আইন আদালত

ফেনীতে ছাত্রলীগ নেতা হত্যা মামলার প্রধান আসামি অস্ত্রসহ গ্রেপ্তার

  • 7:12 pm - July 20, 2020

ফেনী প্রতিনিধি: ফেনীর সোনাগাজীতে ছাত্রলীগ নেতা শামীম হত্যা মামলার প্রধান আসামি ও থানার তালিকাভুক্ত সন্ত্রাসী সাঈদ আনোয়ার (২৮) কে আগ্নেয়াস্ত্র সহ আটক করা হয়েছে। র‌্যাব-৭, ফেনী ক্যাম্পের সদস্যরা রোববার রাত সাড়ে দশটার দিকে পৌর শহরের জিরোপয়েন্টে উপজেলা আ.লীগের কার্যালয়ের সমানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ।

সে উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক ছিলেন। ডাকাতির সাথে জড়িত থাকার অভিযোগে তাকে ছাত্রলীগ থেকে বহিস্কার করা হয়েছিল।
পুলিশ ও র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে সাঈদ আনোয়ার কে আটক করে। এ সময় তার দেহ তল্লাশি করে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি এবং তার সাথে থাকা একটি নাম্বারবিহীন এফজেড মোটর সাইকেল উদ্ধার করা হয়। অস্ত্র ও মোটর সাইকেল উদ্ধারের ঘটনায় র‍্যাবর নায়েব সুবেদার নূরুল ইসলাম বাদি হয়ে সোনাগাজী থানায় মামলা দায়ের করেছেন।
র‍্যাব আরো জানায়, মুহুরী প্রজেক্ট এলাকায় দর্শনার্থীদের প্রবেশে চাঁদা উত্তোলন, যুবলীগ নেতা গভি ধনের চোখ উপড়ে ফেলা, প্রায় ১৫ বছর আগে একই গ্রামের আহসান উল্লাহর ছেলে নুরুন্নবীকে হত্যার মামলায় তার ১০ বছরের সাজা হয়। পরবর্তীতে হাইকোর্ট থেকে জামিন পায়, সে এবং তার সহযোগীরা পুলিশের উপর হামলা চালায় এতে ১৬ পুলিশ সদস্য আহত হয়, সুলাখালীর ছাত্রলীগ নেতা রকি, আমিরাবাদের শামীম, নুরুন্নবী হত্যার সাথে সে প্রত্যক্ষভাবে জড়িত, যুবলীগ নেতা নুর আলমের রগ কাটা, ডাকাতির ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে তাকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয় এবং উক্ত মামলার প্রধান আসামি, ২০১৭ সালে মুক্তা নামক এক নারীকে তার স্বামীর ঘর থেকে জোর করে দিনের পর দিন যৌন সঙ্গম সহ অসংখ্য অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
বিভিন্ন সময় এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি নিয়ে সশস্ত্র সংঘর্ষে জড়িয়ে পড়া সহ গত বছর ঈদুল আযহার রাতে তার নেতৃত্বে আমিরাবাদ ইউনিয়নের ছাত্রলীগ নেতা মো. শামীমকে তার নানার বাড়ি থেকে ফেরার পথে নির্মম নির্যাতন চালিয়ে সোনাপুর তিনবাড়িয়া গ্রামে নৃশংসভাবে হত্যার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সে মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ছিল।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) সাজেদুল ইসলাম জানান, আনোয়ারের বিরুদ্ধে দুটি হত্যা, ডাকাতি, পুলিশের উপর হামলা, চাঁদাবাজি, ছিনতাই ও অস্ত্র সহ ১২টি মামলা রয়েছে। সে আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর তিন বাড়িয়া গ্রামের মো. হানিফের ছেলে এবং সোনাগাজী থানার তালিকাভুক্ত সন্ত্রাসী। তাকে গ্রেফতারে এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে আসে।

এই শাখার আরও খবর

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

বিআরটিএতে এএসআই সোহেলের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও পুলিশের পাশাপাশি দালালির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক  বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সার্কেল-১, মিরপুর কার্যালয়ে দালাল ও বহিরাগত দ্বারা গ্রাহক হয়রানি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালিয়ে বিভিন্ন সময়ে দালাল…

মিরপুরের পল্লবীতে চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীর এলোপাতাড়ি গুলি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুঁড়ে। এ সময় মোদি ব্যবসায়ী মোহাম্মদ ভুলু (৫০) গুলিবিদ্ধ…

আরও চার জেলায় মামলা মন্ত্রী-এমপিসহ আসামি ১৩০০

নিজস্ব প্রতিবেদক শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে নেতা-কর্মীদের নামে মামলা অব্যাহত রয়েছে। গতকাল সোমবারও (২৬ আগস্ট) রাজশাহী, সিলেট, গাইবান্ধা ও নাটোরে সাতটি মামলা হয়েছে।…

বিপিএল হাউজিং সাবেক প্রকল্প পরিচালক ধীরা কারাগারে

ঢাকা: কোম্পানির গুরুত্বপূর্ণ দলিল, চুক্তিপত্র ও মানি রিসিট চুরির অভিযোগে দায়েরকৃত মামলায় বিপিএল হাউজিং অব্যহতিপ্রাপ্ত প্রকল্প পরিচালক শাহাবুদ্দিন লস্কর ধীরাকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার…

ওয়াক্‌ফের বিরুদ্ধে অভিযোগ: খুরশীদ আলম দোভাষের স্থলে ওয়াহেদুল আলম দোভাষ!

ঢাকা: বাংলাদেশ ওয়াক্‌ফ প্রশাসক চট্রগ্রামের ফিরিঙ্গীবাজার কোতোয়ারী এলাকার এডভোকেট খুরশীদ আলম দোভাষ এর জায়গায় বদিউল আলমের পুত্র ওয়াহেদুল আলম দোভাষ কে মতোয়াল্লি নিযুক্ত করেছে বলে…

টিপু-প্রীতি হত্যায় অস্ত্র সরবরাহকারী জিতুর জামিন স্থগিতই থাকবে

নিজস্ব প্রতিবেদক: টিপু-প্রীতি হত্যায় অস্ত্র সরবরাহকারী জিতুকে জামিন দেননি আপিল বিভাগ। সোমবার (২১ আগস্ট) আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ জামিন না দিয়ে…

খালেদা জিয়ার ১১ মামলায় অভিযোগ গঠন শুনানি ১৩ সেপ্টেম্বর

ঢাকা; বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা ১১ মামলায় অভিযোগ গঠন শুনানি আগামী ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। রোববার এসব…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au