আইন আদালত

যশোরে আলোচিত রফিক হত্যা মামলার রহস্য উদঘাটন করলো পুলিশ

  • 4:23 pm - July 18, 2020
যশোরে আলোচিত রফিক হত্যা মামলার রহস্য উদঘাটন করলো পুলিশ

যশোর প্রতিনিধি: যশোরের মণিরামপুর রফিকুল ইসলাম (৫০) হত্যা কান্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ।এ ঘটনায় জড়িত কথিত পাঁচ চরমপন্থীকে অস্ত্র-গুলিসহ গ্রেফতারের পর যশোর জেলা পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন শনিবার দুপুরে তার কার্যালয়ে এক প্রেস বিফ্রিংয়ে এই তথ্য জানিয়েছেন।

গত ৯ই জুলাই দুপুরে সন্ত্রাসীরা রফিকুল ইসলামকে গুলি করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে।নিহত রফিকুল ইসলাম একই উপজেলার মধুপুর গ্রামের আমারত বিশ্বাসের ছেলে।

গ্রেফতারকৃতরা হলেন-১। মোঃ হেলাল ভুইয়া (২০), পিতা- মোঃ আয়নাল হক ভুইয়া,সাং- রানা বাটা, ৪নং ওয়ার্ড নওয়াপাড়া, থানা-অভয়নগর, জেলা-যশোর।২। মোঃ সেলিম (২৬), পিতা- আতিয়ার রহমান, সাং-উত্তর বাহাদুরপুর, থানা-মনিরামপুর, জেলা-যশোর।৩। মোঃ হাসান আলী (২২), পিতা- জলিল গাজী,সাং- উত্তর বাহাদুরপুর,থানা- মনিরামপুর,জেলা-যশোর।৪। সমিরন পাড়ে (৫৪), পিতা- মৃত মহাদেব পাড়ে, সাং-ডাঙ্গা মশিহাটি,থানা-অভয়নগর,জেলা -যশোর।৫। তাপস মোডেল (৩৮), পিতা-মৃত গোবিন্দ মন্ডল, সাং-নেবুগাতি, থানা-মনিরামপুর, জেলা-যশোর।

এই সংক্রান্তে রফিকুলের স্ত্রী শিরিনা আক্তার বাদী হয়ে অভিযোগ দিলে মণিরামপুর থানার মামলা নং-০৬ তাং-০৯/০৭/২০২০ খ্রিঃ, ধারা-৩০২/৩৪ দঃ বিঃ রুজু হয়।

জেলা পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন (পিপিএম) বলেন, মামলাটি চাঞ্চল্যকর ও লোমহর্ষক হওয়ায় জেলা গোয়েন্দা শাখা ও মনিরামপুর থানা পুলিশের যৌথ অভিযানে অভয়নগর,কোতয়ালী ও মণিরামপুর থানা এলাকায় সাড়াশি অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত আসামী ১। হেলাল ভুইয়া ২। সেলিম ৩। হাসান আলী ৪। সমিরন পাড়ে৫। তাপস মোড়েল দেরকে গ্রেফতার করতে সক্ষম হয়।

তিনি আরও বলেন, গ্রেফতারকৃত সন্ত্রাসীরা নব্য ‍‍‍‘‘পূর্ব বাংলা কমিউনিষ্ট পার্টির’’ পরিচয় দিয়ে এলাকায় মাছের ঘের দখল, চাঁদা দাবী ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে।ভিকটিম রফিকুল ইসলামও চরমপন্থি দলের সদস্য ছিল বলে জানা যায়।এবং তার নামে একটি হত্যা মামলাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

বর্ণিত সন্ত্রাসীরা পূর্ব পরিকল্পিত ভাবে অত্র মামলার ভিকটিম রফিককে টাকা ও মোবাইল ফোন দেওয়ার প্রলোভন দিয়ে ঘটনাস্থলে ডেকে নিয়ে ঘটনাস্থলে গুলি করে ও জবাই করে হত্যা করে।আসামীদের স্বীকারোক্তি ও দেখানো মতে ভিকটিম রফিকুল ইসলামকে হত্যা কাজে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র (ক) ১টি দু’নালা বন্দুক (খ) ২ (দুই) রাউন্ড কার্তুজ গুলি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র সংক্রান্তে অভয়নগর থানার মামলা নং-১৩ তাং-১৮/০৭/২০২০খ্রিঃ ধারা-১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯-ক রুজু করা হয়েছে।

প্রেস বিফ্রিংয়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম, সালাউদ্দিন শিকদার, জেলা গোয়েন্দা শাখা ডিবি (ওসি) মারুফ আহম্মেদ সহ উর্ধ্বতন কর্মকর্তাগণ।

 

 

নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

বিআরটিএতে এএসআই সোহেলের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও পুলিশের পাশাপাশি দালালির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক  বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সার্কেল-১, মিরপুর কার্যালয়ে দালাল ও বহিরাগত দ্বারা গ্রাহক হয়রানি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালিয়ে বিভিন্ন সময়ে দালাল…

মিরপুরের পল্লবীতে চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীর এলোপাতাড়ি গুলি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুঁড়ে। এ সময় মোদি ব্যবসায়ী মোহাম্মদ ভুলু (৫০) গুলিবিদ্ধ…

আরও চার জেলায় মামলা মন্ত্রী-এমপিসহ আসামি ১৩০০

নিজস্ব প্রতিবেদক শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে নেতা-কর্মীদের নামে মামলা অব্যাহত রয়েছে। গতকাল সোমবারও (২৬ আগস্ট) রাজশাহী, সিলেট, গাইবান্ধা ও নাটোরে সাতটি মামলা হয়েছে।…

বিপিএল হাউজিং সাবেক প্রকল্প পরিচালক ধীরা কারাগারে

ঢাকা: কোম্পানির গুরুত্বপূর্ণ দলিল, চুক্তিপত্র ও মানি রিসিট চুরির অভিযোগে দায়েরকৃত মামলায় বিপিএল হাউজিং অব্যহতিপ্রাপ্ত প্রকল্প পরিচালক শাহাবুদ্দিন লস্কর ধীরাকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার…

ওয়াক্‌ফের বিরুদ্ধে অভিযোগ: খুরশীদ আলম দোভাষের স্থলে ওয়াহেদুল আলম দোভাষ!

ঢাকা: বাংলাদেশ ওয়াক্‌ফ প্রশাসক চট্রগ্রামের ফিরিঙ্গীবাজার কোতোয়ারী এলাকার এডভোকেট খুরশীদ আলম দোভাষ এর জায়গায় বদিউল আলমের পুত্র ওয়াহেদুল আলম দোভাষ কে মতোয়াল্লি নিযুক্ত করেছে বলে…

টিপু-প্রীতি হত্যায় অস্ত্র সরবরাহকারী জিতুর জামিন স্থগিতই থাকবে

নিজস্ব প্রতিবেদক: টিপু-প্রীতি হত্যায় অস্ত্র সরবরাহকারী জিতুকে জামিন দেননি আপিল বিভাগ। সোমবার (২১ আগস্ট) আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ জামিন না দিয়ে…

খালেদা জিয়ার ১১ মামলায় অভিযোগ গঠন শুনানি ১৩ সেপ্টেম্বর

ঢাকা; বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা ১১ মামলায় অভিযোগ গঠন শুনানি আগামী ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। রোববার এসব…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au