আইন আদালত

কোটালীপাড়ায় বন্ধুর সাথে দেখা করতে এসে যৌন নির্যাতনে শিকার কলেজ ছাত্রী

  • 7:14 am - July 12, 2020
কোটালীপাড়ায় বন্ধুর সাথে দেখা করতে এসে যৌন নির্যাতনে শিকার কলেজ ছাত্রী

প্রতিনিধি , গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়ায় বন্ধুর সাথে দেখা করতে এসে যৌন নির্যাতনের শিকার হয়েছেন এক কলেজ ছাত্রী (১৯)। কোটালিপাড়া উপজেলার রামশীল গ্রামের সুভাষ বালার ছেলে অনিমেষ বালা (৩০) এর বিরুদ্ধে ওই শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। অনিমেষ বালা রামশীল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জগদীশ চন্দ্র বালার ভাতিজা।

ঘটনাটি চাপা দিতে এলাকার একটি প্রভাবশালী মহল উঠে পড়ে লেগেছে। নির্যাতনের শিকার (১৯) বাড়ি বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নে রামানন্দেরআঁক গ্রামে।

যৌন নির্যাতনের শিকার (১৯) ওই শিক্ষার্থী বলেন, আমি বরিশালের ডাসার কলেজের শিক্ষার্থী। কোটালিপাড়ায় আমার এক বন্ধুর সাথে দীর্ঘদিনের পরিচয় । ঘটনার দিন বেলা সাড়ে ১২টার দিকে আমি আগৈলঝাড়ার রাজিহার ইউনিয়নের রামানন্দেরআঁক গ্রামের নিজ বাড়ি থেকে ভ্যানযোগে কোটালীপাড়ায় তার এক বন্ধুর সাথে দেখা করার গিয়েছিলাম। ভ্যানটি রামশীল কলেজ এলাকায় আসার পরে বৃষ্টি শুরু হয়। তখন কোন উপায় না পেয়ে রামশীল কলেজের প্রধান ফটকের পাশে নিরাপত্তা কর্মীর ( গার্ড রুমে ) কক্ষে আশ্রয় নেই।

ওই সময় রামশীল গ্রামের সুভাষ বালার ছেলে অনিমেষ বালা (৩০) ওই কক্ষে প্রবেশ করে কিছু সময় পর আমার সাথে নানা ধরনের কথা বলে এক পর্যায় আমাকে জড়িয়ে ধরে এবং শ্লীনতা হানি করে এবং ছবি করে। আমি প্রতিবাদ করলে সে আমাকে নানান রকম ভয়ভীতি দেখান এবং বৃষ্টি বন্ধ হলে অনিমেষের তার বন্ধু বিপুল বালাকে দিয়ে একটি ভাড়ায় চালিত মোটর সাইকেলে করে আমাকে বাড়িতে পাঠিয়ে দেন।

এবিষয়ে জানতে চাইলে নির্যাতনের শিকার ওই শিক্ষার্থীর পিতা বলেন,এবিষয়ে মিমাংসা করার জন্য রাজিহার ইউনিয়নে ইউপি সদস্য রামানন্দেরআঁক গ্রামের বাসিন্দা ললিত গাইন সহ কয়েকজন লোক বসেছিলো , আমাকে বলেছে তোমার মেয়ের বিষয় নিয়ে আমরা দেখছি তোমর কিছু ভাবতে হবে না। দু’এক দিনের মধ্যে আমাদের সমাধান দিবেন।
রাজিহার ইউনিয়নে ইউপি সদস্য রামানন্দেরআঁক গ্রামের বাসিন্দা ললিত গাইন বলেন, রামশীল গ্রামের অনিমেষ বালা পক্ষ থেকে দুই জন লোক এসেছিলো।

প্রথমমে তারা বলেন এটা নিয়ে কেন জানাজানি হচ্ছে ? পরে বলেন আমরা বসে বিষয়টি মিমাংসা করে ফেলি । গতকাল সন্ধা তাদের আসার কথা ছিলো কিন্তু তাদের পক্ষ থেকে এখনো এসেনি। গরিবের মেয়ে তাই বিষয়টি নিয়ে বাড়াতে চাইনি ।

তবে ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন অনিমেষ বালার চাচা রামশীল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জগদীশ চন্দ্র বালা এমনটি অভিযোগ করেছেন এলাকাবাসী। নাম প্রকাশ না করা শর্তে কয়েকজন এলাকাবাসির সাথে কথা হলে তারা জানান, ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য বৃহস্পতিবার রাতে রামশীলের বালা বাড়িতে শালিস বৈঠক হয়।

শালিস বৈঠকটি অমিমাংশিত ভাবে শেষ হয়েছে। তারা আরো জানান, অনিমেষ বালা এলাকায় বখাটে যুবক হিসেবে পরিচিত। এর আগে তিনি একটি ধর্ষণ মামলায় জেল খেটেছেন।

এ বিষয়ে অনিমেষ বালার সাথে যোগাযোগ করা হলে তার বিরুদ্ধে আনিত অভিযোগ তিনি অস্বীকার করেন।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান বলেন, মেয়েটির পরিবারের কোন লোক আমাদের কাছে আসেনি। তারপরও খোজ খবর নেওয়া হচ্ছে।

 

 

নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

বিআরটিএতে এএসআই সোহেলের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও পুলিশের পাশাপাশি দালালির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক  বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সার্কেল-১, মিরপুর কার্যালয়ে দালাল ও বহিরাগত দ্বারা গ্রাহক হয়রানি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালিয়ে বিভিন্ন সময়ে দালাল…

মিরপুরের পল্লবীতে চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীর এলোপাতাড়ি গুলি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুঁড়ে। এ সময় মোদি ব্যবসায়ী মোহাম্মদ ভুলু (৫০) গুলিবিদ্ধ…

আরও চার জেলায় মামলা মন্ত্রী-এমপিসহ আসামি ১৩০০

নিজস্ব প্রতিবেদক শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে নেতা-কর্মীদের নামে মামলা অব্যাহত রয়েছে। গতকাল সোমবারও (২৬ আগস্ট) রাজশাহী, সিলেট, গাইবান্ধা ও নাটোরে সাতটি মামলা হয়েছে।…

বিপিএল হাউজিং সাবেক প্রকল্প পরিচালক ধীরা কারাগারে

ঢাকা: কোম্পানির গুরুত্বপূর্ণ দলিল, চুক্তিপত্র ও মানি রিসিট চুরির অভিযোগে দায়েরকৃত মামলায় বিপিএল হাউজিং অব্যহতিপ্রাপ্ত প্রকল্প পরিচালক শাহাবুদ্দিন লস্কর ধীরাকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার…

ওয়াক্‌ফের বিরুদ্ধে অভিযোগ: খুরশীদ আলম দোভাষের স্থলে ওয়াহেদুল আলম দোভাষ!

ঢাকা: বাংলাদেশ ওয়াক্‌ফ প্রশাসক চট্রগ্রামের ফিরিঙ্গীবাজার কোতোয়ারী এলাকার এডভোকেট খুরশীদ আলম দোভাষ এর জায়গায় বদিউল আলমের পুত্র ওয়াহেদুল আলম দোভাষ কে মতোয়াল্লি নিযুক্ত করেছে বলে…

টিপু-প্রীতি হত্যায় অস্ত্র সরবরাহকারী জিতুর জামিন স্থগিতই থাকবে

নিজস্ব প্রতিবেদক: টিপু-প্রীতি হত্যায় অস্ত্র সরবরাহকারী জিতুকে জামিন দেননি আপিল বিভাগ। সোমবার (২১ আগস্ট) আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ জামিন না দিয়ে…

খালেদা জিয়ার ১১ মামলায় অভিযোগ গঠন শুনানি ১৩ সেপ্টেম্বর

ঢাকা; বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা ১১ মামলায় অভিযোগ গঠন শুনানি আগামী ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। রোববার এসব…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au