কেরানীগঞ্জে ডাকাত চক্রের ৫ সদস্য আটক করে র্যাব-১০
কেরানীগঞ্জ প্রতিনিধি. ঢাকার দক্ষিন কেরানীগঞ্জের নাগর মহল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাতি চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে র্যাব-১০।
গতকাল ১০ জুলাই শুক্রবার সকালে র্যাব-১০ সিপিসি-২,কেরানীগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি মোঃ আবুল কালাম আজাদ এর নেতৃত্বে তাদেরকে আটক করা হয়।
আটককৃত আসামিরা হলেন,১। মোঃ আদর (১৮),২। মোঃ জাহিদ হাসান (১৮), ৩। মোঃ মারুফ (১৮),৪। দিপু (১৯), ৫। আল ইসলাম (১৮) আটককৃতদের কাছ থেকে ০৪ টি সুইচ গিয়ার চাকু প্লা এটাষ্টির বাটের চাকু এবং ০৬ টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। আসামীর বিরুদ্ধে ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ থানায় ডাকাতি মামলা দায়ের করা হয়েছে।
নতুন সময়/টিআই