ময়মনসিংহে করোনায় আক্রান্ত ২১জন
ময়মনসিংহ, আরিফ রববানীঃ ময়মনসিংহে ১৮৩টি নমুনা পরীায় নতুন করে ২১জনের করোনা সনাক্ত হয়েছে। এর মধ্যে শনিবার ময়মনসিংহের নমুনা পরীক্ষা হয়েছে ১১৮টি এবং নতুন সনাক্ত হয়েছে ১৬জন। এর মাঝে ময়মনসিংহ সিটি কর্পোরেশন ও সদরে ১৫জন এবং ঈশ্বরগঞ্জে একজন।
সিভিল সার্জন ময়মনসিংহের দেওয়া তথ্য মতে-এই নিয়ে শনিবার ১১ জুলাই পর্যন্ত ময়মনসিংহ জেলাতে মোট করোনা পজিটিভ সনাক্ত হয়েছে ২ হাজার ২শত জন। শনিবার এই সময়ে ময়মনসিংহ এ সুস্থ হয়েছে ৯৪জন।
এ সকল সুস্থ্য হওয়াদের মাঝে সিটি কর্পোরেশন এলাকায় ৮৪জন, হালুয়াঘাটে ৬জন, ফুলবাড়ীয়ায় ২জন, ধোবাউড়া ও ফুলপুরে একজন করে।
এছাড়া এ পর্যন্ত ময়মনসিংহ জেলাতে মোট সুস্থ্য হয়েছেন ১ হাজার ৬৪৪জন। ময়মনসিংহে সুস্থতার হার৭৪.৭৩%।
এছাড়া ময়মনসিংহে করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ২৪জন। এ জেলায় মৃত্যুর হার ১.০৯%। বর্তমান করোনা রোগীর সংখ্যা ৫৩২জন।
এর মাঝে হাসপাতালে ভর্তি ২৭জন, হোম আইশোলেশন ৪৯৫ জন, ঢাকাতে রেফার্ড ১০জন। ময়মনসিংহ সিভিল সার্জন অফিস সুত্রে এ তথ্য জানা গেছে।
নতুন সময়/টিআই