আন্তর্জাতিক

আটলান্টিক সাগরে ভেসে উঠল বাংলাদেশির জাবেদ ইকবালের লাশ

  • 10:32 am - July 23, 2020
আটলান্টিক সাগরে ভেসে উঠল বাংলাদেশির জাবেদ ইকবালের লাশ

হাকিকুল ইসলাম খোকন ,মো :নাসির,হেলাল মাহমুদ,বাপসনিউজ: ছয়দিন পর সাগরে ভেসে উঠল প্রবাসী বাংলাদেশি জাবেদ ইকবালের (২৪) লাশ। পরিবারের সঙ্গে নিউজার্সিতেই থাকতেন তিনি। একটা সময় তার পুরো পরিবার নিউইয়র্কে থাকত। বাড়ি ক্রয় করার পর তারা চলে যান নিউজার্সি।

গত ১২ জুলাই জাবেদ ইকবাল তার ভগ্নিপতি ওসামা, বোন এবং ভাগনীসহ পরিবারের আরও কয়েকজন সদস্য বিকেলে সাগর পাড়ে বেড়াতে গিয়েছিলেন। জাবেদ ইকবাল, তার ভগ্নিপতি ওসামা, তার ভাগনী এবং ছোট বোন সাগরে নেমেছিলেন। তারা কোমর পানি পর্যন্ত নেমে অবস্থান করছিলেন। হঠাৎ করে বিশাল একটি পানির ঢেউ এসে তাদের টেনে নিয়ে যায়।
ভাগনি এবং ছোট বোন নিজেদের রক্ষা করতে পারলেও জাবেদ ইকবাল এবং ওসামা তাদের রক্ষা করতে পারেননি। জাবেদ ইকবাল এবং ওসামা পানির ঢেউর সাথে চলে যান। ওসামাকে বেহুশ অবস্থায় নৌকায় থাকা কিছু মাছ শিকারি উদ্ধার করে। ওই সময় তিনি বেহুশ ছিলেন। কিন্তু জাবেদ ইকবালকে আর খুঁজে পাওয়া যায়নি। জাবেদ ইকবালের হারিয়ে যাওয়ার বিষয়টি তার বড় ভাই নিউজার্সি সাউথ মুনার সভাপতি ইব্রাহিম খলিল পুলিশে রিপোর্ট করেছিলেন। পুলিশ ইকবালের হারিয়ে যাওয়ার বিষয়টি পোস্টার আকারে বিভিন্ন স্থানে ঝুলিয়ে রাখে।

১৯ জুলাই একদল মাছ শিকারি একটি লাশকে সাগরের পাড়ে দেখে এবং পুলিশে কল দেয়। পুলিশ এসে জাবেদ ইকবালের লাশ তুলে নিয়ে যায় এবং ওইদিন দুপুরে তার পরিবারকে খবর দেয়। পরে তারা চিহ্নিত করেন এটাই জাবেদ ইকবালের লাশ। জাবেদ হারিয়ে যাবার পর মুনার কর্মকর্তারা নিউইয়র্ক থেকে নিউজার্সিতে জাবেদ ইকবালদের বাসায় গিয়েছিলেন। মুনার কর্মকর্তা নাঈম উদ্দিন জানান, পরিবারের তরুণ সদস্যকে হারিয়ে তারা বাকরুদ্ধ।

একটি টগবগে তরুণ এভাবে হারিয়ে যাবে তারা তা ভাবতেও পারেনি। হারিয়ে যাওয়ার ৬ দিন পর জাবেদ ইকবালের আত্মীয়রা মর্গে গিয়ে তার শনাক্ত করে। এদিকে গত ২১ জুলাই জাবেদ ইকবালের নামাজে জানাজা ব্রুকলীনের বায়তুস শরফ মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন মুনার প্রেসিডেন্ট মাওলানা দেলোয়ার হোসেন।

জানাজায় কমিউনিটির সর্বস্তরের লোকজন অংশগ্রহণ করেন। জানাজা শেষে জাবেদ ইকবালের লাশ গ্রেটার নোয়াখালি সোসাইরি লংআইল্যান্ডস্থ ওয়াশিংটর মুসলিম গোরস্তানে দাফন করা হয়। উল্লেখ্য, জাবেদ ইকবালের দেশের বাড়ি নোয়খালির চাটখিলে।

 

নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

বিআরটিএতে এএসআই সোহেলের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও পুলিশের পাশাপাশি দালালির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক  বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সার্কেল-১, মিরপুর কার্যালয়ে দালাল ও বহিরাগত দ্বারা গ্রাহক হয়রানি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালিয়ে বিভিন্ন সময়ে দালাল…

মালয়েশিয়ায় দক্ষ শ্রমিক পাঠানোর জন্য উন্মুখ হয়ে আছে বাংলাদেশ, কর্মীদের রেমিট্যান্সের জোয়ার! রিজার্ভের পালে হাওয়া–

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ায় দক্ষ শ্রমিক পাঠানোর জন্য উন্মুখ হয়ে আছে বাংলাদেশ। এই শ্রমিকরা স্বল্প খরচে মালয়েশিয়া যেতে পারলে সেখানকার শ্রমিক সংকট নিরসন ও তাদের অর্থনীতিতে…

মিরপুরের পল্লবীতে চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীর এলোপাতাড়ি গুলি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুঁড়ে। এ সময় মোদি ব্যবসায়ী মোহাম্মদ ভুলু (৫০) গুলিবিদ্ধ…

১০৩ বিলিয়ন ডলার বিদেশি ঋণ রেখে গেছে আওয়ামী সরকার

ঢাকা: আওয়ামী সরকারের শাসন আমলে বাংলাদেশ বিদেশি ঋণে রেকর্ড ভেঙেছে। গত জুন মাস শেষে বিদেশি ঋণ ছাড়িয়েছে ১০৩ বিলিয়ন ডলার। বুধবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের…

ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত, বন্যাঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা

ঢাকা: ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে…

আরও চার জেলায় মামলা মন্ত্রী-এমপিসহ আসামি ১৩০০

নিজস্ব প্রতিবেদক শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে নেতা-কর্মীদের নামে মামলা অব্যাহত রয়েছে। গতকাল সোমবারও (২৬ আগস্ট) রাজশাহী, সিলেট, গাইবান্ধা ও নাটোরে সাতটি মামলা হয়েছে।…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au