আন্তর্জাতিক

পাপিয়ার অপরাধ অনুযায়ী বিচার হবে : কাদের

  • 6:09 pm - February 24, 2020
ঈদের আগেই ঘরহীনদের ত্রাণ দেওয়ার আহ্বান কাদেরের

ঢাকা: যুবলীগ নেত্রী শামিমা নূর পাপিয়ার অপকর্মের বিষয়ে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তার পরিচয় যেটাই হোক, অপরাধ অনুযায়ী তার বিচার হবে। আমাদের সরকারের আমলে এ ধরনের অনেক বিচার প্রক্রিয়া চলছে। তবে, দল আগে থেকে বুঝতে পারলে পাপিয়া এসব অপকর্ম করতে পারত না।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে এশিয়া উন্নয়ন ব্যাংকের (এডিবি) কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, এই সরকারের পক্ষ থেকে আইন প্রয়োগকারী সংস্থাকে নির্দেশ দেওয়া আছে। পরিচয় যেটাই হোক অপকর্মের জন্য যেন অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

পাপিয়ার মতো অনেকে আওয়ামী লীগের নাম ব্যবহার করে অপকর্ম করছে কি না এমন প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, আমি একটা বিষয় পরিষ্কার করে বলতে চাই, অন্য সব সরকারের সঙ্গে আওয়ামী লীগ সরকারে পার্থক্যটা হচ্ছে – অন্যান্য সরকার অপরাধী-অপকর্মকারীদের বিচারের আওতায় নিয়ে আসার বিষয়টি অবহেলা ও উপেক্ষা করেছে। তাই অপরাধীরা শাস্তি পায়নি। আমরা অপরাধীর দল দেখি না।

এর আগে, শনিবার (২২ জানুয়ারি) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশত্যাগের সময় তাকে গ্রেপ্তার করে র‌্যাব। এ সময় তার আরও চার সহযোগীকেও গ্রেপ্তার করা হয়।

এই শাখার আরও খবর

সেই মাইকেলের শুধু আফতাব নগরেই আছে ২৯ ফ্ল্যাট!

সাব রেজিস্ট্রার বদলি করে শত কোটি টাকার দুর্নীতির অভিযোগে যখন মাইকেল চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তোরজোর চলছে দুদকে,তখন সেই চক্রের মূলহোতা অভিযুক্ত খিলগাওয়ের সাব রেজিস্ট্রার…

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au