জাতীয়

মুজিব শতবর্ষ পালন উপলক্ষে শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের বৃক্ষরোপণ

  • 9:26 am - July 09, 2020
নতুন সময় ডেস্ক : আজ ৯ জুলাই বৃহস্পতিবার সকাল ৯.৩০ মিঃ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির ২০২০” ঘোষণা ” গাছ লাগান পরিবেশ বাঁচান ” স্লোগানকে ধারণ করে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে নড়িয়ার লক্ষীপুর প্রাথমিক বিদ্যালয় মাঠ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা পুলিশ সুপার -এস. এম আশরাফুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সাবেক গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক, কাজী মোয়াজ্জেম হোসেন । বক্তব্য রাখেন , নড়িয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান , জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি জাকির হোসেন ডিকেন খান, জেলা সাংগঠনিক সম্পাদক মালেক হোসেন অপু প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি, শেখ আব্দুস সালাম। পরিচালনা করেন, নড়িয়া থানা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক দেলোয়ার হোসেন । প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, গাছ লাগানের ফলে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও জলবায়ু ভারসাম্য রক্ষায় অগ্রনী ভুমিকা পালন করে । এর ফলে দেশের উন্নয়নের পাশাপাশি মানুষের নীজ উন্নয়ন ও সাধিত হয়। তিনি আরো বলেন, দেশের প্রতিটি মানুষ অন্তত পক্ষে তিনটি করে গাছ লাগালে খুব শীঘ্রই বাংলাদেশ সবুজায়নে পরিনত হবে।
বিশেষ অতিথির বক্তব্যে কাজী মোয়াজ্জেম হোসেন বলেন, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীগণ যদি ১৮ কোটি মানুষের মধ্যে প্রচারণা চালায়, এর মধ্যে অন্তত পক্ষে ১০ কোটি লোক পাচটি করে গাছ লাগায়, তাহলে ৫০ কোটি গাছ লাগানো খুব একটা কঠিন হবে না। এর ফলে দেশের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার পাশাপাশি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে। গাছ আমাদের পরম বন্ধু, এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদেরই। এ মহান দায়িত্ব আমাদের পালন করতে হবে।

 

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au