স্বাস্থ্য কথা

খানসামায় তিন জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরলেন

  • 12:31 pm - July 02, 2020
খানসামায় তিন জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরলেন

লায়ন ইসলাম (খানসামা): প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে যেখানে মৃত্যুর খবর চারিদিকে তার মধ্যে সুসংবাদ দিল দিনাজপুরের খানসামা উপজেলা স্বাস্থ্য বিভাগ। খানসামা উপজেলায় মোট ৩৩ জন করোনা আক্রান্ত রোগীর মধ্যে আইসোলেশন কেন্দ্র থেকে আরো ০৩ জন সুস্থ হয় বাড়ি ফিরেছেন।

খানসামায় এ পর্যন্ত সুস্থ রোগী ০৯ জন।

বৃহস্পতিবার (২জুলাই) দুপরে পাকেরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তাদেরকে সুস্থ হওয়ার সার্টিফিকেট ও পুষ্টিকর খাদ্য সামগ্রী প্রদান করেন ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা.আবু রেজা মোঃ মাহমুদুল হক,মেডিকেল অফিসার ডা: ফারুক, ডা: তন্নী, ডা:আইরিন,সাংবাদিকবৃন্দ ও স্বাস্থ্য কর্মীগণ সহ আরো অনেকে।

উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে জানা গেছে,গত ২৭মে উপজেলার আগ্রা গ্রামের দেবনাথ (২৯) এবং গত ২৮মে গুলিয়ারা গ্রামের রনি (২৬) ও ৩০মে হকেরহাট ফকিরপাড়া এলাকার রাজু (২৫) করোনা শনাক্ত হন। পরে তাদেরকে আইসোলেশন কেন্দ্রে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসা নেওয়ার পর তাদের দুইবার ফলোআপ পরীক্ষায় করোনা নেগেটিভ আসে।

ছাড়পত্র পাওয়া ২৯বছর বয়সী দেবনাথ বলেন,‘আমি এখন পুরোপুরি সুস্থ। করোনায় আক্রান্ত শুনে অনেক ভয় পেয়েছিলাম। মনে করছিলাম আর বাঁচবো না। তবে ইউএনও,চিকিৎসকরা,পুলিশ,ইউপি চেয়ারম্যান আমাকে সবসময় সাহস দিয়েছেন।’

উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা.আবু রেজা মোঃ মাহমুদুল হক বলেন,‘করোনার কোনো নির্দিষ্ট চিকিৎসা না থাকলেও লক্ষণ দেখে আমরা চিকিৎসা দিয়েছি। তাদের সার্বক্ষণিক নজরদারিতে রেখেছিলাম।আর করোনা আক্রান্তদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে রোগীর মনোবল বাড়ানো,পুষ্টিকর খাবার খাওয়া, যাতে তার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।’

ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম বলেন,করোনাকে ভয় নয় জয় করতে হবে।সেইজন্য আতংকিত না হয়ে সকলকে সচেতন থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। তিনি আরো জানান,আমরা করোনা ভাইরাস প্রতিরোধে সকল স্তরের জনসমাগম নিরুৎসাহিত করেছি এবং স্বাস্থ্য বিধি মেনে চলতে সচেতনতা কার্যক্রম অব্যাহত রেখেছি।

 

নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজে ডিজিও-ডিসিএইচ প্রথম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধীনে গত ১ জুলাই অনুষ্ঠিত হয়ে গেল ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের ডিপ্লোমা ইন গাইনি এন্ড অবস্টেট্রিওলজি ও…

কলেরা নিয়ে কারসাজি!

ঢাকা: দেশে কি কলেরা আছে? এমন প্রশ্নের কোনো সহজ উত্তর দিতে পারেন না স্বাস্থ্য মন্ত্রণালয় বা অধিদপ্তরের দায়িত্বশীল কেউ। কলেরায় আক্রান্ত বা মৃত্যুর কোনো তথ্য…

ব্যাপক উৎসাহ উদ্দীপনা-আনন্দ আয়োজনের মধ্যে দিয়ে মেডিকেল ইকুইপমেন্ট ইম্পোটার্স এন্ড সাপ্লাইয়ার্স এসোসিয়েশনের মিলনমেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দ আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশ মেডিকেল ইকুইপমেন্ট ইম্পোটার্স এন্ড সাপ্লাইয়ার্স এসোসিয়েশনের মিলনমেলা অনুষ্ঠিত হয়। ঢাকায় ফরটিস ডাউনটাউন রির্সোটে (১০…

মেডিকেল ইকুইপমেন্ট ইমপোর্টার্স-সাপ্লায়ার্স এসোসিয়েশন কমিটির দায়িত্ব গ্রহণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ মেডিকেল ইকুইপমেন্ট ইমপোর্টার্স এন্ড সাপ্লায়ার্স এসোসিয়েশন এর ২০২৩-২০২৫ মেয়াদের জন্য নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। মঙ্গলবার (১৬ জানুয়ারি, ২০২৪) হোটেল…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au