ক্রাইম

মাদারীপুরে বীর মুক্তিযোদ্ধার বসতঘরে হামলা-ভাঙচুর

  • 7:42 am - August 05, 2023

নিজস্ব প্রতিবেদক: মাদারীপুরের রাজৈরে জমি নিয়ে বিরোধের জেরে বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান হাওলাদারের বসতঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

শনিবার (২৯ জুলাই) রাতে রাজৈর উপজেলার চর বদরপাশা এলাকায় বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে।

আজ শনিবার (৫ আগস্ট) বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান হাওলাদার এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান হাওলাদারের সঙ্গে প্রতিবেশী রফিক মাতুব্বর ও তার বড়ভাই জিয়ার মাতুব্বরের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে গেল শনিবার রাতে আতিয়ার রহমান হাওলাদারের বসতঘরে রফিক মাতুব্বর ও তার বড়ভাই জিয়ার মাতুব্বর লোকজন নিয়ে হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এ সময় বসতঘর ভাঙচুর ও লুটপাট করা হয়। এছাড়া বাড়ির পাশে থাকা বেশকিছু গাছ কেটে ফেলারও অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। খবর পেয়ে রাতে ও সকালে দুইদফা ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান হাওলাদার বলেন, ‘এক থেকে দেড়শো লোক একত্রে জড়ো হয়ে আমার পরিবারের ওপর হামলা-ভাঙচুর ও লুটপাট করে। পরে বসতঘরের পাশের গাছপালা কেটে ফেলে তারা। এর নেতৃত্ব দেন রফিক মাতুব্বর ও জিয়া মাতুব্বর। এই হামলার ঘটনার বিচার চাই।’

হামলার ঘটনা অস্বীকার করে অভিযুক্তরা দাবি করেন, তাদের জমি দখলে নিতে চাইলে মিথ্যে অভিযোগ আনা হয়েছে।

অভিযুক্ত রফিক মাতুব্বর বলেন, ‘আমাদের কেউ ঘরবাড়িতে হামলা চালায়নি। শুধু দেয়াল ভেঙে ও গাছপালা কেটে জমি দখলে নিয়েছি। এটা আমাদের জমি, আদালত রায়ও দিয়েছে। এখন আয়িতার রহমান হাওলাদার ও তার পরিবারের লোকজন মিথ্যে অভিযোগ দিচ্ছে।’

এদিকে এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ।

জানতে চাইলে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, জরুরি সেবা ৯৯৯ এ কল পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ব্যাপারে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই শাখার আরও খবর

সেই মাইকেলের শুধু আফতাব নগরেই আছে ২৯ ফ্ল্যাট!

সাব রেজিস্ট্রার বদলি করে শত কোটি টাকার দুর্নীতির অভিযোগে যখন মাইকেল চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তোরজোর চলছে দুদকে,তখন সেই চক্রের মূলহোতা অভিযুক্ত খিলগাওয়ের সাব রেজিস্ট্রার…

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au