আইন আদালত

চাঁপাইনবাবগঞ্জে থমথমে অবস্থা নিহত ১

  • 10:34 am - July 15, 2020
চাঁপাইনবাবগঞ্জে থমথমে অবস্থা নিহত ১

চাঁপাইনবাবগঞ্জ, মোঃ নাসিম: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার মর্দানায় আবারও বোমাবাজির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে মর্দানা গ্রামের পুকুর পাড়া এলাকায় ৫-৭ টি হাতবোমা ফোটানোর আওয়াজ পাওয়া গেছে।

স্থানীয়রা জানান একটি কার এবং ৬-৭ টি মোটরসাইকেলের একটি গ্রুপ আয়উব বাজার এলাকায় টহল দেয়ার পরপরই বোমার আওয়াজ পাওয়া গেছে। একজন প্রতক্ষদর্শী মোবাইলে জানান, বোমাবজির ঘটনায় সাইফুদ্দিন নামে একজন বোমার আঘাতে গুরুতর আহত হয়ে ঐ এলাকায় পড়ে থাকতে দেখা গেছে বলে জানিয়েছে।

এ ব্যাপারে মর্দানা এলাকার নাম প্রকাশ না করার শর্তে আরও একজন জানান, পূর্বের আধিপত্যে বিস্তারকে কেন্দ্র করে আইয়ুব বাজার মোড়ে জেম ও সালাম গ্রুপের মধ্যে গরুর ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে মারামারি হয়েছে বলে শুনেছি। তবে এর বেশি তিনি বিস্তারিত জানাতে পারেননি।

অন্যদিকে শিবগঞ্জ থানার ওসি শামসুল আলম শাহ জানান তাঁর নেতৃত্বে শিবগঞ্জ থানার ২ ভ্যান পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। সংঘর্ষের ঘটনায় আহত সাইফুদ্দীনকে উদ্ধার করে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ও পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
পুলিশ সুপারের বলিষ্ঠ নির্দেশনায় পুলিশি জোড়ালো অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত: মর্দানা এলাকায় জেম ও সালাম গ্রুপের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা বিদ্যমান থাকায় এলাকাবাসী আবারো এ ২ গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষের আশংকায় জনমনে ভীতি বিরাজ করছে।

 

নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

বিআরটিএতে এএসআই সোহেলের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও পুলিশের পাশাপাশি দালালির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক  বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সার্কেল-১, মিরপুর কার্যালয়ে দালাল ও বহিরাগত দ্বারা গ্রাহক হয়রানি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালিয়ে বিভিন্ন সময়ে দালাল…

মিরপুরের পল্লবীতে চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীর এলোপাতাড়ি গুলি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুঁড়ে। এ সময় মোদি ব্যবসায়ী মোহাম্মদ ভুলু (৫০) গুলিবিদ্ধ…

আরও চার জেলায় মামলা মন্ত্রী-এমপিসহ আসামি ১৩০০

নিজস্ব প্রতিবেদক শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে নেতা-কর্মীদের নামে মামলা অব্যাহত রয়েছে। গতকাল সোমবারও (২৬ আগস্ট) রাজশাহী, সিলেট, গাইবান্ধা ও নাটোরে সাতটি মামলা হয়েছে।…

বিপিএল হাউজিং সাবেক প্রকল্প পরিচালক ধীরা কারাগারে

ঢাকা: কোম্পানির গুরুত্বপূর্ণ দলিল, চুক্তিপত্র ও মানি রিসিট চুরির অভিযোগে দায়েরকৃত মামলায় বিপিএল হাউজিং অব্যহতিপ্রাপ্ত প্রকল্প পরিচালক শাহাবুদ্দিন লস্কর ধীরাকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার…

ওয়াক্‌ফের বিরুদ্ধে অভিযোগ: খুরশীদ আলম দোভাষের স্থলে ওয়াহেদুল আলম দোভাষ!

ঢাকা: বাংলাদেশ ওয়াক্‌ফ প্রশাসক চট্রগ্রামের ফিরিঙ্গীবাজার কোতোয়ারী এলাকার এডভোকেট খুরশীদ আলম দোভাষ এর জায়গায় বদিউল আলমের পুত্র ওয়াহেদুল আলম দোভাষ কে মতোয়াল্লি নিযুক্ত করেছে বলে…

টিপু-প্রীতি হত্যায় অস্ত্র সরবরাহকারী জিতুর জামিন স্থগিতই থাকবে

নিজস্ব প্রতিবেদক: টিপু-প্রীতি হত্যায় অস্ত্র সরবরাহকারী জিতুকে জামিন দেননি আপিল বিভাগ। সোমবার (২১ আগস্ট) আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ জামিন না দিয়ে…

খালেদা জিয়ার ১১ মামলায় অভিযোগ গঠন শুনানি ১৩ সেপ্টেম্বর

ঢাকা; বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা ১১ মামলায় অভিযোগ গঠন শুনানি আগামী ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। রোববার এসব…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au