আইন আদালত

শার্শার গোগায় পুলিশের হ্যান্ডক্যাপ নিয়ে মাদক ব্যবসায়ী পলাতক-আসামি আটক!

  • 10:26 am - July 14, 2020
শার্শার গোগায় পুলিশের হ্যান্ডক্যাপ নিয়ে মাদক ব্যবসায়ী পলাতক-আসামি আটক!

মোঃ সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: শার্শার গোগায় মেহেদি হাসান (২৬)নামে এক মাদক ব্যবসায়ী পুলিশের হ্যান্ডক্যাপ সহ পালিয়ে যাওয়ার ৭ ঘন্টা পর আটক করতে সক্ষম হয়ে সফলতা অর্জন করেছে শার্শা থানা পুলিশ।

মেহেদি হাসান গোগা গ্রামের গাইন পাড়ার কোরবান আলীর ছেলে।

সরেজমিনে গিয়ে জানা যায়,সোমবার সকাল ১০টার দিকে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই আকবার সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলা গোগা গাইনপাড়ায় মাদক ব্যবসায়ী মেহেদি হাসানের বাড়িতে হানা দেয়।এসময় অভিযান চালিয়ে ঘরের ভিতর থেকে১৩০ বোতল ফেন্সিডিল সহ মেহেদি হাসান ও তার মা সহ আরো তিনজন মাদক পাচারকারী মহিলা সহ মোট ৫জনকে আটক মহিলাকে আটক করে।

এসময় এএসআই আকবর মাদক ব্যবসায়ী মেহেদির হাত পিছনে দিয়ে হ্যান্ডক্যাপ লাগিয়ে দেয় এবং আটক ৪জন মহিলা মাদক ব্যবসায়ীকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে।এ সময় সুযোগ বুঝে মাদক ব্যবসায়ী মেহেদি এএসআই আকবারের চোখ ফাঁকি দিয়ে হ্যান্ডক্যাপ পরহিত অবস্হায় পালিয়ে যায়।

এএসআই আকবর ঘটনাস্হল থেকে এসময় ১৩০বোতল ফেন্সিডিল সহ মেহেদির মা রোজিনা খাতুন(৪৮),যশোর কোতয়ালী থানার শংকরপুর এলাকার মোহাম্মদ আলীর স্ত্রী আসমা খাতুন (৩৫),যশোর করবালা এলাকার ছিকুর মেয়ে ফাতেমা খাতুন (৪০),যশোর চাচড়া রায়পাড়া তুলোতলার কামরুলের স্ত্রী রওশন আরা(৪৫) মোট ৪জনকে আটক দেখিয়ে শার্শা থানায় সোপর্দ করে।

এসময় এএসআই আকবর হ্যান্ডক্যাপ পরহিত অবস্হায় পালিয়ে যাওয়া মেহেদিকে আটক করতে পারেনি বলে জানা যায়।

এব্যাপারে হ্যান্ডক্যাপ পরহিত অবস্হায় পালিয়ে যাওয়া মেহেদির আটকের বিষয়ে এএসআই আকবরকে একাধিক বার ফোন দিয়ে জানতে চাইলেই বারবার ফোনের লাইন কেটে দেয়।পরে অনেক চেষ্টা করেও আর যোগাযোগ করা সম্ভব হয়নি।

এব্যাপারে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস বলেন,তিনি কেশবপুর নির্বাচনী এলাকায় আছেন।

ঘটনার পর পরই মেহেদিকে আটক করতে এএসপি নাভারন সার্কেল জুয়েল ইমরান এবং শার্শা থানার অফিসার ইনচার্জ(ওসি) বদরুল আলমের নেতৃত্বে এলাকায় পুলিশের সাড়াশি অভিযান শুরু হয়ে যায়।

একপর্যায়ে সড়াশি অভিযানের দীর্ঘ ৭ ঘন্টা পর বিকাল ৫ টার দিকে উপজেলার আমলাই গ্রামের একটি ঘের থেকে মাদক ব্যবসায়ী মেহেদিকে হ্যান্ডক্যাপ পরহিত অবস্থায় আটক করা হয়।

এ বিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ বদরুল আলম বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন ,ঘটনাস্হল থেকে হ্যান্ডক্যাপ নিয়েে মাদক ব্যবসায়ী মেহেদি পালিয়ে গেলেও পুলিশের সাড়াশি অভিযান চালিয়ে বিকাল ৫টার সময় আমলাই গ্রামের একটি ঘের থেকে হ্যান্ডক্যাপ পরহিত অবস্থায় আটক করা হয়।

এব্যাপারে শার্শা থানায় মাদক দ্রব্য আইনে ৫জনকে আসামী করে মামলা দায়ের করে যশোর কোর্টে প্রেরন করা হবে বলে ওসি বদরুল আলম আরো জানান।

 

নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

বিআরটিএতে এএসআই সোহেলের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও পুলিশের পাশাপাশি দালালির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক  বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সার্কেল-১, মিরপুর কার্যালয়ে দালাল ও বহিরাগত দ্বারা গ্রাহক হয়রানি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালিয়ে বিভিন্ন সময়ে দালাল…

মিরপুরের পল্লবীতে চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীর এলোপাতাড়ি গুলি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুঁড়ে। এ সময় মোদি ব্যবসায়ী মোহাম্মদ ভুলু (৫০) গুলিবিদ্ধ…

আরও চার জেলায় মামলা মন্ত্রী-এমপিসহ আসামি ১৩০০

নিজস্ব প্রতিবেদক শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে নেতা-কর্মীদের নামে মামলা অব্যাহত রয়েছে। গতকাল সোমবারও (২৬ আগস্ট) রাজশাহী, সিলেট, গাইবান্ধা ও নাটোরে সাতটি মামলা হয়েছে।…

বিপিএল হাউজিং সাবেক প্রকল্প পরিচালক ধীরা কারাগারে

ঢাকা: কোম্পানির গুরুত্বপূর্ণ দলিল, চুক্তিপত্র ও মানি রিসিট চুরির অভিযোগে দায়েরকৃত মামলায় বিপিএল হাউজিং অব্যহতিপ্রাপ্ত প্রকল্প পরিচালক শাহাবুদ্দিন লস্কর ধীরাকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার…

ওয়াক্‌ফের বিরুদ্ধে অভিযোগ: খুরশীদ আলম দোভাষের স্থলে ওয়াহেদুল আলম দোভাষ!

ঢাকা: বাংলাদেশ ওয়াক্‌ফ প্রশাসক চট্রগ্রামের ফিরিঙ্গীবাজার কোতোয়ারী এলাকার এডভোকেট খুরশীদ আলম দোভাষ এর জায়গায় বদিউল আলমের পুত্র ওয়াহেদুল আলম দোভাষ কে মতোয়াল্লি নিযুক্ত করেছে বলে…

টিপু-প্রীতি হত্যায় অস্ত্র সরবরাহকারী জিতুর জামিন স্থগিতই থাকবে

নিজস্ব প্রতিবেদক: টিপু-প্রীতি হত্যায় অস্ত্র সরবরাহকারী জিতুকে জামিন দেননি আপিল বিভাগ। সোমবার (২১ আগস্ট) আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ জামিন না দিয়ে…

খালেদা জিয়ার ১১ মামলায় অভিযোগ গঠন শুনানি ১৩ সেপ্টেম্বর

ঢাকা; বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা ১১ মামলায় অভিযোগ গঠন শুনানি আগামী ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। রোববার এসব…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au