আইন আদালত

মেহেন্দিগঞ্জে ফয়সাল দপ্তরীর হামলার শিকার এক নারী, মামলা তুলে না নিলে এলাকা ছাড়ার হুমকি

  • 9:07 am - July 11, 2020
মেহেন্দিগঞ্জে ফয়সাল দপ্তরীর হামলার শিকার এক নারী, মামলা তুলে না নিলে এলাকা ছাড়ার হুমকি

মেহেন্দিগঞ্জ: বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়াতে এক নারীকে জখম ও বাড়িতে লুটপাটের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, প্রধান আসামী ফয়সাল দপ্তরীর নেতৃত্বে অন্য আসামীরা চলতি বছরের ১৮ এপ্রিল বাদীর বাড়িতে এ হামলা চালায়।

এজাহারে আরও বলা হয়, মামলার ৪ নং আসামী সোহাগ শিপনের কাছ থেকে মোবাইলের একটি কভার নেয়। শিপন ১৫ এপ্রিল উলানিয়া বাজারে ওই কভার ফেরত চায়। একারণে সোহাগ ক্ষিপ্ত হয়ে মামলার ১ নং আসামী ফয়সাল দপ্তরীকে ডেকে নিয়ে আসে। তখন সেখানে শিপনের সঙ্গে নীরব হোসেন মাতুব্বর উপস্থিত হয়।

তারা সবাই চলে যায় উলানিয়া জমিদার বাড়ির কাচারির নিকটে মোবাইল টাওয়ারের সামনে। ওখানে শিপনকে ধরতে ফয়সাল দলবল নিয়ে আসে এবং কথা কাটাকাটি হয়। এর প্রতিশোধ নিতে ১৮ এপ্রিল ফয়সাল নীরবের ভাই মামলার বাদী সাইদুল মাতুব্বরের বাসায় হামলা চালায়। সেখানে সাইদুল ও তার স্ত্রী রেহেনা বেগম এবং তার বাবা গুরুতরভাবে আহত হয়।

এসময় হামলাকারীরা রেহেনার গলার স্বর্নের হার ছিনিয়ে নেয়। যার আনুমানিক দাম ২৫ হাজার টাকা। এসময় মোবাইল ছিনিয়ে নেওয়া হয় বলেও জানান মামলার বাদী সাইদুল মাতুব্বর। ভাংচুর করা হয় বাড়ির আসবাবপত্র। এসময় আসামীদের হামলায় রেহেনার মাথা ফেটে যায়।

এ গৃহবধূ নারীকে শ্লীলতাহানি করা হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে স্থানীয়রা তাকে উদ্দার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে যায়। বিষয়টি নিয়ে ২২ এপ্রিল মেহেন্দিগঞ্জ থানায় মামলা দায়ের করেন রেহেনার স্বামী সাইদুল ইসলাম মাতুব্বর।

মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত অফিসার (ওসি) আবিদুর রহমান মামলাটি গ্রহণ করায় ন্যায় বিচারের আশায় বুক বাধেন ভুক্তভোগীরা। কিন্তু এতদিনেও আসামীরা গ্রেপ্তার না হওয়ায় হতাশ বাদী সাইদুল।

তিনি অভিযোগ করেন প্রধান আসামী ফয়সাল দপ্তরীর বাবা রহমান দপ্তরী স্থানীয় প্রভাবশালীদের নিয়ে মামলা প্রত্যাহারের জন্য তাকে চাপ দিচ্ছেন। মামলা তুলে না নিলে তাদের এলাকা ছাড়া করার হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ মামলার বাদী সাইদুল মাতুব্বরের। তবে রহমান দপ্তরী এসব অভিযোগ মিথ্যা বলে দাবি করে বলেন, তিনি ও তার সন্তান ষড়যন্ত্রের শিকার। সূত্র জানায় করোনার কারণে মামলার গতি কিছুটা থেমে থাকলেও কোন অপধারীকে ছাড় দেওয়া হবে না।

এই বিষয়ে মামলার আসামীর বাবা আঃ রহমান বলেন, ঘটনাটি যে ভাবেই ঘটছে মিমাংশার কথা ছিলো কিন্তু এখন ও হয়নি। বিষয়টি দু:খজনক ভাবে ঘটেছে। তাদের সব অভিযোগ সত্য না। স্থানীয় মেম্বর ও কয়েকজন মিলে এই মামলা মিটমাট করার চেষ্টা করছে। আশা করি খুব তাড়াতাড়ি মিটমাট হয়ে যাবে।

এই বিষয়ে জানতে চাইলে মামলার বাদীর ছোট ভাই নিরব বলেন, আমাদের হত্যার উদ্দেশ্যে তুচ্ছ ঘটনায় ফয়সাল দপ্তরীরা দলবল নিয়ে আমাদের উপর হামলা চালায়। তিনি বলেন, আমরা এই ঘটনার সুষ্ঠ বিচার চাই।

 

নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

বিআরটিএতে এএসআই সোহেলের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও পুলিশের পাশাপাশি দালালির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক  বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সার্কেল-১, মিরপুর কার্যালয়ে দালাল ও বহিরাগত দ্বারা গ্রাহক হয়রানি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালিয়ে বিভিন্ন সময়ে দালাল…

মিরপুরের পল্লবীতে চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীর এলোপাতাড়ি গুলি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুঁড়ে। এ সময় মোদি ব্যবসায়ী মোহাম্মদ ভুলু (৫০) গুলিবিদ্ধ…

আরও চার জেলায় মামলা মন্ত্রী-এমপিসহ আসামি ১৩০০

নিজস্ব প্রতিবেদক শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে নেতা-কর্মীদের নামে মামলা অব্যাহত রয়েছে। গতকাল সোমবারও (২৬ আগস্ট) রাজশাহী, সিলেট, গাইবান্ধা ও নাটোরে সাতটি মামলা হয়েছে।…

বিপিএল হাউজিং সাবেক প্রকল্প পরিচালক ধীরা কারাগারে

ঢাকা: কোম্পানির গুরুত্বপূর্ণ দলিল, চুক্তিপত্র ও মানি রিসিট চুরির অভিযোগে দায়েরকৃত মামলায় বিপিএল হাউজিং অব্যহতিপ্রাপ্ত প্রকল্প পরিচালক শাহাবুদ্দিন লস্কর ধীরাকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার…

ওয়াক্‌ফের বিরুদ্ধে অভিযোগ: খুরশীদ আলম দোভাষের স্থলে ওয়াহেদুল আলম দোভাষ!

ঢাকা: বাংলাদেশ ওয়াক্‌ফ প্রশাসক চট্রগ্রামের ফিরিঙ্গীবাজার কোতোয়ারী এলাকার এডভোকেট খুরশীদ আলম দোভাষ এর জায়গায় বদিউল আলমের পুত্র ওয়াহেদুল আলম দোভাষ কে মতোয়াল্লি নিযুক্ত করেছে বলে…

টিপু-প্রীতি হত্যায় অস্ত্র সরবরাহকারী জিতুর জামিন স্থগিতই থাকবে

নিজস্ব প্রতিবেদক: টিপু-প্রীতি হত্যায় অস্ত্র সরবরাহকারী জিতুকে জামিন দেননি আপিল বিভাগ। সোমবার (২১ আগস্ট) আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ জামিন না দিয়ে…

খালেদা জিয়ার ১১ মামলায় অভিযোগ গঠন শুনানি ১৩ সেপ্টেম্বর

ঢাকা; বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা ১১ মামলায় অভিযোগ গঠন শুনানি আগামী ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। রোববার এসব…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au