স্বাস্থ্য কথা

খানসামায় এক সঙ্গে ১১ জন করোনা জয় করে বাড়ি ফিরলেন

  • 2:56 pm - July 09, 2020
খানসামায় এক সঙ্গে ১১ জন করোনা জয় করে বাড়ি ফিরলেন

লায়ন ইসলাম (খানসামা): চারিদিকে যখন প্রাণঘাতী করোনা ভাইরাসের কারনে মৃত্যুর খবর তখন আশার বানী শুনালো দিনাজপুরের খানসামা উপজেলা স্বাস্থ্য বিভাগ। বৃহস্পতিবার আইসোলেশন কেন্দ্র থেকে সুস্থ হয় একদিনে বাড়ি ফিরেছেন ১১জন।

খানসামা উপজেলায় মোট করোনা আক্রান্ত ৪১জন,সুস্থ রোগী ২২জন ও মৃত্যু ১ জন।

বৃহস্পতিবার (৯জুলাই) দুপরে পাকেরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তাদেরকে সুস্থ হওয়ার সার্টিফিকেট ও পুষ্টিকর খাদ্য সামগ্রী প্রদান করেন মানবিক ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা.শামসুদ্দোহা মুকুল,মেডিকেল অফিসার ডা.ফারুক,ডা.তন্নী, ডা.আইরিন,পিআইও মাজহারুল ইসলাম,ইউপি চেয়ারম্যান মোস্তফা শাহ ও সাজেদুল হক সাজু,সাংবাদিকবৃন্দ ও স্বাস্থ্য কর্মীগণ সহ আরো অনেকে।

উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে জানা গেছে,গত ১জুন উপজেলার পাকেরহাট গ্রামের আমান (৩০) এবং ৬জুন আব্দুল্লাহ(৬৮), মমতাজ(৫৫),খালেদা(২৪) ও ভান্ডরদহ গ্রামের খালেক (৫০),মঞ্জুয়ারা (৪৫),রেজাউল (২৮),সুরাইয়া (২০),জহির (৭০) এবং ৭জুন ভান্ডারদহ গ্রামের খয়রাত আলী (৬০) ও আমেনা (৫০) করোনা শনাক্ত হন। পরে তাদের বাড়ি লগডাউন করে আইসোলেশন রেখে চিকিৎসা নেওয়ার পর তাদের ফলোআপ পরীক্ষায় করোনা নেগেটিভ আসে।

ইউএনও এবং স্বাস্থ্য বিভাগের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ছাড়পত্র পাওয়া ৩০বছর বয়সী প্রকৌশলী আমান বলেন,আল্লাহ’র রহমতে আমি এখন পুরোপুরি সুস্থ। করোনায় আক্রান্ত শুনে অনেক ভয় পেয়েছিলাম। তবে সকলের অনুপ্রেরণা ও স্বাস্থ্যবিধি মেনে চলার ফলে দ্রুত সুস্থ হই ’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা.শামসুদ্দোহা মুকুল বলেন,‘করোনার কোনো নির্দিষ্ট চিকিৎসা না থাকলেও লক্ষণ অনুযায়ী আমরা চিকিৎসা দিয়েছি। আর করোনা আক্রান্তদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং রোগীর মনোবল বাড়ানো,পুষ্টিকর খাবার খাওয়া, যাতে তার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।’

ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম বলেন,করোনাকে ভয় নয় জয় করতে হবে ও নিয়ম মেনে চলতে হবে। তাহলেই করোনা প্রতিরোধ করা সম্ভব। তিনি আরো জানান,আমরা করোনা ভাইরাস প্রতিরোধে সকল স্তরের জনসমাগম নিরুৎসাহিত করতেছি এবং স্বাস্থ্য বিধি মেনে চলতে সচেতনতা কার্যক্রম অব্যাহত রেখেছি।

 

নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজে ডিজিও-ডিসিএইচ প্রথম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধীনে গত ১ জুলাই অনুষ্ঠিত হয়ে গেল ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের ডিপ্লোমা ইন গাইনি এন্ড অবস্টেট্রিওলজি ও…

কলেরা নিয়ে কারসাজি!

ঢাকা: দেশে কি কলেরা আছে? এমন প্রশ্নের কোনো সহজ উত্তর দিতে পারেন না স্বাস্থ্য মন্ত্রণালয় বা অধিদপ্তরের দায়িত্বশীল কেউ। কলেরায় আক্রান্ত বা মৃত্যুর কোনো তথ্য…

ব্যাপক উৎসাহ উদ্দীপনা-আনন্দ আয়োজনের মধ্যে দিয়ে মেডিকেল ইকুইপমেন্ট ইম্পোটার্স এন্ড সাপ্লাইয়ার্স এসোসিয়েশনের মিলনমেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দ আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশ মেডিকেল ইকুইপমেন্ট ইম্পোটার্স এন্ড সাপ্লাইয়ার্স এসোসিয়েশনের মিলনমেলা অনুষ্ঠিত হয়। ঢাকায় ফরটিস ডাউনটাউন রির্সোটে (১০…

মেডিকেল ইকুইপমেন্ট ইমপোর্টার্স-সাপ্লায়ার্স এসোসিয়েশন কমিটির দায়িত্ব গ্রহণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ মেডিকেল ইকুইপমেন্ট ইমপোর্টার্স এন্ড সাপ্লায়ার্স এসোসিয়েশন এর ২০২৩-২০২৫ মেয়াদের জন্য নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। মঙ্গলবার (১৬ জানুয়ারি, ২০২৪) হোটেল…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au