যশোর সীমান্তে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
সোহেল রানা,যশোর প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১১০বোতল ভারতীয় ফেনসিডিলসহ শাহাদৎ হোসেন (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দিনগত রাত ১১টার দিকে বেনাপোল পোর্ট থানাধীন পাটবাড়ি গ্রাম থেকে তাকে আটক করা হয়।আটক শাহাদৎ মাদারীপুর সদরের এওজ গ্রামের আবু বাক্কার ছিদ্দিকের ছেলে।বর্তমানে বেনাপোল পাটবাড়ি গ্রামে একটি বাসা বাড়িতে ভাড়া থাকে।
পুলিশ সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শফি আহমেদ রিয়েল সংগীয় ফোর্স নিয়ে বেনাপোল পাটবাড়ি গ্রামে অভিযান পরিচালনা করেন।এসময় তার শাহাদাৎ হোসেনের ভাড়াটিয়ার বসতবাড়ির রান্না ঘরের রেকের নিচে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ১১০ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করে।
এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মামুন খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এ ঘটনায় আটককৃতর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে বুধবার যশোর আদালতে পাঠানো হয়েছে।
নতুন সময়/টিআই