আইন আদালত

ময়মনসিংহে পুলিশের অভিযানে মোটরসাইকেল চোর ও শিশু চোরসহ গ্রেপ্তার তিন

  • 5:13 pm - July 21, 2020
ময়মনসিংহে পুলিশের অভিযানে মোটরসাইকেল চোর ও শিশু চোরসহ গ্রেফতার তিন

আরিফ রববানী,(ময়মনসিংহ): ময়মনসিংহ জেলা পুলিশের নির্দেশনায় কোতোয়ালী মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ ওসি ফিরোজ তালুকদারের নেতৃত্বে আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করছে কোতুয়ালী মডেল থানা পুলিশ।

অভিযানে মোটরসাইকেল চুরি, বাসাবাড়িতে চুরির অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ । এ সময় একটি চোরাই মোটরসাইকেল ও চুরি হওয়া ৫০ হাজার টাকা উদ্ধার করেছে কোতুয়ালী মডেল থানা পুলিশ।

ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানার ওসি ফিরোজ তালুকদার জানান, সোমবার রাতে জেলা সদরের পরানগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে আন্তঃজেলা চোর দলের সক্রিয় সদস্য দুধর্ষ মোটরসাইকেল চোর মোঃ ইমরানকে চোরাই একটি মোটরসাইকেল সহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এছাড়া বিভাগীয় নগরীর সানকিপাড়া এলাকায় বাসার ভেন্টিলেটর ভেঙ্গে অত্যন্ত সুকৌশলে বাসার ভিতরে প্রবেশ করে চুরি করতে গেলে হাতেনাতে দুই চোরকে গ্রেফতার করা হয়।

এই দুই চোর হলো জুবায়ের (১৩) ও নাহিদ (১৪)। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। কোতোয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুশফিকুর রহমান জানান, আটককৃত শিশু অপরাধীদ্বয় চুরির ঘটনায় এর আগে জেল হাজতে ছিল। জেল থেকে বের হয়ে আবারো চুরি করে আসছে।

মোটর সাইকেল চোরের বিরুদ্ধে মামলা ও গ্রেফতারকৃত শিশু চোরদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। অপরদিকে মঙ্গলবার বিকালে কোতোয়ালী পুলিশ ময়মনসিংহ রেলওয়ে স্টেশন সংলগ্ন পরিত্যক্ত একটি দোকান থেকে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা হয়েছে।

নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

বিআরটিএতে এএসআই সোহেলের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও পুলিশের পাশাপাশি দালালির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক  বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সার্কেল-১, মিরপুর কার্যালয়ে দালাল ও বহিরাগত দ্বারা গ্রাহক হয়রানি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালিয়ে বিভিন্ন সময়ে দালাল…

মিরপুরের পল্লবীতে চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীর এলোপাতাড়ি গুলি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুঁড়ে। এ সময় মোদি ব্যবসায়ী মোহাম্মদ ভুলু (৫০) গুলিবিদ্ধ…

আরও চার জেলায় মামলা মন্ত্রী-এমপিসহ আসামি ১৩০০

নিজস্ব প্রতিবেদক শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে নেতা-কর্মীদের নামে মামলা অব্যাহত রয়েছে। গতকাল সোমবারও (২৬ আগস্ট) রাজশাহী, সিলেট, গাইবান্ধা ও নাটোরে সাতটি মামলা হয়েছে।…

বিপিএল হাউজিং সাবেক প্রকল্প পরিচালক ধীরা কারাগারে

ঢাকা: কোম্পানির গুরুত্বপূর্ণ দলিল, চুক্তিপত্র ও মানি রিসিট চুরির অভিযোগে দায়েরকৃত মামলায় বিপিএল হাউজিং অব্যহতিপ্রাপ্ত প্রকল্প পরিচালক শাহাবুদ্দিন লস্কর ধীরাকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার…

ওয়াক্‌ফের বিরুদ্ধে অভিযোগ: খুরশীদ আলম দোভাষের স্থলে ওয়াহেদুল আলম দোভাষ!

ঢাকা: বাংলাদেশ ওয়াক্‌ফ প্রশাসক চট্রগ্রামের ফিরিঙ্গীবাজার কোতোয়ারী এলাকার এডভোকেট খুরশীদ আলম দোভাষ এর জায়গায় বদিউল আলমের পুত্র ওয়াহেদুল আলম দোভাষ কে মতোয়াল্লি নিযুক্ত করেছে বলে…

টিপু-প্রীতি হত্যায় অস্ত্র সরবরাহকারী জিতুর জামিন স্থগিতই থাকবে

নিজস্ব প্রতিবেদক: টিপু-প্রীতি হত্যায় অস্ত্র সরবরাহকারী জিতুকে জামিন দেননি আপিল বিভাগ। সোমবার (২১ আগস্ট) আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ জামিন না দিয়ে…

খালেদা জিয়ার ১১ মামলায় অভিযোগ গঠন শুনানি ১৩ সেপ্টেম্বর

ঢাকা; বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা ১১ মামলায় অভিযোগ গঠন শুনানি আগামী ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। রোববার এসব…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au