আইন আদালত

মানিকগঞ্জে তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান

  • 7:47 am - July 05, 2020
মানিকগঞ্জে তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান

মানিকগঞ্জ প্রতিনিধিঃ মাননীয় প্রধানমন্ত্রীর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সে গতরাত থেকে মানিকগঞ্জব্যাপী আইন শৃঙ্খলা বাহিনী র‍্যাব,পুলিশ শীর্ষ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশী অভিযানে নেমেছে।এদিকে গতরাতে পুলিশ সুপার কার্যালয়ে বৈঠকে যেকোনো মুল্যে জেলার শীর্ষ মাদক কারবারিদের গ্রেফতারেনির্দেশনা দেয়া হয়।

ইতিমধ্যে জাতীয় দৈনিক গুলোতে জেলার তালিকা ভুক্ত শীর্ষ ৩ মাদক ব্যবসায়ী সম্পর্কে বিস্তারিত প্রকাশিত হয়।শীর্ষ মাদক ব্যবসায়ীর তালিকায় যাদের নাম আসে তারা হলেন-১। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ও জেলা যুবলীগ আহবায়ক আব্দুর রাজ্জাক রাজা ২।মানিকগঞ্জ ১ এমপি নাইমুর রহমান দুর্জয় এর ভাই জেলা যুবলীগ যুগ্ম আহবায়ক শীর্ষ ইয়াবা কারবারী মাহবুবুর রহমান জনি ৩। বহু মাদক মামলার আসামী বাশার।

প্রসঙ্গত যে, বিগত কয়েক দিনে দেশের জাতীয় পত্রিকায় ও ইলেকট্রনিক মিডিয়ায় সাবেক জাতীয় তারকা ক্রিকেটার ও মানিকগঞ্জ ১ আসনের সাংসদ এম নাইমুর রহমান দুর্জয়ের ঘুষ,দূর্নীতি, অনৈতিকতা ও মাদক সম্পৃক্ততার বিস্তারিত প্রকাশিত হয়।প্রকাশিত সংবাদে এরই মধ্যে দেশব্যাপী জনমনে চরম নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।আর দলীয় সাংসদের এহেন কর্মকাণ্ডে দল ও সরকারের শীর্ষ মহলও চরম ক্ষুব্ধ ও বিব্রত।

এরই প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কঠোর নির্দেশনায় মাদকের কারবারি দের গ্রেফতারে অভিযান চলছে। ইতিমধ্যে পুলিশ সুপার গতবছর থেকেই জেলাব্যাপী মাদক নির্মূলে জোড়ালো পদক্ষেপ গ্রহণ করলেও রাজনৈতিক প্রভাবে কিছু ব্যক্তির সম্পৃক্ততায় তা নির্মুল সম্ভব হয়নি।

 

নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

বিআরটিএতে এএসআই সোহেলের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও পুলিশের পাশাপাশি দালালির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক  বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সার্কেল-১, মিরপুর কার্যালয়ে দালাল ও বহিরাগত দ্বারা গ্রাহক হয়রানি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালিয়ে বিভিন্ন সময়ে দালাল…

মিরপুরের পল্লবীতে চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীর এলোপাতাড়ি গুলি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুঁড়ে। এ সময় মোদি ব্যবসায়ী মোহাম্মদ ভুলু (৫০) গুলিবিদ্ধ…

আরও চার জেলায় মামলা মন্ত্রী-এমপিসহ আসামি ১৩০০

নিজস্ব প্রতিবেদক শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে নেতা-কর্মীদের নামে মামলা অব্যাহত রয়েছে। গতকাল সোমবারও (২৬ আগস্ট) রাজশাহী, সিলেট, গাইবান্ধা ও নাটোরে সাতটি মামলা হয়েছে।…

বিপিএল হাউজিং সাবেক প্রকল্প পরিচালক ধীরা কারাগারে

ঢাকা: কোম্পানির গুরুত্বপূর্ণ দলিল, চুক্তিপত্র ও মানি রিসিট চুরির অভিযোগে দায়েরকৃত মামলায় বিপিএল হাউজিং অব্যহতিপ্রাপ্ত প্রকল্প পরিচালক শাহাবুদ্দিন লস্কর ধীরাকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার…

ওয়াক্‌ফের বিরুদ্ধে অভিযোগ: খুরশীদ আলম দোভাষের স্থলে ওয়াহেদুল আলম দোভাষ!

ঢাকা: বাংলাদেশ ওয়াক্‌ফ প্রশাসক চট্রগ্রামের ফিরিঙ্গীবাজার কোতোয়ারী এলাকার এডভোকেট খুরশীদ আলম দোভাষ এর জায়গায় বদিউল আলমের পুত্র ওয়াহেদুল আলম দোভাষ কে মতোয়াল্লি নিযুক্ত করেছে বলে…

টিপু-প্রীতি হত্যায় অস্ত্র সরবরাহকারী জিতুর জামিন স্থগিতই থাকবে

নিজস্ব প্রতিবেদক: টিপু-প্রীতি হত্যায় অস্ত্র সরবরাহকারী জিতুকে জামিন দেননি আপিল বিভাগ। সোমবার (২১ আগস্ট) আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ জামিন না দিয়ে…

খালেদা জিয়ার ১১ মামলায় অভিযোগ গঠন শুনানি ১৩ সেপ্টেম্বর

ঢাকা; বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা ১১ মামলায় অভিযোগ গঠন শুনানি আগামী ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। রোববার এসব…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au