলিনার মাতা-পিতা সামাজিকতার স্বার্থে সেলিনা ও মিজানের বিয়ে হোক এটাই আশা করেন।
এই বিষয়ে,ওই ওয়ার্ড সদস্যের কাছে জানতে চাইলে তিনি বলেন, এটা মেয়ে পক্ষের সাজানো নাটক।

তবে যেই নাটকই হোক না কেন জনসাধারন বলছেন,সেলিনা ও মিজানের বিয়েটা হোক। এ বিষয়ে প্রভাষক মিজানুর রহমান মিজানের সাথে একাধিকবার ০১৭২৩৯৮৫৪৩৩ নম্বরে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করাই তার কোন মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সাফিয়ান স্বাধীন/রাজশাহী

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au