ওপার বাংলা

মৃত্যুর মুখে দাঁড়িয়ে বলবো তৃণমূল: শিল্পী মুরারই

  • 8:00 am - July 18, 2020

বর্ধমান প্রতিনিধি, সামাজিক মাধ্যমে ভারতীয় জনতা পার্টি বিজেপি বিরোধী পোস্ট করায় সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের শিল্পী মুরারই নামে এক কর্মীকে ব্লক করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

শুক্রবার (১৭জুলাই) সন্ধ্যায় ফেসবুক লাইভে এসে এ অভিযোগ করেন তিনি।

শিল্পিী বলেন, আপনারা সবাই জানেন আমি বিজেপি বিরোধী পোস্ট করি। ফেসবুকে আমাকে ২৪ঘন্টা ব্লক করে রাখা হয়েছিলো। ২৪ঘন্টা পর যখন আমার ফেসবুক আইডিতে ঢুকতে পেরেছি খুব হ্যাপি লাগছে।

তৃণমূল বিরোধীদের উদ্দেশ্যে শিল্পী বলেন, মারবি কত হাজার শত, ফোটাবি কত হুল, মৃত্যুর মুখে দাঁড়িয়ে বলব আমরা তৃণমূল। আমাকে দমিয়ে রাখা যাবে না।

তিনি বলেন, বিজেপি আমাদের দমিয়ে রাখতে পারবে না। সেই ক্ষমতা বিজেপি এখনো অর্জন করেনি।বিজেপির মানুষকে ভাল রাখার ক্ষমতা নেই ,মানুষকে ভাগ দেওয়ার ক্ষমতা নেই। মানুষকে সুখ দেয়ার ক্ষমতা নেই, শান্তি দেওয়ার ক্ষমতা নেই, ভরসা দেওয়ার ক্ষমতা নেই। মানুষকে তুমি রাখার ক্ষমতা বিজেপি অর্জন করেছে ভাবলো কি করে?

শিল্পী বলেন, আমাকে আমাদেরকে দমিয়ে রাখার মতন ক্ষমতা বিজেপি অর্জন করেনি। আর করার মত ক্ষমতাও নেই। তোমার গোমূত্র ভক্ত কাঁসার ঘণ্টা বাজানোর সব বুঝে গেছে। বাংলায় কাউকে দমিয়ে রাখা যায় না। তোমার গোবর খাওয়া, গোমূত্র গো ভক্ত যারা তাদেরও ভালো রাখার সুস্থ রাখার ক্ষমতা বিজেপির হয়নি। বিজেপি তুমি দূর হটো। রক্ত খাওয়া রক্তের গঙ্গা বইয়ে দেওয়া বিজেপি আর নয়। অনেক হয়েছে ।

বিজেপির সরকারের দুর্নীতি স্বজনপ্রীতি সাম্প্রদায়িকতার কঠোর সমালোচনা করে মমতা ব্যানার্জীর সৈনিক শিল্পী বলেন, মমতা ব্যানার্জী কারো অধিকার কেড়ে নেয়নি, কারো খাবার কেড়ে নেয়নি। মমতা ব্যানার্জী কাউকে মিথ্যা প্রতিশ্রুতি দেয়নি, তিনি কাউকে মিথ্যা প্রতিশ্রুতি দেন না। তাই তিনি সকলের হৃদয়কাবার মন্দিরে ঠাঁই নিয়েছেন। কিন্তু বিজেপি মোদি মানুষের অধিকার কেড়ে নিয়েছে। মানুষের কাছে ভুল ইনফরমেশন পুশ করার চেষ্টা করছে। সঠিক ইনফরমেশন পুশ করার ক্ষমতা তাদের নেই। মা বোনদের শ্রদ্ধা করা, সম্মান দেখানের শিক্ষা বিজেপির নেই।

আগামী ২১এর ভোটে বাংলাকে বিজেপি শূণ্য করতে সকলের প্রতি উদাত্ত আহবান জানান বাংলার বীর অনুব্রত মন্ডলের এই শিস্য।

তিনি বলেন, ২০২১এর ভোটে আমাদের ২৯০-২৯৪ এর মধ্যে থাকতে হবে। এজন্য আমাদের সকলকে বৃহত্তর স্বার্থের জন্য নিজেদের মধ্যে ক্ষুদ্র ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হতে হবে।

এ সময় শিল্পী আরও বলেন, আমার টুইটার একাউন্ট উনজিলা১১ নামে ছিলো সেটা ব্লক হয়েছে, নতুন করে উনজিলা১২নামে আইডি খুলেছি। সবাইকে তার নতুন টুইটার একাউন্টে যুক্ত থাকার আমন্ত্রণ জানান তিনি।

নতুন সময়২৪ডটকম

এই শাখার আরও খবর

ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত, বন্যাঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা

ঢাকা: ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে…

পেঁয়াজ উৎপাদনে আরও ১৫ কোটি টাকার প্রণোদনা

ঢাকা: গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ ও উৎপাদন বাড়াতে ২০২৩-২৪ অর্থবছরে তৃতীয় ধাপে আরও ১৫ কোটি টাকার প্রণোদনা দেবে সরকার। সোমবার (২ অক্টোবর) কৃষি মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ…

হায়দ্রাবাদে ‘ইয়াসোদা’ হাসপাতালে ভুল চিকিৎসায় বাংলাাদেশী গৃহবধূর মৃত্যু তদন্তের দাবি

ঢাকা: ভারতের হায়দারাবাদ ‘ইয়াসোদা’ হাসপাতালে ভুল চিকিৎসা বাংলাদেশী গৃহবধূ ফারহানা আক্তার ওরফে ডিনার মৃত্যুর সুষ্ঠু তদন্ত পূর্বক দায়ীদের বিচারের দাবি করেছেন তার স্বামী ও সন্তানেরা।…

সোনালী রঙের ছোট চুলে বুবলীকে যেন চেনাই দায়

ঢাকা: ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। বর্তমানে ব্যস্ত আছেন নতুন সিনেমার শুটিংয়ে। এ নায়িকা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। প্রায় সময়ই ভক্তদের সঙ্গে নতুন ছবি…

আমন্ত্রণ পেলে ভারত সফরে যেতে আগ্রহী বিএনপি

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভারতমূখী হচ্ছে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো। এরই মধ্যে দেশটিতে ঘুরে এসেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। বিজেপিসহ…

আ. লীগের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যেতে চাই: বিজেপি সভাপতি

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে দুই দেশের সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে। এমন মন্তব্য করেছেন ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি)…

বিকেলের পর দুর্বল হতে শুরু করবে ঘূর্ণিঝড় ‘মোখা’

নিজস্ব প্রতিবেদক ঘূর্ণিঝড় ‘মোখা’ রোববার (১৪ মে) বিকেল ৪টার পর থেকে দুর্বল হতে শুরু করবে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, ঘূর্ণিঝড় মোখার পিক…

ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায়: উপকূলীয় এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে

ঢাকা: হাজার কিলোমিটার দূরে অবস্থান করলেও ঘূর্ণিঝড় মোখা আতঙ্কে এখন দেশের উপকূলীয় এলাকা। এটি মোকাবেলায় উপকূলীয় এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সারাদেশে মানুষের নিরাপত্তার নিশ্চিত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au