সারাদেশ

চট্টগ্রাম: করোনায় কর্মহীন, শহর ছাড়ছেন অনেকে

  • 6:29 am - July 03, 2020
চট্টগ্রাম: করোনায় কর্মহীন, শহর ছাড়ছেন অনেকে

চট্টগ্রাম: সব ধরনের প্রতিষ্ঠান বন্ধ থাকায় কাজ হারিয়ে অনেককেই ছাড়ছেন শহর। করোনায় টানা ৬৬ দিন সব ধরনের প্রতিষ্ঠান বন্ধ থাকার প্রভাব পড়ছে চট্টগ্রামের জনজীবনেও। কাজ হারিয়ে অনেককেই শহরের বাস ছেড়ে যেতে হচ্ছে। অনেকেই খরচ কমাতে বাসা বদল করছেন।

চট্টগ্রামের লালখান বাজার এলাকার ভ্যান চালক খলিল মিয়া তিন মাস ধরে কাজ না থাকায় পড়েছেন বিপাকে। ঘর ভাড়া দিতে না পারায় নোটিশ দিয়েছে বাড়িওয়ালা। খলিলের মতোই নানা পেশার লোক স্বপ্নভঙ্গের বেদনা নিয়ে শহর ছেড়ে ফিরে যাচ্ছেন গ্রামে।

শুলকহর এলাকার বাড়িওয়ালা আসিফা বিনতে মোশাররফ। তার তিনটি বাসা কয়েকমাস ধরে খালি। আয়ের পথ বন্ধ হওয়ায় গ্রামে চলে গেছেন অনেক ভাড়াটিয়া। এরকম অবস্থা চলছে পুরো চট্টগ্রামেজুড়ে।

তৈরি পোশাক ব্যবসায়ী সাইফুল্লাহ মনসুরের তিনটি কারখানায় কাজ করতো প্রায় এক হাজার শ্রমিক। সামান্য কিছু অর্ডার পাওয়া পর চালু করেছেন মাত্র একটি কারখানা।

তৈরি পোশাক ব্যবসায়ী সুলতান মনসুর বলেন, আমাদের এখন টিকে থাকা না থাকার মত অবস্থা হয়েছে। সেখানে আমাদের অন্য কিছু চিন্তা করার কোন অবস্থাই নেই। আমাদের আগস্টের পর আর কোন অর্ডারই নেই।

অর্থনীতিবিদরা বলছেন, করোনা শুধু আর্থিক বিপর্যয় ডেকে আনেনি- মানসিক বিপর্যয়ও ডেকে এনেছে। চট্টগ্রাম ওমর গণি এমইএস কলেজের অধ্যাপক ববি বড়ুয়া বলেন, রপ্তানিমূলক দেশগুলোতে এখন ব্যবসা বাণিজ্য বন্ধ রয়েছে। এর ফলে বড় বড় প্রতিষ্ঠানগুলো আমাদের দেশ থেকে পণ্য নেয়া বন্ধ রেখেছে। এটি কিন্তু ভবিষ্যত অর্থনীতির জন্য হুমকি স্বরুপ।

বিআইডিসের অনলাইন জরিপ বলছে- করোনার প্রভাবে ১৩ শতাংশ কর্মজীবী কাজ হারিয়েছেন। আর ব্র্যাক বলছে, দুই হাজার ৩১৭ জনের মধ্যে কর্মহীন হয়ে পড়েছে ২০ দশমিক ৭২ শতাংশ।

বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের জরিপে উঠে এসেছে সাধারণ ছুটি আর লকডাউনে দেড় কোটির বেশি মানুষ কর্মহীন হয়ে পড়েছে। কর্মহীন এসব মানুষের পক্ষে করোনা পরবর্তীতে টিকে থাকা অনেকটা কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au